bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Timothy 5
1 Timothy 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 6 →
1
কোন বৃদ্ধ ব্যক্তিকে তিরস্কার করবে না। পিতার মত মনে করে তাকে বিনীতভাবে অনুরোধ করবে। যুবকদের ভ্রাতার মত,
2
বয়স্কা মহিলাদের মাতার মত এবং অল্পবয়সী মেয়েদের সঙ্গে সরল মনে ভগ্নীর মত ব্যবহার করবে —অন্তর তোমার শুদ্ধ রাখবে।
3
যেসব বিধবা সত্যই অনাথা তাদের সম্মান কর।
4
যে বিধবার পুত্রকন্যা বা পৌত্র পৌত্রী আছে, তারা সর্বপ্রথমে আপনজনের প্রতি ধর্মীয় কর্তব্য পালন করতে শিখুক। এইভাবে তারা গুরুজনদের ঋণ পরিশোধ করুক। তাতে ঈশ্বর সন্তুষ্ট হবেন।
5
তিনিই প্রকৃত বিধবা যিনি নিঃসঙ্গ, একা। ঈশ্বরের উপরই তাঁর সব আশা ভরসা। তিনি দিনরাত ধ্যান ও প্রার্থনায় কাটান।
6
কিন্তু যে বিধবা ভোগবিলাসে জীবন কাটায়, সে বেঁচে থেকেও মৃত।
7
এদের তুমি শিক্ষা দেবে যাতে এদের দোষত্রুটি কেউ না ধরতে পারে।
8
কিন্তু কোন ব্যক্তি যদি তার আত্মীয়-স্বজনদের, বিশেষ করে নিজের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তার খ্রীষ্টবিশ্বাস ত্যাগ করেছে। তার অবস্থা অবিশ্বাসীদের চেয়েও মন্দ। বিধবা প্রসঙ্গ
9
বিধবাদের তালিকায় তাদেরই নাম উঠবে যাদের বয়স ষাট বছরের কম নয়, দ্বিতীয়বার যাদের বিবাহ হয়নি এবং
10
সৎ কাজের জন্য যাদের সুনাম আছে। সন্তান প্রতিপালন, অতিথিসেবা, ঈশ্বরভক্তদের প্রতি বিনম্র ব্যবহার, দুঃস্থ বিপন্ন মানুষের সেবা এবং সর্বপ্রকার কল্যাণমূলক কাজে তাদের আত্মনিয়োগ করতে হবে।
11
অল্পবয়স্কদের বিধবারর তালিকাভুক্ত করো না। কারণ সংসারের টানে তারা খ্রীষ্টের কাছ থেকে সরে গিয়ে আবার বিবাহ করতে পারে।
12
এইভাবে তারা প্রথম প্রতিশ্রুতি ভঙ্গে অপরাধে দণ্ডনীয় হয়।
13
তাছাড়া বাড়ি বাড়ি ঘুরে তারা গল্প গুজবে অযথা সময় নষ্ট করে, শুধু তাই নয়, তারা পরের নামে কুৎসা করে এবং যেসব কথা বলা উচিত নয় সেইসব কথা আলোচনা করে।
14
আমি চাই অল্পবয়সী বিধবারা বরং বিবাহ করে ঘর-সংসার করুক, জননী হোক, যাতে নিন্দুকরা খুঁত ধরতে না পারে।
15
কারণ ইতিমধ্যেই কেউ কেউ ধর্মের পথ ত্যাগ করে কুপথে গেছে।
16
যদি কোন খ্রীষ্টান মহিলার গৃহে বিধবা থাকে তাহলে তিনিই যেন তার রক্ষণাবেক্ষণ করেন, মণ্ডলীর উপর তার ভার যেন না পড়ে, তাহলে যারা সত্যিই অনাথা তাদের সাহায্য করা যাবে।
17
মণ্ডলীর যেসব প্রাচীন সুষ্ঠুভাবে মণ্ডলীর কাজ করেন, বিশেষতঃ যাঁরা সুসমাচার প্রচার আর শিক্ষাদানের কাজে পরিশ্রম করেন, তাঁদের সম্মান দক্ষিণা দ্বিগুণ হওয়া উচিত।
18
শাস্ত্রে আছে, “যে বলদ শস্য মাড়াই করছে তার মুখে জালতি দিও না।” এবং “যে ব্যক্তি শ্রমিক, পারিশ্রমিক তারই প্রাপ্য।”
19
দুই তিনজন সাক্ষীর সমর্থন ছাড়া মণ্ডলীর কোন প্রাচীনের বিরুদ্ধে কারও কোন অভিযোগ শুনবে না।
20
অপরাধীদের সকলে সামনে ভর্ৎসনা করবে যাতে অন্য সবাই ভয় পায়।
21
ঈশ্বর, যীশু খ্রীষ্ট এবং মনোনীত দূতদেরর সামনে আমি তোমাকে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিচ্ছি। তুমি অবশ্যই পালন করবে। তুমি পূর্বধারণা নিয়ে কারও বিচার করবে না। সব বিষয়ে নিরপেক্ষ থাকবে।
22
তড়িঘড়ি কারও মাথায় হাত রেখ না। কারও পাপের ভাগী হয়ো না। নিজেকে শুচিশুদ্ধ রেখ।
23
এখন থেকে শুধু জল না খেয়ে হজমের জন্য এবং বারবার অসুখে পড় বলে অল্পমাত্রায় সুরাপান করো, তাতে উপকার পাবে।
24
কোন কোন লোকের পাপ সহজেই ধরা পড়ে এবং সরাসরি তাদের বিচার হয়। আবার অন্যদের পাপ দেরীতে হলেও ধরা পড়ে।
25
তেমনি কিছু সৎ কাজ সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে পড়ে এবং যা প্রকাশ পায় না তাও গোপন থাকে না।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6