bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Judges 11
Judges 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 12 →
1
সেই সময়ে যিপ্তাহ্ ছিলেন গিলিয়দের এক মহাবীর। তিনি ছিলেন এক গণিকার সন্তান। তাঁর পিতার নাম গিলিয়দ।
2
গিলিয়দের স্ত্রীর গর্ভেও কয়েকটি পুত্র জন্মেছিল। গিলিয়দের স্ত্রীর গর্ভজাত পুত্রেরা বড় হয়ে যিপ্তাহ্কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা তাঁকে বলেছিল, আমাদের পৈতৃক সম্পত্তিতে তোমার কোন অধিকার নেই কারণ তুমি পরিচয়হীনা নারীর সন্তান।
3
যিপ্তাহ্ তখন তাঁর ভাইদের কাছ থেকে পালিয়ে গিয়ে টোভ্ দেশে বাস করতে লাগলেন। তাঁর সঙ্গে কিছু নিষ্কর্মা লোক জুটে গেল। তারা সবসময় তাঁর সঙ্গে থাকত।
4
বেশ কিছুদিন পরে আম্মোনীরা যখন ইসরায়েলীদের আক্রমণ করল, গিলিয়দের নেতারা তখন যিপ্তাহ্কে ফিরিয়ে আনার জন্য টোভ্ দেশে গেলেন।
6
তাঁরা যিপ্তাহ্কে বললেন, তুমি এসে আমাদের সেনাপতি হও, তাহলে আমরা আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব।
7
যিপ্তাহ্ গিলিয়দের নেতাদের বললেন, তোমরাই না একদিন আমাকে ঘৃণা করে আমার বাবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে? আজ বিপদে পড়ে আমারই কাছে এসেছ, তাই না?
8
গিলিয়দের নেতারা যিপ্তাহ্কে বললেন, ঠিক তাই। আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি আমাদের সঙ্গে এসে আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধ কর এবং গিলিয়দবাসীর নেতৃত্ব গ্রহণ কর।
9
যিপ্তাহ্ তাঁদের বললেন, আম্মোনীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি আমি তোমাদের সাথে ফিরে যাই আর পরমেশ্বর যদি আমার হাতে তাদের সমর্পণ করেন তাহলে আমি তোমাদের অধিনায়ক হব তো?
10
গিলিয়দের নেতারা বললেন, পরমেশ্বরের শপথ, তুমি যা বলেছ, তা-ই হবে।
11
যিপ্তাহ্ তখন গিলিয়দের নেতৃবৃন্দের সঙ্গে দেশে ফিরে এলেন। লোকেরা তাঁকে তাদের সেনানায়ক ও অধিপতিরূপে বরণ করল। যিপ্তাহ্ মিস্পাতে গিয়ে পরমেশ্বরকে সাক্ষী রেখে তাঁর সমস্ত শর্ত পাকা করে নিলেন।
12
এরপর যিপ্তাহ্ আম্মোনরাজের কাছে দূত মারফৎ বলে পাঠালেন, আমরা আপনার কি করেছি যে আপনি আমাদের দেশ আক্রমণ করতে এসেছেন?
