bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Timothy 1
1 Timothy 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
1
আমি পৌল, আমাদের পরিত্রাতা ঈশ্বর এবং আশা-ভরসা খ্রীষ্ট যীশুর আদেশ বলে যীশুর প্রেরিত শিষ্যরপে নিযুক্ত।
2
বৎস তিমথি, খ্রীষ্টের প্রতি বিশ্বাসের সূত্রে তুমি প্রকৃতই আমার সন্তান, তোমাকে আমি এই চিঠি লিখছি। ঈশ্বর পিতা এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্ট তোমাকে দান করুন অনুগ্রহ, করুণা ও শান্তি।
3
আমি চাই ইফিসাসে তুমি থাকবে। একথা আমি ম্যাসিডোনিয়ায় যাবার পথে তোমাকে বলেছিলাম। সেখানে কিছু লোক বিভ্রান্তিকর ধর্মশিক্ষা দিচ্ছে। আমি চাই তুমি তাদের থামিয়ে দেবে।
4
কল্পকাহিনী এবং কুলপঞ্জী নিয়ে ক্রমাগত আলোচনা করতে তাদের নিষেধ কর। এতে শুধু তর্কবিতর্কের সৃষ্টি হয়। এসব দিয়ে ঈশ্বরের সেই পরিকল্পনা বোঝা যায় না, যা কেবল বিশ্বাসেই লভ্য।
5
এই আদেশ দেবার অর্থ হল, এমন ভালবাসার জাগরণ ঘটানো যা অনাবিল হৃদয়, নিষ্কলুষ বিবেক এবং অকপট বিশ্বাস থেকে উৎসারিত হয়।
6
এই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কেউ কেউ নিরর্থক কথার জাল বুনে চলেছে।
7
তাদের দাবী যে তারা বিধি-ব্যবস্থায় বিজ্ঞ অথচ যেসব বিষয়ে তারা কথা বলে, যেসব বিষয়ে জোর দেয়, তার মর্ম নিজেরাই বোঝে না।
8
আমরা সকলে জানি বিধান ভাল, অবশ্য যদি তা বিধিসঙ্গতভাবে প্রয়োগ করা যায়।
9
একথাও আমরা জানি যে এই বিধান সৎ ব্যক্তির জন্যে রচিত হয়নি বরং যারা উচ্ছৃঙ্খল, অবাধ্য, অধার্মিক ও পাপী, অশুচি ও ব্যভিচারী, পিতৃমাতৃহন্তা, নরঘাতক,
10
দুর্নীতিপরায়ণ, সমকামী, মানুষ অপহরণকারী, মিথ্যাবাদী, মিথ্যাসাক্ষী, এক কথায় যারা অসৎ এবং নীতিবিরুদ্ধ কাজ করে, তাদের ক্ষেত্রেই বিধান প্রযোজ্য।
11
পরম ধন্য ঈশ্বরের সেই মহিমাদীপ্ত সুসমাচারে এ কথার সমর্থন আছে, যা প্রচার করার দায়িত্ব আমি পেয়েছি।
12
প্রভু যীশুকে ধন্যবাদ, কারণ এই কাজ করার শক্তি তিনি আমাকে দিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করে তাঁর কাজ করার জন্য নিয়োগ করেছেন।
13
অতীতে আমি তাঁর কুৎসা করেছি, তাঁকে নির্যাতন করেছি, লাঞ্ছিত করেছি, তা সত্ত্বেও তিনি আমাকে করুণা করলেন, কারণ তখনও পর্যন্ত আমার মনে বিশ্বাস জন্মায়নি, সুতরাং এসব আমি না জেনে অবিশ্বাসের বশে করেছি।
14
প্রভুর কৃপা আমি অজস্রভাবে লাভ করেছি। তিনি আমাকে খ্রীষ্ট যীশুতে নিহিত বিস্বাস এবং ভালবাসার শরিক করেছেন।
15
নিঃসন্দেহে একথা সত্য এবং সম্পূর্ণ বিশ্বাসযোগ্য যে প্রভু যীশু খ্রীষ্ট জগতে পাপীদের উদ্ধার করতে এসেছিলেন এবং তাদের মধ্যে আমি সর্বপ্রথম।
16
কিন্তু আমি কৃপালাভ করেছি এইজন্য যাতে বিশেষ করে আমার মধ্যে দিয়ে খ্রীষ্ট যীশু তাঁর চরম সহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন। এইভাবে ভবিষ্যতে যারা খ্রীষ্টকে গ্রহণ করে শাশ্বত জীবন লাভ করবে তাদের সামনে উদাহরণস্বরূপ আমাকে তুলে ধরেছেন।
17
যিনি সর্বকালের রাজা, অক্ষয়, অদৃশ্য, অনন্য পরমেশ্বর, তিনি যুগে যুগে সমাদৃত এবং মহিমান্বিত হোন।
18
বৎস তিমথি, অতীতে তোমার বিষয় সকল দিব্যবাণী স্মরণ করে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যাতে ধর্মবিশ্বাস এবং নিষ্কলুষ বিবেকের অস্ত্রে সজ্জিত হয়ে তুমি প্রাণপণে সংগ্রাম কর। অনেকে বিবেক বিসর্জন দিয়ে বিশ্বাসের তরী ডুবিয়ে দিয়েছে।
20
তাদের মধ্যে রয়েছে হাইমেনিয়াস ও আলেকজাণ্ডার। এদের আমি শয়তানের হাতে তুলে দিচ্ছি যাতে এরা ঈশ্বরনিন্দা আর না করে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6