bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Judges 17
Judges 17
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 18 →
1
ইফ্রয়িম প্রদেশের পাহাড়ী অঞ্চলে মীখা নামে এক ব্যক্তি বাস করত।
2
সে তার মাকে বলল, তোমার যে এগারোশো শেকেল 20 চুরি হয়ে গিয়েছিল, যার জন্য তুমি শাপশাপান্ত করেছিল এবং আমাকেও শুনিয়েছিলে, তোমার সেই টাকা আমারই কাছে রয়েছে, আমিই নিয়েছিলাম। তার মা বললেন, বেশ, প্রভু তোমার মঙ্গল করুন।
3
সে ঐ এগারোশো শেকেল তার মাকে ফিরিয়ে দিল। তার মা তখন বললেন, আমার ছেলের উপর যাতে শাপ না পড়ে তাই এই অর্থ আমি তার কল্যাণে পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করব। এই রূপো দিয়ে একটি ক্ষোদাই করা এবং একটি ছাঁচে ঢালাই করা মূর্তি তৈরী করা হবে। এ রূপো আমি তোমাকেই ফিরিয়ে দিলাম।
4
মীখার ফিরিয়ে দেওয়া ঐ রূপো থেকে তার মা দুশোটি রূপোর মুদ্রা স্যাকরার হাতে দিলেন এবং সে সেই রূপো দিয়ে একটি খোদাই করা মূর্তি এবং একটি ছাঁচে ঢালাই করা মূর্তি তৈরী করে দিল। সেগুলি মীখার বাড়িতেই থাকল।
5
মীখার বাড়িতে একটি মন্দির ছিল। সে একটি এফোদ এবং কয়েকটি পারিবারিক বিগ্রহ তৈরী করল। আর তার এক ছেলেকে অভিষেক করে পুরোহিত রূপে নিযুক্ত করল।
6
সেই আমলে ইসরায়েলীদের কোন রাজা ছিল না, লোকে যা খুশী তাই করত।
7
সেই সময়ে যিহূদীয়ার বেথলেহেমে যিহুদা গোষ্ঠীর এক ব্যক্তি বাস করত। সে ছিল একজন প্রবাসী লেবীয় সেবায়েত।
8
এই লোকটি যিহুদীয়ার বেথলেহেম ছেড়ে আশ্রয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে একদিন ইফ্রয়িম প্রদেশের পাহাড়ী এলাকায় মীখার বাড়িতে এসে পৌঁছাল।
9
মীখা তাকে জিজ্ঞাসা কর, আপনি কোথা থেকে আসছেন? সে বলল, আমি একজন লেবীয়, যিহুদীয়ার বেথলেহেম ছেড়ে আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি।
10
মীখা তাকে বলল, আপনি আমার গুরু ও পুরোহিত হয়ে থাকুন। আমি আপনাকে বছরে দশটি রূপোর মুদ্রা, এক জোড়া পোশাক আর আপনার খোরাকী যা লাগে তাই দেব।
11
সেই লেবীয় লোকটি এ কথায় রাজী হয়ে সেখানেই থেকে গেল এবং সেই যুবক মীখার ছেলের মতই থাকতে লাগল।
12
মীখা তাকে পৌরোহিত্যে বরণ করল এবং সে তার বাড়ির পুরোহিত হল।
13
মীখা আশ্বস্ত হল, মনে মনে বলল, এবার বুঝলাম যে প্রভু আমার মঙ্গল করবেন কারণ এজন লেবীয়কে আমি পুরোহিত রূপে পেয়েছি।
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21