bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Judges 3
Judges 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 4 →
1
ইসরায়েলীদের মধ্যে যাদের কনান দেশের যুদ্ধবিগ্রহ সম্পর্কে কোন অভিজ্ঞতা ছিল না তাদের যাচাই করে দেখার জন্য এবং
2
ইসরায়েলীদের ভাবী বংশধরদের শিক্ষার জন্য অর্থাৎ আগে যারা যুদ্ধ করতে জানত না তাদের যুদ্ধকৌশল শেখানোর জন্য প্রভু এই সব জাতিকে দেশে অবশিষ্ট রেখেছিলেন।
3
এরা হল ফিলিস্তিনীদের পাঁচ জন সামন্ত রাজা এবং বেল-হার্মোন থেকে হামাতের তোরণ পর্যন্ত লেবানন পর্বতনিবাসী সমস্ত কনানী, সীদোনী ও হিব্বীয় জাতি।
4
ইসরায়েলীদের পরীক্ষার জন্য অর্থাৎ প্রভু মোশির মাধ্যমে তাদের পূর্বপুরুষদের যে সব আজ্ঞা দিয়েছিলেন সেগুলি তারা মেনে চলে কিনা তা জানার জন্যই এই জাতিগুলিকে অবশিষ্ট রাখা হল।
5
ইসরায়েলীরা কনানী, হিত্তীয়, ইমোরী, পরিষী, হিব্বীয় ও যিবুষী প্রভৃতি জাতির মাঝেই বসবাস করতে লাগল।
6
ইসরায়েলীরা তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করত এবং তাদের দেবতাদের পূজা-অর্চনা করত।
7
ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের অপ্রীতিকর আচরণ করতে লাগল। তারা তাদের ঈশ্বর প্রভুকে ভুলে গিয়ে বেলদেব ও অষ্টারোৎ দেবীর পূজা করতে লাগল।
8
তখন ইসরায়েলীদের উপর প্রভু রুষ্ট হলেন। তিনি তাদের মেসোপটেমিয়ার রাজা কুশান-রিশাথায়িমের হাতে তুলে দিলেন। ইসরায়েলীরা আট বছর কুশান-রিশাথায়িমের অধীন হয়ে রইল।
9
তারা তখন প্রভুর কাছে আর্ত আবেদন জানাল। তিই তাদের উদ্ধার করার জন্য একজন নেতার উত্থান ঘটালেন। ইনি হলেন কালেবের ছোট ভাই কেনাসের পুত্র অথ্নিয়েল। ইনি ইসরায়েলীদের উদ্ধার করলেন।
10
প্রভুর আত্মা এঁর উপর অধিষ্ঠিত হল এবং ইনি ইসরায়েলীদের নেতৃত্ব দিতে লাগলেন। অথ্নিয়েল কুশান-রিশাথয়িমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং পরমেশ্বর অথ্নিয়েলকে এই যুদ্ধে বিজয়ী করলেন।
11
তখন থেকে চল্লিশ বছর দেশে শান্তি বজায় থাকল। এর পর অথ্নিয়েলের মৃত্যু হয়।
12
ইসরায়েলীরা আবার পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে শুরু করল। সেই অপরাধে প্রভু তখন ইসরায়েলীদের চেয়ে মোয়াবের রাজা এগ্লোনকে বেশি শক্তিশালী করে তুললেন।
13
এগ্লোন আম্মোনী ও অমালেকীদের একত্র করে একযোগে ইসরায়েলীদের আক্রমণ করলেন এবং তাদের পরাজিত করে খর্জুরপুর দখল করে নিলেন।
14
ইসরায়েলীরা আঠেরো বছর মোয়াবরাজ এগ্লোনের অধীন হয়ে রইল।
15
ইসরায়েলীরা আবার পরমেশ্বরের চরণে আর্ত নিবেদন জানাতে লাগল। তিনি তাদের উদ্ধার করার জন্য বিন্যামীন গোষ্ঠীর গেরার পুত্র এহুদকে নিযুক্ত করলেন। এহুদ ছিলেন ন্যাটা। ইসরায়েলীরা তাঁর মারফৎ মোয়াবরাজ এগ্লোনের কাছে রাজস্ব পাঠাল।
16
