bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Timothy 3
1 Timothy 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 4 →
1
একথা নিশ্চিত, কেউ যদি মণ্ডলীর অধ্যক্ষ হতে চান, তাহলে তাঁর এই উদ্যম প্রশংসনীয়।
2
কাজেই তাঁকে হতে হবে নির্মল চরিত্রের এমন মানুষ যার একাধিক স্ত্রী নেই। তিনি হবেন সংযমী, বিচক্ষণ, ভদ্র, অতিথিবৎসল এবং সুযোগ্য শিক্ষক।
3
তিনি মদ্যপ, উগ্র স্বভাব বা অর্থলোলুপ হবেন না। তিনি হবেন অমায়িক ও সজ্জন ব্যক্তি।
4
নিজের পরিবার তাঁর নিয়ন্ত্রণে থাকবে। তাঁর পুত্রকন্যারা পিতৃভক্ত এবং বাধ্য হবে।
5
কারণ তিনি যদি নিজের পরিবারকে নিযন্ত্রণে রাখতে না পারেন তাহলে ঈশ্বরের মণ্ডলী রক্ষণাবেক্ষণ করবেন কি করে?
6
এমন ব্যক্তিকে মণ্ডলীর অধ্যক্ষ করা উচিত নয় যিনি সবেমাত্র খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হয়েছেন, কারণ তাতে গর্বিত হয়ে শয়তানের মত তাঁর অধঃপতন ঘটতে পারে।
7
বাইরের সকলের কাছে তাঁর যেন সুনাম তাকে, কারণ দুর্নাম রটলে তিনি শয়তানের ফাঁদে পড়বেন। মণ্ডলীর পৌরহিত্যের কাজে সাহায্যকারীর গুণাবলী
8
মণ্ডলীর পৌরহিত্যের কাজে সাহায্যকারীদের তেমনি সচ্চরিত্র হতে হবে। মদ্যপানের অব্যাস বা ধনলিপ্সা তাঁদের যেন না থাকে।
9
তাঁরা যেন শুদ্ধ বিবেকে আমাদের ধর্মবিশ্বাসের গভীর সত্য দৃঢ়ভাবে ধরে রাখতে পারেন।
10
প্রথমে তাঁদের যথাযথবাবে যাচাই করে দেখে নিতে হবে। তারপর কোন দোষত্রুটি না পাওয়া গেলে তবে তাঁদের এ পদে নিযুক্ত করতে হবে।
11
মণ্ডলীর সেবাকার্যে নিযুক্ত ব্যক্তিদের স্ত্রীদেরও সচ্চরিত্র হতে হবে। তাঁরার হবেন মিতাচারী ও পরনিন্দায় বিমুখ। সব দিক দিয়েই তাঁদের হতে হবে বিশ্বস্ত।
12
এ পদে নিযুক্ত ব্যক্তিদের একাধিক স্ত্রী থাকা অনুচিত। তাঁরাও নিজেদের সন্তান ও সংসার উপযুক্তভাবে পালন করবেন।
13
মণ্ডলী পরিচালনার এই দায়িত্ব যাঁরা সুষ্ঠুভাবে পালন করবেন, তাঁরা সমাজে সম্মান লাভ করবেন এবং যীশু খ্রীষ্টে তাঁদের প্রগাঢ় বিশ্বাস সম্বন্ধে তাঁরা সাহসভরে সকলকে শিক্ষা দিতে পারবেন।
14
যদিও এইসব কথা আমি চিঠিতে লিখছি, তবু আশা করছি শীঘ্রই তোমার কাছে যাব।
15
কিন্তু যদি আমার যেতে দেরী হয়, তাহলে এই চিঠি থেকে বুঝতে পারবে ঈশ্বরের আপনজনদের ব্যবহার কি রকম হওয়অ উচিত। আপনজনদের নিয়েই জাগ্রত ঈশ্বেরর মণ্ডলী। তারাই মণ্ডলীর সত্যের স্তম্ভ এবং সুদৃঢ় ভিত্তি।
16
একথা কেউ-ই অস্বীকার করতে পারবে না যে আমাদের ধর্মের নিগূঢ়তত্ত্ব কত গভীর। মর্ত্যে মানবরূপে ঘটল লতাঁর আত্মপ্রকাশ, দিব্য আত্মার প্রভাবে তিনি হলেন স্বীকৃত, দূতবৃন্দ প্রত্যক্ষ করল তাঁকে। সর্বজাতির মাঝে কীর্তিত হলেন তিনি, বিশ্বমানবের মাঝে হলেন বন্দিত, দ্যুলোকে উন্নীত হলেন বিপুল গৌরবে।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6