bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Timothy 4
1 Timothy 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 5 →
1
পবিত্র আত্মা স্পষ্টভাবে বলেছেন, পরবর্তী কালে কিছু মানুষ ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হবে। তারা বিভ্রান্তি সৃষ্টিকারী আত্মাদের দ্বারা প্রভাবিত হবে এবং দানবীয় মতাদর্শ অনুসরণ করবে।
2
কিছু মিথ্যাবাদী লোক মানুষকে মিথ্যা শিক্ষা দিয়ে বেড়াবে কারণ এদের বিবেকের মৃত্যু ঘটেছে।
3
তারা বিবাহ করতে বারণ করে এবং কোন কোন খাদ্য গ্রহণ করতে নিষেধ করে। ঈশ্বর কিন্তু এইসব খাদ্য মানুষের জন্যই সৃষ্টি করেছেন। যাঁরা সত্যজ্ঞ এবং প্রকৃত ধর্মবিশ্বাসী, তাঁরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এইসব খাদ্য গ্রহণ করেন।
4
ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন, সবই ভাল এবং কৃতজ্ঞচিত্তে গ্রহণ করলে কোন কিছুই অখাদ্য নয়।
5
কারণ ঈশ্বরের আশীর্বাদে এবং মানুষের প্রার্থনায় সবই শুচিশুদ্ধ হয়ে ওঠে।
6
ভ্রাতৃমণ্ডলীকে যদি এসব বুঝিয়ে দিতে পার তাহলে তুমি হয়ে উঠবে খ্রীষ্ট যীশুর যোগ্য সেবক। যে বিশ্বাস এবং সুশিক্ষা তুমি এতকাল লাভ করেছ সেই শিক্ষা এই কাজে তোমাকে সাহায্য করবে।
7
ঈশ্বর বিরোধী লৌকিক কল্পকাহিনী ত্যাগ করে অধ্যাত্ম চর্চায় মনোনিবেশ কর।
8
শরীরচর্চায় সর্বৈব উপকারী। কারণ তা ইহকাল এবং পরকাল উভয় জীবনে কল্যাণকর।
9
একথা যথার্থ যে,
10
আমরা এত কষ্ট, এত পরিশ্রম করেছি কারণ আমরা জাগ্রত ঈশ্বরের উপর আস্থা স্থাপন করেছি, যিনি সকলের, বিশেষ করে বিশ্বাসীদের মুক্তিদাতা।
11
এই সমস্ত বিষয়ে তাদের নির্দেশ আর উপদেশ দাও।
12
তুমি অল্পবয়সী বলে কেউ যেন তোমাকে অবজ্ঞা করতে না পারে। তোমার কথাবার্তা, ব্যবহার, ভালবাসা, বিশ্বাস ও নির্মল চরিত্র তাদের কাছে যেন আদর্শস্বরূপ হয়।
13
আমি না আসা পর্যন্ত তুমি ওদের কাছে শাস্ত্রপাঠ এবং ধর্মপ্রচার কর, উপদেশ দিয়ে যাও।
14
দিব্যনির্দেশে মণ্ডলীর নেতৃবৃন্দ তোমার উপর হস্তার্পণ করার ফলে তুমি যে ঐশী শক্তি লাভ করেছ তা উপেক্ষা করো না।
15
এই কর্তব্যের অনুশীলন কর, একনিষ্ঠ হও যাতে সকলে তোমার আধ্যাত্মিক উন্নতি দেখতে পায়।
16
নিজের জীবন এবং শিক্ষা সম্বন্ধে সচেতন থেক, আমার পরামর্শ মেনে চল, তাহলে তুমি নিজেকে ও তোমার শিক্ষা যারা গ্রহণ করে তাদের তুমি রক্ষা করতে পারবে।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6