এহুদ নিজের জন্য এক হাত লম্বা একটা ছোরা তৈরি করিয়েছিলেন। ছোরাটার দুদিকেই ধার ছিল। সেটা তিনি তাঁর পোশাকের নিচে ডান ঊরুতে বেঁধে নিলেন।
17
তারপর তিনি মোয়াবরাজ এগ্লোনের কাছে রাজস্ব নিয়ে গেলেন। এগ্লোন ছিলেন খুব মোটা।
18
রাজস্ব দেওয়া হয়ে গেলে যারা তাঁর সঙ্গে এসেছিল তাদের এহুদ বিদায় করে দিলেন।
19
তিনি নিজে কিন্তু গেলেন না। গিল্গলের খোদাই করা শিলাস্তম্ভের কাছ থেকে মোয়াবরাজের কাছে ফিরে এসে বললেন, মহারাজ, আপনাকে আমি গোপনে একটা কথা বলতে চাই। রাজা তখন এহুদের সঙ্গে নিরিবিলিতে কথা বলবেন বলে সকলকে চলে যেতে বললেন। পারিষদবর্গ ও পরিচারকেরা সকলে তাঁর কাছ থেকে চলে গেল।
20
এহুদ তখন রাজার কাছে এগিয়ে গেলেন। এগ্লোন তাঁর প্রাসাদের ছাদের শীতল কক্ষে একাই বসেছিলেন। এহুদ বললেন, ঈশ্বরপ্রেরিত একটি বার্তা আমি আপনাকে শোনাতে চাই। একথা শুনে এগ্লোন আসন ছেড়ে উঠে দাঁড়ালেন।
21
এহুদ তখন বাঁ হাত দিয়ে ডান ঊরুর নীচ থেকে সেই ছোরাটা বের করে এগ্লোনের পেটে আমূল বসিয়ে দিলেন।
22
বাঁট সমেত ছোরাটা তাঁর পেটের মধ্যে পুরোপুরি ঢুকে গেল এবং চর্বির মধ্যে ডুবে গেল। এহুদ তাঁর পেট থেকে ছোরাটা আর টেনে বার করতে পারলেন না। সেটা পিঠ ফুঁড়ে বেরিয়ে রইল।
23
এহুদ তখন বারান্দায় বেরিযে গিয়ে সেই কক্ষের দরজা বন্ধ করে চাবি দিয়ে দিলেন।
24
তিনি চলে যাওয়ার পর রাজকর্মচারীরা এসে ছাদের সেই কক্ষের দরজা বন্ধ দেখে ভাবল মহারাজ হয়তো শৌচাগারে গেছেন।
25
তারা সসঙ্কোচে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু তারপরও যখন রাজা দরজা খুলছেন না তখন চাবি লাগিয়ে দরজা খুলে ফেলল। খুলেই দেখল তাদের মনিব ঘরের মেঝেতে মরে পড়ে রয়েছেন।
26
তারা যখন বাইরে অপেক্ষা করছিল সেই অবসরে এহুদ পালিয়ে গেলেন। খোদাই করা শিলাস্তম্ভ পেরিয়ে সেয়িরায় চলে গেলেন।
27
সেখান থেকে ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে পৌঁছে তিনি তূরীধ্বনি দিয়ে সঙ্কেত করে ইসরায়েলীদের যুদ্ধে যাবার জন্য ডাক দিলেন। তারা তাঁর নেতৃত্বে পার্বত্য অঞ্চল থেকে সমতলে নেমে এল।
28
তিনি তাদের বললেন, চল, আমরা এগিয়ে যাই, পরমেশ্বর তোমাদের হাতে তোমাদের শত্রু মোয়াবীদের সমর্পণ করেছেন। ইসরায়েলীরা তখন তাঁর নেতৃত্বে মোয়াবীদের অধিকারভুক্ত জর্ডনের পারঘাটাগুলি দখল করে নিল এবং তাদের পারাপারের পথ বন্ধ করে দিল।
29
সেদিন তারা প্রায় দশ হাজার মোয়াবীকে হত্যা করেছিল। এই মোয়াবীরা ছিল শক্ত সমর্থ যোদ্ধা, কিন্তু তবুও একজনও রক্ষা পেল না।
30
এইভাবেই সেদিন মোয়াব পদানত হল। এর পর আশী বছর দেশে শান্তি বজায় রইল।
31
অনাকের পুত্র শমগর ছিলেন এহুদের পরবর্তী জননায়ক। ইনিও গরু চরানোর পাঁচন দিয়ে ছশো ফিলিস্তিনীকে হত্যা করে ইসরায়েলীদের উদ্ধার করেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21