bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Acts 18
Acts 18
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 19 →
1
তারপর পৌল আথীনী থেকে চলে গিয়ে করিন্থে আসিলেন ।
2
আর তিনি আকিল্লা নামে এক জন যিহূদীর দেখা পেলেন; তিনি জাতিতে পন্তীয়, কিছুদিন আগে নিজের স্ত্রী প্রিস্কিল্লার সাথে ইতালীয়া থেকে আসলেন, কেননা ক্লৌদিয় সমস্ত যিহূদীদের রোম থেকে চলে যাওয়ার আদেশ করেছিলেন। পৌল তাঁদের কাছে গেলেন।
3
আর তিনি সম ব্যবসায়ী হওয়াতে তাঁদের সাথে বসবাস করলেন, ও তাঁরা কাজ করতে লাগলেন, কেননা তাঁরা তাঁবু তৈরীর ব্যবসায়ী ছিলেন।
4
প্রত্যেক বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে [ধর্ম-গৃহে] বাক্য বলতেন, এবং যিহুদী ও গ্রীকদের বিশ্বাস করতে উৎসাহ দিতেন।
5
যখন সীল ও তীমথিয় মাকিদনিয়া থেকে আসলেন, তখন পৌল বাক্য প্রচার করছিলেন, যীশুই যে খ্রীষ্ট, তার প্রমান যিহূদীদের দিচ্ছিলেন।
6
কিন্তু তারা বিরোধ ও অপমান করাতে তিনি কাপড় ঝেড়ে তাদের বললেন, তোমাদের রক্ত তোমাদের মাথায় পড়ুক, আমি নিষ্পাপ; এখন থেকে অন্য-জাতিদের কাছে চললাম।
7
পরে তিনি সেখান থেকে চলে গিয়ে তিতিয় যুষ্ঠ নামে একজন ঈশ্বর-ভক্তের বাড়িতে গেলেন, যার বাড়ি সমাজ-গৃহের [ধর্ম-গৃহের] পাশেই ছিল।
8
আর ধর্মাধক্ষ্য ক্রিস্প সমস্ত পরিবারের সাথে প্রভুকে বিশ্বাস করলেন; এবং করিন্থীয়দের মধ্যে অনেক লোক শুনে বিশ্বাস করল, ও বাপ্তিস্ম নিল।
9
আর প্রভু রাতে স্বপ্নের দ্বারা পৌলকে বললেন, ভয় কর না, বরং কথা বল, চুপ থেকো না;
10
কারণ আমি তোমার সাথে সাথে আছি, তোমাকে হিংসা করে কেউই তোমাকে আক্রমণ করবে না; কেননা এই শহরে আমার অনেক বিশ্বাসী আছে।
11
তাতে তিনি দেড় বছর বসবাস করে তাদের মধ্যে ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন।
12
আর গাল্লীয়ো যখন আখায়া দেশের প্রধান, তখন যিহূদীরা একসাথে পৌলের বিরুদ্ধে উঠল, ও তাঁকে বিচার সভায় নিয়ে গিয়ে বলল,
13
এই ব্যক্তি ব্যবস্থার বিপরীতে ঈশ্বরের আরাধনা করতে লোকদের খারাপ বুদ্ধি দেয়।
14
কিন্তু যখন পৌল মুখ খুলতে যাচ্ছিলেন, তখন গাল্লিয়ো যিহূদীদের বললেন, কোনো ব্যাপারে দোষ বা খারাপ কাজ যদি হত, তবে, হে যিহুদীরা, তোমাদের জন্য ন্যায় বিচার করা আমার কাছে যুক্তি সম্মত হত;
15
কিন্তু বাক্য বা নাম বা তোমাদের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন যদি হয়; তা হলে তোমরা নিজেরাই বুঝে নাও, আমি ওসবের জন্য বিচারক হতে চাই না।
16
পরে তিনি তাদের বিচার সভা থেকে তাড়িয়ে দিলেন।
17
এরফলে সকলে ধর্ম প্রধান সোস্থিনিকে ধরে বিচার সভার সামনে মারতে লাগল; আর গাল্লীয় সে সকল বিষয়ে কিছু মনোযোগ করলেন না।
18
পৌল আরো অনেকদিন বসবাস করার পর ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্র পথে সুরিয়া দেশে গেলেন, এবং তাঁর সাথে প্রিস্কিল্লা ও আকিলাও গেলেন; তিনি কংক্রিয়াতে মাথা ন্যাড়া করেছিলেন, কেননা তাঁর এক শপথ ছিল।
19
পরে তাঁরা ইফিষে পৌছালেন, আর তিনি ঐ দুজনকে সেই জায়গাতে রাখলেন; কিন্তু নিজে সমাজ গৃহে [ধর্ম-গৃহে] গিয়ে যিহূদীদের কাছে বাক্য প্রচার করলেন।
20
আর তাঁরা নিজেদের কাছে আর কিছুদিন থাকতে তাঁকে অনুরোধ করলেও তিনি রাজি হলেন না;
21
কিন্তু তাদের কাছে বিদায় নিলেন, বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। পরে তিনি জল-পথে ইফিষ থেকে চলে গেলেন।
22
আর কৈসরিয়ায় এসে (যিরুশালেম) গেলেন, এবং মন্ডলীকে শুভেছা জানিয়ে সেখান থেকে আন্তীয়খিয়ায় চলে গেলেন।
23
সেখানে কিছুদিন কাটানোর পর তিনি আবার চলে গেলেন, এবং পরপর গালাতিয়া দেশ ও ফরুগিয়া ঘুরে ঘুরে শিষ্যদের আশ্বস্ত করলেন।
24
আপল্লো নামে একজন যিহূদী, জাতিতে, আলেকসান্দ্রিয়, একজন ভাল বক্তা, ইফিষে আসলেন; তিনি শাস্ত্রে জ্ঞানী ছিলেন।
25
তিনি প্রভুর পথের বিষয়ে শিক্ষা পেয়েছিলেন, এবং আত্মার শক্তিতে যীশুর বিষয়ে সূক্ষরূপে কথা বলতেন ও শিক্ষা দিতেন, কিন্তু তিনি শুধু যোহনের বাপ্তিস্ম জানতেন।
26
তিনি সমাজ-গৃহে [ধর্ম-গৃহে] সাহসের সাথে কথা বলতে শুরু করলেন। আর প্রিস্কিল্লা ও আকিল্লা তার উপদেশ শুনে তাঁকে নিজেদের কাছে আনলেন, এবং ঈশ্বরের পথ আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন।
27
পরে তিনি আখায়াতে যেতে চাইলে ভাইয়েরা উৎসাহ দিলেন, আর তাঁকে সাথে নিতে শিষ্যদের চিঠি লিখলেন; তাতে তিনি সেখানে পৌঁছে, যারা অনুগ্রহ দ্বারা বিশ্বাস করেছিল, তাদের অনেক উপকার করলেন।
28
কারন যীশুই যে খ্রীষ্ট, এটা শাস্ত্রীয় বাক্য দ্বারা প্রমাণ করে তিনি ক্ষমতার সঙ্গে জনগনের মধ্যে যিহূদীদের একদম চুপ করালেন।
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28