bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Judges 15
Judges 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 16 →
1
কিছুদিন পরে গম কাটার মরশুমে শিমশোন একটা ছাগ শিশু নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। শ্বশুরবাড়িতে গিয়ে বললেন, আমি আমার স্ত্রী ঘরে যেতে চাই। কিন্তু তাঁর শ্বশুর তাঁকে সেই ঘরে ঢুকতে দিলেন না।
2
বললেন, আমি ভেবেছিলাম, তুমি তাকে ঘৃণা কর, তাই তোমার মিতবরের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছি। তার ছোট বোন তার চেয়েও সুন্দরী, তুমি বরং তার বদলে তাকেই বিয়ে কর।
3
শিমশোন তাঁদের বললেন, এবার যদি আমি ফিলিস্তিনীদের কিছু করি তাহলে কিন্তু আমার কোন দোষ দিও না।
4
শিমশোন তখন গিয়ে তিনশো শিয়াল ধরলেন এবং মশাল জোগাড় করলেন। তারপর দুটো করে শিয়ালকে লেজে লেজে বেঁধে তার গিঁটের মধ্যে মশাল গুঁজে দিলেন।
5
এবার মশালে আগুন দিয়ে শিয়ালগুলোকে ফিলিস্তিনীদের পাকা ফসলের ক্ষেতে ছেড়ে দিলেন। ফলে শুধু ফসলই নয় কিন্তু যেগুলি কাটা হয়নি, সেই সমস্ত ফসল ও জলপাইয়ের বাগান —সব পুড়ে ছারখার হয়ে গেল।
6
এই দেখে ফিলিস্তিনীরা খোঁজ নিতে লাগল, কে এই কাজ করেছে? তখন শুনল যে তিম্না নিবাসী সেই ভদ্রলোকের জামাই শিমশোন এই কাজ করেছে, কারণ তাঁর স্ত্রীকে তাঁর মিতবরের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মেয়ে ও তার বাবাকে পুড়িয়ে মারল।
7
শিমশোন তাদের বললেন, তোমরা শেষে এই করলে! তবে জেনে রেখ, এর প্রতিশোধ না নিয়ে আমি ছাড়ব না।
8
তিনি তাদের বহু লোককে হিংস্রভাবে আক্রমণ করে বধ করলেন। তারপর সেখান থেকে চলে গেলেন এবং এটাম পাহাড়ের গুহায় গিয়ে বাস করতে লাগলেন।
9
ফিলিস্তিনীরা যিহুদীয়ায় এসে ছাউনি ফেলল এবং লিহীতে লুঠতরাজ করতে লাগল।
10
যিহূদীয়ার লোকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা কেন আমাদের উপর হামলা করছ? তারা বলল, আমরা শিমশোনকে ধরে নিয়ে যেতে এসেছি। সে আমাদের যে দশা করেছে আমরাও তার সেই দশা করব।
11
যিহুদীয়া থেকে তখন তিনহাজার লোক এটাম পাহাড়ের গুহায় গিয়ে শিমশোনকে বলল, আমরা যে ফিলিস্তিনীদের শাসনাধীনে তা কি তুমি জান না? তুমি আমাদের এমন সর্বনাশ করলে কেন? শিমশোন বললেন, ওরা আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে আমিও ওদের সঙ্গে তেমনই করেছি।
12
তারা তাকে বলরল, আমরা তোমাকে ফিলিস্তিনীদের হাতে তুলে দেওয়ার জন্য বেঁধে নিয়ে যেতে এসেছি। শিমশোন তাদের বললেন, তাহলে কথা দাও যে তোমরা নিজেরাই মেরে ফেলবে না।
13
তারা বলল, না, আমরা তোমাকে মারব না, কেবল বেঁধে নিয়ে গিয়ে ওদের হাতে তুলে দেব। তখন তারা দুগােছা নতুন দড়ি দিয়ে তাঁকে বেঁধে গুহা থেকে নিয়ে গেল।
14
শিমশোনকে লিহীতে আনা হলে ফিলিস্তিনীরা তাঁকে দেখে মার্ মার্ করে ছুটে এল। সেই সময় পরমেশ্বরের মহাশক্তিতে তিনি পূর্ণ হলেন। তাঁর বাহুতে এবং হাতে বাঁধা দড়ি দুটি তিনি অনায়াসে ছিঁড়ে ফেললেন।
15
সামনে সদ্য ছাড়ানো একটা গাধার চোয়ালের হাড় দেখতে পেয়ে শিমশোন হাত বাড়িয়ে সেটা তুলে নিলেন এবং সেটা দিয়ে এক হাজার লোককে মেরে ফেললেন।
16
শিমশোন বললেনঃ স্তূপের পরে স্তূপ জমেছে গাধার চোয়াল দ্বারা হাজার লোক গেল দেখ আমার হাতে মারা।
17
এই বলে তিনি চোয়ালটা ছুঁড়ে ফেলে দিলেন, আর সেই জায়গার নাম রাখলেন রামাৎ-লিহী (চোয়াল-পাহাড়)।
18
পিপাসায় কাতর হয়ে তিনি প্রভুর কাছে নিবেদন করলেন, তুমি তোমার এই দাসের দ্বারা এই মহান উদ্ধার-কর্ম সাধন করেছ, কিন্তু এখন আমি কি পিপাসায় মরব? আর, ঐ বেসুন্নত লোকগুলোর হাতে পড়ব?
19
ঈশ্বর তখন লিহীর একটি গর্তের মুখ খুলে দিলেন। সেখান থেকে জলের ধারা বেরিয়ে এল। শিমশোন ঐ জল পান করে বাঁচলেন। এই জন্যই ফোয়ারাটির নাম রাখা হল এন্-হাক্-কোরী (আর্তনাদকারীর ফোয়ারা)।
20
আজও লিহীতে সেটি রয়েছে। ফিলিস্তিনীদের আমলে শিমশোন কুড়ি বছর ইসরায়েলীদের পরিচালনা করেছিলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21