13
আম্মোনরাজ যিপ্তাহের দূতদের বললেন, ইসরায়েলীরা মিশর থেকে বেরিয়ে আসার সময় আর্ণোন নদী থেকে যাব্বোক নদী পর্যন্ত ও জর্ডনের পূর্বদিকে আমাদের সমস্ত এলাকা দখল করে নিয়েছিল। এখন ভালোয় ভালোয় ঐ এলাকাগুলি আমাদের ফিরিয়ে দাও।
14
যিপ্তাহ্ আবার আম্মোনরাজের কাছে দূত পাঠালেন।
15
তারা গিয়ে বলল, যিপ্তাহ্ বলে পাঠিয়েছেন যে ইসরায়েলীরা মোয়াব কিম্বা আম্মোনের কোন এলাকা দখল করেনি।
16
মিশর থেকে চলে আসার সময় ইসরায়েলীরা প্রান্তরের মধ্য দিয়ে লোহিত সাগর পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে তারা কাদেশে এসেছিল।
17
সেই সময় তারা ইদোমের রাজার কাছে দূত পাঠিয়ে অনুরোধ করেছিল যেন তিনি তাঁর দেশের মধ্যে দিয়ে তাদের যাওয়ার অনুমতি দেন। কিন্তু ইদোমের রাজা তাদের আবেদন গ্রাহ্য করেননি। তারা মোয়াবের রাজার কাছেও দূত পাঠিয়েছিল কিন্তু তিনিও অনুমতি দেননি।
18
সুতরাং ইসরায়েলীরা কাদেশেই রয়ে গেল। তারা প্রান্তরের মধ্যে দিয়ে ইদোম ও মোয়াব দেশ ঘুরে মোয়াবের পূর্বপ্রান্তে উপস্থিত হল এবং আর্ণোনের অপর তীরে ছাউনি ফেলল। মোয়াব দেশের সীমানার মধ্যে তারা প্রেবশ করেনি, আর্ণোনই ছিল মোয়াবের সীমান্ত।
19
ইসরায়েলীরা তখন হিষ্বোন নিবাসী ইমোরীরাজ সীহোনের কাছে দূত পাঠিয়ে অনুরোধ জানাল, দয়া করে আপনার রাজ্যের মধ্যে দিয়ে আমাদের দেশে যাওয়ার অনুমতি দিন।
20
সীহোনও ইসরায়েলীদের বিশ্বাস করে তাঁর রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাঁর সৈন্যসামন্ত নিয়ে যাহাসে এসে ছাউনি ফেললেন এবং ইসরায়েলীদের আক্রমণ করলেন।
21
ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সৈন্যসামন্তসহ সীহোনকে ইসরায়েলীদের হাতে সমর্পণ করলেন। তারা ইমোরীদের পরাস্ত করে তাদের সমগ্র এলাকা দখল করে নিল।
22
দক্ষিণে আর্ণোন নদী থেকে উত্তরে যাব্বোক নদী পর্যন্ত এবং পূর্ব দিকে মরু প্রান্তর থেকে পশ্চিমে জর্ডন পর্যন্ত ইমোরীদের এলাকা তাদের অধিকারে এল।
23
কাজেই দেখতে পাচ্ছেন, ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভুই তাঁর প্রজা ইসরায়েলীদের জন্য ইমোরীদের কাছ থেকে জায়গাটা কেড়ে নিয়েছিলেন। এখন আপনি কি সেই দেশ আবার দখল করতে চান?
24
আপনার ইষ্টদেবতা কেমোশ আপনাকে যে দেশ দিয়েছেন সেই দেশের উপরেই আপনার অধিকার, আর আমাদের ঈশ্বর প্রভু আমাদের যে দেশ দিয়েছেন তার উপর আমাদেরও সেই রকমই অধিকার।
25
সিপ্পোরের পুত্র বালাক, যিনি মোয়াবের রাজা ছিলেন, আপনি কি তাঁর চেয়েও বড়? তিনি কি কখনও ইসরায়েলীদের সঙ্গে বিবাদ করেছিলেন বা যুদ্ধ করেছিলেন?
26
হিষ্বোনে ও আরোয়েরে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ও নগরগুলিতে, আর্ণোনের তীরবর্তী সমস্ত নগরে ইসরায়েলীরা আজ তিনশো বছর বসবাস করছে। এতদিন আপনারা সেই সব অঞ্চল কেন ফিরিয়ে নেননি?
