bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Timothy 2
1 Timothy 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
1
আমার সর্বপ্রতম নির্দেশ, ঈশ্বরের কাছে সব মানুষের জন্য অনুনয়, প্রার্থনা, অনুরোধ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হোক।
2
এরই মধ্যে রাজা এবং রাজকর্মচারীদের জন্যও প্রার্থনা করা হবে যাতে ধর্ম এবং সালীনতা বজায় রেখে আমরা নিরুদ্বেগে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি।
3
এইভাবেই প্রার্থনা করা উচিত এবং আমাদের মুক্তিদাতা ঈশ্বর এইরকম প্রার্থনাই ভালবাসেন।
4
তিনি চান সব মানুষ পরিত্রাণ লাভ করে সত্যের স্বরূপ উপলব্ধি করুক।
5
কারণ ঈশ্বর যেমন এক, তেমনি ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মানুষই মিলন ঘটান। স্বয়ং খ্রীষ্ট যীশুই সেই মানুষ।
6
তিনি যথাসময়ে ঈশ্বরের মহানুভবতার প্রমাণস্বরূপ সকল মানুষের মুক্তিপণরূপে আত্মোৎসর্গ করলেন।
7
ঠিক এই কথাটা ঘোষণা করার জন্যই আমাকে প্রেরিত শিষ্যরূপে নিয়োগ করা হয়েছে। একথা মিথ্যা নয়, সর্বাংশে সত্য। আমি নিযুক্ত হয়এছি যাতে অন্যান্য জাতির মানুষকে প্রকৃত সত্যের স্বরূপ সম্বন্ধে শিক্ষা দিতে পারি এবং তাদের মনে বিশ্বাস জন্মাতে পারি।
8
আমি চাই যেখানে তোমরা উপাসনার জন্য সমবেত হবে, ক্রোধ আর মতান্তর ভুলে সেখানেই পুরুষেরা ঈশ্বরে নিবেদিত অন্তরে হাত তুলে প্রার্থনা করবে।
9
মেয়েদের বিষয়ও বলি, তারার রুচিসম্মতভাবে বেশভূষা করুক, তাদের সাজসজ্জা হোক ভদ্র ও সুশোভন। বিচিত্র কেশবিন্যাস, মূল্যবান পোশাক পরিচ্ছদ এবং মণিমুক্তার অলঙ্কারের চাকচিক্য নয় বরং সদাচরণই হোক তাদের অঙ্গের ভূষণ।
10
যে নারীরা নিজেদের ঈশ্বর ভক্ত বলে দাবী করে এই তাদের প্রকৃত আভরণ।
11
মেয়েরা নীরবে নম্রভাবে শিক্ষা গ্রহণ করুক।
12
উপদেশ দান বা পুরুষের উপর কর্তৃত্ব করার অধিকার আমি নারীকে দিইনি। এই বিষয়ে তারা নীরব থাকুক।
13
কারণ প্রথমে আদম তারপর হবা সৃষ্ট হয়েছিলেন।
14
আবার আদম নন হবাই পর্তারিত হয়ে পাপে পতিত হয়েছিলেন।
15
তাহলেও যদি শোভনভাবে বিশ্বাস, ভ্রাতৃপ্রেম এবং শুদ্ধতা বজায় রেখে মেয়েরা চলে তাহলে জননী হওয়ার মধ্যেই তাদের পরিত্রাণ।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6