bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Acts 12
Acts 12
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 13 →
1
সেসময়ে হেরোদ রাজা মন্ডলীর কয়েক জনের ওপরে অত্যাচার করার জন্য হাত ওঠালেন।
2
তিনি যোহনের ভাই যাকোবকে তলোয়ার দিয়ে হত্যা করলেন।
3
তাতে যিহুদিরা খুশি হলো দেখে সে আবার পিতরকেও ধরলেন। তখন তাড়ীশুন্য (নিস্তারপর্ব) পর্বের সময় ছিল। সে তাঁকে ধরে জেলের মধ্যে রাখলেন,
4
এবং তাঁকে পাহারা দেওয়ার জন্য চারজনের একটি দল, এমন চারটি সেনা দলের কাছে ছেড়ে দিলেন; মনে করলেন, নিস্তার পর্বের পরে তাঁকে লোকদের কাছে হাজির করবেন।
5
এভাবে পিতর জেলের মধ্যে বন্দি থাকলেন, কিন্তু মন্ডলী তাঁর জন্য ঈশ্বরের কাছে অনবরত ভাবে প্রার্থনা করছিল।
6
পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনবেন, তার আগের রাতে পিতর দুই জন সেনার মধ্যে দুটি শেকলের দ্বারা বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন, এবং দরজার সামনে রক্ষীরা জেলখানাটি পাহারা দিচ্ছিল।
7
আর, সেই সময়, প্রভুর এক দূত তাঁর কাছে এসে দাঁড়ালেন, এবং জেলের ঘর আলোময় হয়ে গেল। তিনি পিতরকে কুক্ষিদেশে আঘাত করে জাগিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো। তখন তাঁর দুহাত থেকে শেকল খুলে গেল।
8
পরে তাঁকে দূত বললেন, কোমড় বাঁধ ও তোমার জুতো পর, সে তখন তাই করলো। পরে দূত তাঁকে বললেন, গায়ে কাপড় দিয়ে আমার পিছন পিছন এসো l
9
তাতে তিনি বের হয়ে তার পিছন পিছন যেতে লাগলেন; কিন্তু দূতের দ্বারা যা করা হল, তা যে সত্যিই, তা তিনি বুঝতে পারলেন না, বরং মনে করলেন, তিনি স্বপ্ন দেখছেন।
10
পরে তাঁরা প্রথম ও দ্বিতীয় পাহারাদারদের দল পিছনে ফেলে, লোহার দরজার কাছে আসলেন, যেখান দিয়ে শহরে যাওয়া যায়; সেই দরজার খিল খুলে গেল; তাতে তাঁরা বের হয়ে একটা রাস্তার শেষ পর্যন্ত্য গেলেন, আর তখন দূত তাঁর কাছ থেকে চলে গেলেন।
11
তখন পিতর বুঝতে পেরে বললেন, এখন আমি বুঝলাম, প্রভু নিজে দূতকে পাঠালেন, ও হেরোদের হাত থেকে এবং যিহুদি লোকদের সমস্ত মনের আশা থেকে আমাকে মুক্ত করলেন।
12
এই ব্যাপারে আলোচনা করে তিনি মরিয়মের বাড়ির দিকে চলে গেলেন, ইনি সেই যোহনের মা, যাকে মার্ক বলে; সেখানে অনেকে জড়ো হয়েছিল ও প্রার্থণা করছিল।
13
পরে তিনি বাইরের দরজায় ধাক্কা মারলে রোদা নামের এক জন দাসী শুনতে এলো;
14
এবং পিতরের গলার আওয়াজ শুনতে পেয়ে আনন্দে দরজা খুললো না, কিন্তু ভেতরে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আর তারা তাকে বললো, তুমি পাগল, কিন্তু সে মনের জোরে বলতে লাগলো, না, এটাই ঠিক ।
15
তখন তারা বলল, উনি তাঁর দূত।
16
কিন্তু পিতর আঘাত করতে থাকলেন; তখন তারা দরজা খুলে তাকে দেখতে পেল ও আশ্চর্য হলো।
17
তাতে তিনি হাত দিয়ে সবাইকে চুপ থাকার ইশারা করে, প্রভু কীভাবে তাঁকে জেল থেকে মুক্ত করে এনেছেন, তা তাদের কাছে খুলে বললেন, আর এও বললেন, তোমরা যাকোবকে ও ভাইদের এই সংবাদ দাও; পরে তিনি বের হয়ে অন্য জায়গায় চলে গেলেন।
18
দিন হলে পরে, পিতর কোথায় বলে সেনাদের মধ্যে হইচই পড়ে গেল।
19
পরে হেরোদ তাঁর খোঁঁজ না পাওয়াতে রক্ষীদের জিজ্ঞাসা করে তাদের মৃত্যুদন্ড দেওয়ার আদেশ দিলেন এবং যিহুদিয়া থেকে চলে গিয়ে কৈসরিয়াতে বসবাস করলেন।
20
আর তিনি সোরীয় ও সীদোনীয়দের উপরে খুবই রেগে ছিলেন, কিন্তু তারা একমত হয়ে তার কাছে আসল, এবং রাজার ঘুমানোর ঘরের প্রধান ভারপ্রাপ্ত ব্লাস্তকে নিজের পক্ষে টেনে মিলন করার অনুরোধ করলেন, কারণ রাজার দেশ থেকে তাদের দেশে খাবার সামগ্রী আসত।
21
তখন এক নির্দিষ্ট দিনে হেরোদ রাজার পোশাক পরে সিংহাসনে বসে তাদের কাছে ভাষণ দেন।
22
তখন জনগণ জোরে চিৎকার করে বলল, এটা দেবতার আওয়াজ, মানুষের না।
23
আর প্রভুর এক দূত সেই মুহুর্তে তাকে আঘাত করলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব দিলেন না; আর তার দেহ পোকা-মাকড় খেয়ে ফেলাতে মৃত্যু হল।
24
কিন্তু ঈশ্বরের বাক্য চারিদিকে ছড়িয়ে পড়ল ও অনেক লোক বিশ্বাস করতে থাকল।
25
আর বার্ণবা ও শৌল আপনাদের সেবার কাজ শেষ করার পরে যিরুশালেম থেকে চলে গেলেন; যোহন, যাঁকে মার্কও বলে, তাঁকে সঙ্গে নিলেন।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28