bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Hosea 5
Hosea 5
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
1
মাবুদ বলছেন, “হে ইমামেরা, তোমরা এই কথা শোন। হে ইসরাইলের লোকেরা, মনোযোগ দাও। হে রাজবংশ, কান দাও। এই রায় তোমাদেরই বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কারণ তোমরা মিসপাতে ফাঁদের মত আর তাবোরে মেলে দেওয়া জালের মত হয়েছিলে।
2
বিদ্রোহীরা ভীষণভাবে জুলুম করছে, কিন্তু আমি তাদের সবাইকে শাস্তি দেব।
3
আমি আফরাহীম সম্বন্ধে সব জানি; ইসরাইল আমার কাছ থেকে লুকানো নেই। আফরাহীম এখন জেনা করছে; ইসরাইল নাপাক হয়ে গেছে।
4
“তাদের কাজ তাদের আল্লাহ্র দিকে ফিরে যেতে দেয় না। তাদের মধ্যে আছে জেনার মন। তারা মাবুদকে সত্যিকারভাবে জানে না।
5
ইসরাইলের অহংকারই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; আফরাহীম, এমন কি, গোটা ইসরাইল তাদের গুনাহের জন্য উচোট খাচ্ছে আর এহুদাও তাদের সংগে উচোট খাচ্ছে।
6
তাদের ভেড়া ও গরুর পাল নিয়ে মাবুদের কাছে গেলে তারা তাঁকে পায় না; তাদের কাছ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।
7
তারা মাবুদের কাছে অবিশ্বস্ত হয়েছে; তারা জারজ সন্তানদের জন্ম দেয়। কাজেই এখন তাদের অমাবস্যার ঈদগুলো তাদের গ্রাস করবে এবং তাদের ক্ষেতগুলোও তাদের গ্রাস করবে।
8
“তোমরা গিবিয়াতে তূরী বাজাও আর রামাতে বাজাও শিংগা। বৈৎ-আবনে চিৎকার করে বল, ‘হে বিন্ইয়ামীন, যুদ্ধে আমাদের পরিচালনা কর।’
9
শাস্তি দেবার দিনে আফরাহীম জনশূন্য হয়ে পড়ে থাকবে। যা হবেই হবে তা আমি ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে ঘোষণা করছি।
10
যারা সীমানার পাথর সরায় এহুদার নেতারা তাদেরই মত। আমার গজব আমি বন্যার পানির মতই তাদের উপর ঢেলে দেব।
11
আফরাহীম নিজের ইচ্ছায় অসারতার পিছনে গেছে বলে সে অত্যাচারিত হয়েছে এবং বিচারে তাকে পায়ের তলায় মাড়ানো হয়েছে।
12
আফরাহীমের কাছে আমি হয়েছি পোকার মত আর এহুদার লোকদের কাছে হয়েছি ক্ষয় করা জিনিসের মত।
13
“আফরাহীম যখন তার রোগ দেখতে পেল আর এহুদা দেখতে পেল তার আঘাত তখন আফরাহীম আশেরিয়ার দিকে ফিরে সাহায্যের জন্য সেই মহা বাদশাহ্র কাছে লোক পাঠাল। কিন্তু সে তো তাকে সুস্থ করতে পারবে না এবং তার আঘাতও সারাতে পারবে না।
14
আমি আফরাহীমের কাছে ও এহুদার কাছে সিংহের মত হব। আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে চলে যাব; আমি তাদের নিয়ে যাব, তাদের উদ্ধার করবার জন্য কেউ থাকবে না।
15
যে পর্যন্ত না তারা তাদের দোষ স্বীকার করে ও আমার দিকে মনোযোগ দেয় সেই পর্যন্ত আমি আমার নিজের জায়গায় ফিরে গিয়ে সেখানে থাকব। তাদের দুঃখ-কষ্টের সময় তারা আগ্রহের সংগে আমার কাছে ফিরে আসবে।”
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14