bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Judges 10
Judges 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 11 →
1
অবিমেলেকের পর ইসরায়েলীদের মুক্তিদাতারূপে এলেন তোলা। ইনি ছিলেন ইষাখর গোষ্ঠীর দোদোর পৌত্র এবং পুয়ার পুত্র। ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে শামীর নামক জনপদে ছিল তাঁর নিবাস।
2
ইনি তেইশ বছর ইসরায়েলীদের নেতৃত্ব দান করেছিলেন। এর পর তিনি পরলোক গমন করেন এবং শামীরেই তাঁকে সমাধিস্থ করা হয়।
3
তোলার পরে গিলিয়দ প্রদেশের যায়ীরের অভ্যুত্থান হল। তিনি বাইশ বছর ইসরায়েলীদের পরিচালনা করেছিলেন।
4
তাঁর ত্রিশ জন ছেলে ছিল, তারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। তাদের দখলে ত্রিশটি জনপদ ছিল। গিলিয়দ প্রদেশের এই জনপদগুলি আজও যায়ীরের গ্রাম নামে পরিচিত।
5
যায়ীরের মৃত্যুর পর তাঁকে কামোনে সমাধিস্থ করা হয়।
6
ইসরায়েলীরা আবার পরমেশ্বরের দৃষ্টিতে যা মন্দ, সেই সব আচরণ করতে শুরু করেছিল। তারা বেল ও অষ্টারোৎ দেবদেবীদের এবং অরাম, সীদোন, যোয়ার, আম্মোন ও ফিলিস্তীয়া দেশের দেবতাদের পূজা-অর্চনা করতে লাগল। পরমেশ্বরকে তারা পরিত্যাগ করল এবং তাঁর সেবা-আরাধনা ছেড়ে দিল।
7
এর ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল, তিনি ফিলিস্তিনী ও আম্মোনীদের হাতে তাদের তুলে দিলেন।
8
তারা সেই বছর ইসরায়েলীদের আক্রমণ করে বিধ্বস্ত করল। জর্ডনের পূর্বপারে গিলিয়দের অন্তর্গত ইমোরীদের দেশে যে সব ইসরায়েলী ছিল তাদের উপরে তারা আঠেরো বছর ধরে অমানুষিক নির্যাতন চালাল। এমনকি
9
আম্মোনীরা জর্ডন পার হয়ে এসে যিহুদা, বিন্যামীন ও ইফ্রয়িম গোষ্ঠীর লোকদের উপর হামলা করত। এর ফলে ইসরায়েলীদের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠল।
10
ইসরায়েলীরা তখন পরমেশ্বরের কাছে আর্ত নিবেদন জানাল, বলল, আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমরা নিজেদের ঈশ্বর তোমাকে পরিত্যাগ করে বেল দেবতাদের সেবা করেছি।
11
পরমেশ্বর তখন তাদের বললেন, মিশরী, ইমোরী, আম্মোনী ও ফিলিস্তিনীদের হাত থেকে আমিই কি তোমাদের উদ্ধার করনি?
12
সীদোনী, অমালেকী ও মায়োনীরাও তোমাদের উপর অত্যাচার করেছিল, তখন তোমরা আমার কাছে কান্নাকাটি করেছিলে আর আমি তাদের হাত থেকেও তোমাদের নিষ্কৃতি দিয়েছিলাম।
13
তবুও তোমরা আমাকে পরিত্যাগ করে অন্য দেবতাদের পূজা করছ, তাই আমি আর তোমাদের উদ্ধার করব না।
14
যে দেবতাদের তোমরা বেছে নিয়েছ, যাও তাদের কাছে গিয়ে কান্নাকাটি কর, এই দুর্দশা থেকে তারাই তোমাদের উদ্ধার করুক।
15
ইসরায়েলীরা তখন পরমেশ্বরের কাছে নিবেদন করে বলল, আমরা পাপ করেছি, তোমার বিবেচনায় যা ভাল, আমাদের প্রতি তা-ই কর, কেবল দয়া করে আজকের এই বিপদ থেকে আমাদের উদ্ধার কর।
16
ইসরায়েলীরা তখন তাদের সমাজ থেকে বিজাতীয় দেব বিগ্রহগুলি দূর করে পরমেশ্বরের সেবা-আরাধনা করতে লাগল। ইসরায়েলীদের এই দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না।
17
আম্মোনীরা সেই সময়ে দলবদ্ধ হয়ে গিলিয়দে এসে ছাউনি ফেলেছিল। ইসরায়েলীরাও একত্র হয়ে মিস্পাতে এসে ছাউনি ফেলল।
18
তখন ইসরায়েলীরা এবং তাদের নেতারা আলোচনা করে বলল, আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধে যে আমাদের নেতৃত্ব দেবে সে-ই হবে গিলিয়দের অধিপতি।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21