bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Hosea 9
Hosea 9
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 10 →
1
হে ইসরাইল, অন্যান্য জাতিদের মত তুমি আনন্দের উৎসব কোরো না। তুমি তো তোমার আল্লাহ্কে ত্যাগ করে তাঁর প্রতি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি খামারে তুমি বেশ্যার পাওনা পেয়ে খুশী হয়েছ।
2
এর পরে খামার ও আংগুর মাড়াইয়ের জায়গা লোকদের খাবার দেবে না; তারা নতুন আংগুর-রস পাবে না।
3
তারা মাবুদের দেশে থাকবে না; আফরাহীম মিসরে ফিরে যাবে এবং আশেরিয়ার নাপাক খাবার খাবে।
4
তারা মাবুদের উদ্দেশে আংগুর-রস দিয়ে ঢালন-কোরবানী করবে না এবং তাদের পশু-কোরবানীগুলোও তাঁকে সন্তুষ্ট করবে না। ঐ রকম কোরবানী তাদের কাছে শোক প্রকাশকারীদের খাবারের মতই হবে; যারা তা খাবে তারা সবাই নাপাক হবে। সেই খাবার তাদের নিজেদের খিদে মিটাবার জন্যই হবে, তা মাবুদের ঘরে আসবে না।
5
তাদের ঈদের দিনে ও মাবুদের উৎসব-দিনে তারা কি করবে?
6
যখন তারা ধ্বংসের হাত থেকে পালিয়ে যাবে তখন মিসর তাদের জড়ো করবে এবং মেম্ফিস শহরে তাদের দাফন করবে। তাদের জমা করা রূপা আর তাদের বাসস্থান আগাছা ও কাঁটাগাছে ঢেকে ফেলবে।
7
ইসরাইল যেন জেনে রাখে যে, শাস্তির দিন এসে গেছে, হিসাব-নিকাশের দিন উপস্থিত হয়েছে। তাদের গুনাহ্ সংখ্যায় অনেক এবং তারা আল্লাহ্কে এত ঘৃণা করে যে, তারা নবীকে বোকা আর আল্লাহ্র রূহে পাওয়া লোককে পাগল ভাবে।
8
নবী আমার আল্লাহ্র সংগে আফরাহীমের পাহারাদার হলেও তার সমস্ত পথেই রয়েছে ফাঁদ আর তার আল্লাহ্র ঘরে রয়েছে তার বিরুদ্ধে শত্রুতা।
9
গিবিয়ার সময়ে যেমন ছিল সেইভাবে বনি-ইসরাইলরা অন্যায়ের মধ্যে ডুবে গেছে। আল্লাহ্ তাদের দুষ্টতার কথা মনে করবেন এবং তাদের গুনাহের জন্য শাস্তি দেবেন।
10
মাবুদ বলছেন, “মরুভূমিতে আংগুর ফল পাবার মত করেই ইসরাইলকে আমি খুঁজে পেয়েছিলাম; প্রথমবার ফল দেওয়া ডুমুর গাছের আগাম ফলের মতই তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম। কিন্তু তারা বাল-পিয়োরের কাছে গিয়ে সেই লজ্জাপূর্ণ মূর্তির কাছে নিজেদের দিয়ে দিয়েছিল এবং তাদের প্রিয় মূর্তির মতই তারা জঘন্য হয়ে পড়েছিল।
11
আফরাহীমের গৌরব পাখীর মত উড়ে যাবে; তখন সন্তানের জন্ম হবে না, কেউ গর্ভবতী হবে না এবং কেউ সন্তান গর্ভে ধরবে না।
12
যদি বা কেউ সন্তান লালন-পালন করে তবুও সেই সন্তানদের আমি মেরে ফেলব; তাদের একজনও থাকবে না। ঘৃণ্য তারা, যখন আমি তাদের কাছ থেকে চলে যাব।
13
আফরাহীমকে আমি টায়ারের মত সুন্দর জায়গায় লাগানো দেখেছি। কিন্তু আফরাহীম তার সন্তানদের বের করে নিয়ে যাবে তার কাছে যে তাদের মেরে ফেলবে।”
14
হে মাবুদ, আমি এই লোকদের জন্য কি চাইব? তুমি তাদের কি দেবে? তুমি তাদের সন্তান নষ্ট হয়ে যাবার গর্ভ ও শুকনা বুক দাও।
15
মাবুদ বলছেন, “গিল্গলে তারা তাদের সব দুষ্টতা শুরু করেছিল, আর সেখানে আমি তাদের ঘৃণা করতে লাগলাম। তাদের গুনাহের জন্য আমার বান্দাদের মধ্য থেকে আমি তাদের তাড়িয়ে বের করে দেব। আমি তাদের আর মহব্বত করব না; তাদের নেতারা সবাই বিদ্রোহী।
16
আফরাহীম ক্ষয় হয়ে যাচ্ছে, তার শিকড় শুকিয়ে গেছে, তাতে ফল ধরে না। যদি বা তার লোকেরা সন্তানের জন্ম দেয় তবুও আমি তাদের প্রিয় সন্তানদের মেরে ফেলব।”
17
আমার আল্লাহ্ তাদের অগ্রাহ্য করবেন, কারণ তারা তাঁর বাধ্য হয় নি; তারা বিভিন্ন জাতির মধ্যে ঘুরে বেড়াবে।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14