bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Timothy 6
1 Timothy 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
1
ক্রীতদাসত্বের জোয়াল যাদের বইতে হয় তারা যেন মনিবদের উপযুক্ত সম্মানের যোগ্য মনে করে, অন্যথায় ঈশ্বরের নাম কলঙ্কিত হবে এবং লোকে আমাদের শিক্ষারও নিন্দা করবে।
2
তার মনিব যদি ভ্রাতৃমণ্ডলীর সদস্য হয় তাহলে ক্রীতদাস যেন সেই সুযোগে তাঁর অবাধ্য না হয়। বরং তাঁকে যেন আরও বেশি ভক্তিশ্রদ্ধা করে, কারণ যিনি তার সেবা গ্রহণ করছেন তিনি তার প্রিয়জন ও একই কর্মে বিশ্বাসী। এসব বিষয়ে তুমি তাদের উপযুক্ত শিক্ষা দিও।
3
প্রভু যীশু খ্রীষ্টের সারগর্ভ শিক্ষা না মেনে, সত্যধর্মের অনুসারী না হয়ে কেউ যদি বিপরীত কথা বলে,
4
তাহলে বুঝতে হবে সে গর্বোদ্ধত, কিছু জানে না। অর্থহীন প্রশ্ন নিয়ে তর্ক করার দিকেই তার ঝোঁক। ফলে শত্রুতা, বাক্বিতণ্ডা, ঈর্ষা, কুৎসিৎ সন্দেহ
5
ও অশান্তি সবসময় লেগেই থাকে। এসব তারাই করে যাদের কাছে যুক্তি ও সত্যের কোন মূল্য নেই। তারা মনে করে ধর্ম কেবল ধনী হবার উপায়।
6
ধর্ম অবশ্যই ধনী করে যদি আমরা নির্লোভ হই।
7
কারণ এ জগতে আমরা শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাবে।
8
সুতরাং যদি আমাদের অন্নবস্ত্রের সংস্থান থাকে তাহলে তাই-ই যথেষ্ট।
9
যারা ধনী হতে চায় তারা নানা প্রলোভনের ফাঁদে পড়ে এবং নানারকম নিরর্থক ক্ষতিকর বাসনার টানে সমূহ সর্বনাশের পঙ্কে নিমজ্জিত হয়।
10
অর্থলিপ্সাই সকল অনর্থের মূল। অর্থের আকর্ষণেই অনেকে খ্রীষ্টের পথ থেকে বিচ্যুত হয়ে নিদারুণ যন্ত্রণার শূলে বিদ্ধ হয়েছে। ব্যক্তিগত নির্দেশ
11
কিন্তু তুমি ঈশ্বরের সেবক, তুমি এসব বিষয় এড়িয়ে চল। তোমার জীবনের লক্ষ্য হোক ঈশ্বরের প্রতি বাধ্যতা, ধর্মশীলতা, বিশ্বাস, ভালবাসা, সহিষ্ণুতা এবং নম্রতা।
12
বিশ্বাসের প্রতিযোগিতায় প্রাণপণ সংগ্রাম কর, জয় কর শাশ্বত জীবন। এরই জন্য তুমি আহূত হয়েছ এবং অনেক সাক্ষীর সামনে বিশ্বাসে অটল থেকেছ।
13
এখন সর্বজীবের জীবনদাতা ঈশ্বর এবং খ্রীষ্ট যীশু যিনি পন্তীয় পীলাতের কাছে সাহসভরে সাক্ষ্য দিয়েছিলেন —তাঁদের সামনে রেখে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি,
14
প্রভু যীশু খ্রীষ্টের আবির্ভাব না হওয়া পর্যন্ত তুমি তোমার নির্দিষ্ট কর্তব্য ঠিকভাবে করে যাও। এতে যেন তোমার কোন ত্রুটি না হয়।
15
নির্ধারিত সময়ে সেই আবির্ভাব ঘটাবেন ঈশ্বর। ধন্য তিনি! অদ্বিতীয় বিক্রমশালী রাজাধিরাজ, প্রভুদের প্রভু,
16
একমাত্র তিনিই অমরত্বের অধিকারী, অগম্য জ্যোতির মাঝে বিরাজমান, মানুষের দৃষ্টি তাঁকে প্রত্যক্ষ করেনি কখনও, তিনি সকলের কাছে অদৃশ্য। অশেষ তাঁর মহিমা, অনন্তকাল স্থায়ী তাঁর পরাক্রম। আমেন।
17
এই সংসারে যারা ধনী, তাদের বল, তারা যেন অহঙ্কার না করে, মায়াময় ঐশ্বর্যের উপর ভরসা না রাখে। তাদের বল, যিনি আমাদের ভোগের জন্য সবকিছু দেন সেই ঈশ্বরের উপর ভরসা রেখে তারা যেন
18
পরসেবায় ব্রতী হয়, সমৃদ্ধ হয়, সৎকর্মে সম্পদ উদার হৃদয়ে মুক্তহস্তে দান করে।
19
এইভাবে তারা ভবিষ্যতের জন্য স্থায়ী সম্পদ সঞ্চয় করে যথার্থই জীবনের অধিকারী হবে। উপসংহার
20
তিমথি, মনে রেখ, যে দায়িত্ব তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, তা সযত্নে পালন কর। অসার গল্পকথা, বৃথা তর্ক এবং শূন্যগর্ভ পাণ্ডিত্যের বাগাড়ম্বর থেকে দূরে থেক।
21
তথাকথিত এই জ্ঞান মানুষকে খ্রীষ্ট বিশ্বাসের পথ থেকে ভ্রষ্ট করে। ঈশ্বর তোমাদের সহায় হোন।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
All chapters:
1
2
3
4
5
6