bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Acts 1
Acts 1
Bengali 2017 (বাঙালি বাইবেল)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 2 →
1
প্রিয় থিয়ফিল, প্রথম বইটা আমি সেসমস্ত বিষয় নিয়ে লিখেছি, যা যীশু পালন করতে এবং শিক্ষা দিতে শুরু করেছিলেন, সেদিন,
2
যেদিন তিনি নিজের মনোনীত প্রেরিতদের পবিত্র আত্মার মাধ্যমে আদেশ দিয়ে স্বর্গে গেলেন।
3
নিজের দুঃখসহ্য করে তিনি অনেক প্রমাণ দিয়ে তাঁদের কাছে নিজেকে জীবিত দেখালেন, ফলে চল্লিশ দিন ধরে তাঁদের কাছে দেখা দিলেন, এবং ঈশ্বরের রাজ্যের ব্যাপারে বিভিন্ন কথা বললেন।
4
আর তিনি তাঁদের সঙ্গে মিলে এই আদেশ দিলেন, তোমরা যিরুশালেম থেকে বাইরে যেওনা, কিন্তু পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা আমার কাছে শুনেছ, তাঁর অপেক্ষা কর।
5
কেননা যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হবে, যা বেশিদিন পরে নয়।
6
সুতরাং তাঁরা সকলে একসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কি এখন ইস্রায়েলের হাত থেকে রাজ্য ফিরিয়ে আনবেন?
7
তিনি তাঁদের বললেন, “যেসব সময় বা কাল পিতা নিজের অধিকারে রেখেছেন তা তোমাদের জানার বিষয় নয়।
8
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তিশালী হবে; এবং তোমরা যিরূশালেম, সমস্ত যিহুদিয়া, শমরিয়া দেশে এবং পৃথিবীর শেষ পর্য্ন্ত আমার সাক্ষী হবে।”
9
এসব কথা বলার পরে তিনি তাঁদের চোখের সামনে থেকে স্বর্গে চলে গেলেন। একটি মেঘ তাঁদের দৃষ্টিপথ থেকে তাঁকে গ্রহণ করল
10
তিনি যাচ্ছেন আর তাঁরা আকাশের দিকে এক নজরে চেয়ে আছেন, এমন সময়, সাদা পোশাক পরা দুজন পুরুষ তাদের কাছে দাঁড়ালেন;
11
আর তাঁরা বললেন, “প্রিয় গালিলের লোকেরা, তোমরা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছ কেন? এই যে যীশু তোমাদের কাছ থেকে স্বর্গে গেলেন, তাঁকে যেমন স্বর্গে যেতে দেখলে, ঠিক তেমনি তাঁকে ফিরে আসতে দেখবে।”
12
তখন তাঁরা জৈতুন পর্বত থেকে যিরূশালেমে ফিরে গেলেন। সেই পর্বত যিরুশালেমের কাছে, বিশ্রামবারের পথ (খুবই কাছে)
13
শহরে গিয়ে যেখানে তাঁরা ছিলেন, সেই উপরের ঘরে গেলেন - পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব ও ঈশ্বরভক্ত শিমোন এবং যাকোবের (ভাই) যিহুদা,
14
তাঁরা সকলেই মহিলাদের এবং যীশুর মা মরিয়ম ও যীশুর ভাইদের সঙ্গে এক হৃদয়ে প্রার্থনা করতে থাকলেন।
15
সেসময় একদিন প্রায় একশো কুড়ি জন এক জায়গায় একত্রে ছিলেন, সেখানে পিতর ভাইদের মধ্যে দাঁড়িয়ে বললেন-
16
“প্রিয় ভাইয়েরা, যারা যীশুকে ধরেছিল, তাদের পথ দেখিয়েছিলেন যে যিহূদা, তার ব্যাপারে পবিত্র আত্মা দায়ূদের মুখ থেকে আগেই যা বলেছিলেন, সেই শাস্ত্রীয় বাক্য সফল হওয়া দরকার ছিল।
17
কেননা সেই ব্যক্তি আমাদের সঙ্গে ছিল এবং এই পরিচর্যা কাজের অধিকারী ছিল।
18
সে অধর্মের টাকা দিয়ে একটি জমি লাভ করল এবং বাঁকানো অবস্থায় মাটিতে পরে তার পেট ফেটে যাওয়াতে নাড়ি ভুঁড়ী সব বের হয়ে পড়ল;
19
আর যিরুশালেমের সকল লোকে সেটা জানতে পেরেছিল, এজন্য তাদের ভাষায় ঐ জমি হকলদামা অর্থাৎ “রক্তাক্ত ভূমি” নামে পরিচিত”।
20
কারণ গীতসংহিতায় লেখা আছে, “তার বসবাস খালি হোক, তাতে বাস করে এমন কেউ না থাক এবং তার কাজের ভার অন্য কাউকে দেওয়া হোক ।”
21
সুতরাং যোহনের বাপ্তিস্ম থেকে শুরু করে যেদিন প্রভু যীশুকে আমাদের কাছ থেকে স্বর্গে যান, সেদিন পর্য্ন্ত, যতদিন তিনি আমাদের সঙ্গে চলাফেরা করতেন, ততদিন সবসময় যাঁরা আমাদের সঙ্গে ছিল,
22
তাঁদের এক জন আমাদের সঙ্গে তাঁর পুনরুত্থানের সাক্ষী হন, এটা খুবই দরকার।”
23
তখন তাঁরা এই দু'জনকে দাঁড় করালেন, যোষেফ-যাঁকে বার্শবা বলে, যাঁর উপাধি যুষ্ঠ,-
24
এবং মত্তথিয়; আর তাঁরা প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি সবার হৃদয় জান, যিহূদা নিজের জায়গাতে যাওয়ার জন্য এই যে সেবার ও প্রেরিতের পদ ছেড়ে গিয়েছে,
25
তার পদ নেওয়ার জন্য তুমি এই দু'জনের মধ্যে যাকে মনোনয়ন করেছ তাকে দেখিয়ে দাও।
26
পরে তারা দুজনের জন্য গুলিবাঁট (লটারির আদিকাল) করলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠল, তাতে তিনি এগারো জন প্রেরিতের সঙ্গে যোগ দিলেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28