27
আমরা আপনার বিরুদ্ধে কোন অন্যায় করিনি, বরং আপনিই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে অন্যায় করছেন। প্রভুই বিচারক, তিনিই আজ ইসরায়েলী ও আম্মোনীদের মধ্যে এই বিরোধের বিচার করবেন।
28
কিন্তু আম্মোনরাজ যিপ্তাহের দূতদের এই সব কথায় কর্ণপাত করলেন না।
29
তখন পরমেশ্বরের অনুপ্রেরণায় যিপ্তাহ গিলিয়দ থেকে মনঃশি প্রদেশ ঘুরে গিলিয়দের মিস্পাতে ফিরে এলেন এবং সেখান থেকে আম্মোনীদের বিরুদ্ধে অভিযান করলেন।
30
যিপ্তাহ পরমেশ্বরের কাছে মানত করে বললেন, তুমি যদি আম্মোনীদের আমার হাতে সমর্পণ কর,
31
তবে আমি আম্মোনীদের জয় করে ফিরে আসার সময় আমার বাড়ি থেকে সবার আগে যে আমার সঙ্গে দেখা করতে আসবে সে হবে তোমার তাকেই আমি হোমের বলিরূপে উৎসর্গ করব।
32
যিপ্তাহ্ নদী পার হয়ে আম্মোনীদের আক্রমণ করলেন এবং পরমেশ্বর তাঁর হাতে আম্মোনীদের সমর্পণ করলেন।
33
তিনি আরোয়ের থেকে মিন্নীৎ পর্যন্ত কুড়িটি নগর এবং আবেল-কেরামিমের সমগ্র এলাকা আক্রমণ করে প্রচণ্ড আঘাত হানলেন। চারিদিক রক্তে ভেসে গেল। আম্মোনীরা ইসরায়েলীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হল।
34
যিপ্তাহ্ মিস্পায় নিজের বাড়িতে ফিরে এলেন। সেইসময় তাঁর কন্যা তাঁকে অভ্যর্থনা করার জন্য খঞ্জনী বাজিয়ে নাচতে নাচতে বেরিয়ে এল। সে-ই ছিল তাঁর একমাত্র সন্তান। সে ছাড়া তাঁর আর কোন ছেলেমেয়ে ছিল না।
35
যিপ্তাহ্ তাকে দেখামাত্রই নিজের পোশাক ছিঁড়ে ফেলে আর্তনাদ করে উঠলেন, হায়, হায়! বাছারে আমার! এ কি সর্বনাশ করলে মা! তুমি যে আমায় মহাসঙ্কটে ফেললে, আমি যে পরমেশ্বরের কাছে মানত করেছি, তা তো ফেরাতে পারব না।
36
মেয়েটি তাঁকে বলল, বেশ তো বাবা, পরমেশ্বরের কাছে মানত করে তুমি যা বলেছ, আমার প্রতি তা-ই কর, কারণ পরমেশ্বর তোমার হয়ে তোমার শত্রু আম্মোনীদের উপর প্রতিশোধ নিয়েছেন।
37
তবে আমার একটা অনুরোধ রাখ, আমাকে দুমাস সময় দাও। আমি আমার বান্ধবীদের নিয়ে পাহাড়ে যাব। জীবনের সব সাধ মেটার আগেই যে আমাকে কুমারী অবস্থায় চিরবিদায় নিতে হচ্ছে, তার জন্য তাদের সাথে আমি চোখের জল ফেলব।
38
যিপ্তাহ্ তার আবেদন গ্রাহ্য করলেন। তাকে দুমাসের জন্য পাঠিয়ে দিলেন। সে তার বান্ধবীদের নিয়ে পাহাড়ে গিয়ে শোক পালন করল।
39
দুমাস পরে সে তার বাবার কাছে ফিরে এল এবং যিপ্তাহ্ তাঁর মানত পূর্ণ করলেন। মেয়েটি আমৃত্যু কুমারীই রয়ে গেল।
40
সেই থেকে ইসরায়েলী সমাজে গিলিয়দনিবাসী যিপ্তাহের কন্যার স্মরণে বছরে চারদিন ইসরায়েলী কুমারীদের শোক প্রকাশ করার প্রথা চালু হল।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21