bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Judges 5
Judges 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 6 →
1
সেই দিন দেবোরা ও অবিনোয়ামের পুত্র বারাক এই গাথাটি গেয়েছিলেনঃ
2
ইসরায়েলী নেতারা নেতৃত্ব দিয়েছেন জনগণ স্বেচ্ছায় উৎসর্গ করেছে নিজেদের, প্রভুর জয়গান কর।
3
শোন হে রাজন্যবর্গ, মন দিয়ে শোন পরমেশ্বরের উদ্দেশে আমি গাইব গান ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে আমি করব সঙ্গীতাঞ্জলি নিবেদন।
4
সেয়ীর থেকে যেদিন তুমি নেমে এলে হে প্রভু ইদোমের দেশ থেকে করলে অভিযান, পৃথিবী সেদিন হল কম্পমান, আকাশ হল বর্ষণমুখর মেঘপুঞ্জ করল বারি বর্ষণ।
5
তুমিই ইসরায়েলের সেই আরাধ্য ঈশ্বর যাঁর উপস্থিতিতে সিনাই হয়েছিল শিহরিত, তোমারই সাক্ষাতে গিরিরাজী হল কম্পিত।
6
অনাতের পুত্র শামগরের আমলে, যায়েলের সময়ে বন্ধ ছিল কাফেলার আসা যাওয়া। পথিক চলত গলিপথে।
7
ইসরায়েলে যেদিন কোন নেতা ছিল না, ছিল না কোন জননায়ক সেদিন, হে দেবোরা ইসরায়েলের জননী হয়ে তুমি হলে আবির্ভূতা।
8
যেদিন তারা বেছে নিয়েছিল নতুন আরাধ্য দেবতা, সেদিন তাদের নগর হয়েছিল আক্রান্ত। অস্ত্র ধরে শত্রুকে করে প্রতিহত, ছিল না এমন কেউ! চল্লিশ হাজার ইসরায়েলীর মাঝে।
9
আমার সমস্ত সহানুভূতি ইসরায়েলী সেনানায়কদেরই পক্ষে, জনতার মধ্যে থেকে স্বেচ্ছায় যারা এগিয়ে এসেছিল তাদের পক্ষে। প্রভুর জয়গান কর তোমরা।
10
তোমরা যারা শ্বেত গর্দভের পিঠে নরম আসনে আরোহণ কর, তোমরা যারা পথচারী, সকলে ঘোষণা কর একথা।
11
ঐ শোন, ইঁদারার কাছে উঠছে সঙ্গীতধ্বনি, লোকে সেখানে গাইছে প্রভুর জয়গান, গাইছে ইসরায়েল জননায়কের বিজয় মহিমা। প্রভুর প্রজাবৃন্দ সমবেত হয়েছে নগর তোরণে।
12
চল, দেবোরা, এগিয়ে চল, মুখরিত হও জয়গানে! এগিয়ে চল! অবিনোয়ামের পুত্র বারাক! ওঠ, ধরে নিয়ে যাও তোমার বন্দীদের!
13
এগিয়ে এল বিশ্বস্ত সেনাপতিরা, প্রভুর সেই প্রজাবৃন্দ, দুর্ধর্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে আমার পতাকাতলে।
14
ইফ্রয়িমের সৈন্যদল সমবেত হল উপত্যকায় বিন্যামীন গোষ্ঠী করল তাদের অনুসরণ। মাখির গোষ্ঠী থেকে এলেন সেনানায়কেরা, সবুলুন গোষ্ঠী থেকে এল পতাকাবাহীরা।
15
ইষাখর গোষ্ঠীর নেতারা যোগ দিল দেবোরা ও বারাকের সঙ্গে তাঁদের অনুসরণ করে ছুটে এল উপত্যকায়। কিন্তু রূবেণ কুলে দেখা দিল মতভেদ। তারা মনস্থির করতে পারল না — তারা আসবে কিনা!
16
তারা মেষপালের সাথে পিছনে রয়ে গেল কেন? রাখালের বাঁশী শুনবে বলে? না। রূবেণ গোষ্ঠী বিভক্ত হয়ে গেল। তারা ঠিক করতে পারল না — যুদ্ধে যোগ দেবে কিনা!
17
গাদ থেকে গেল জর্ডনের ওপারে, আর দান গোষ্ঠী? তারাও রয়ে গেল জাহাজের আড়ালে, আশের বংশ সাগর উপকূলে অনড় হয়ে রইল, খাঁড়িতে করল আত্মাগোপন।
18
কন্তু সবুলুন ও নপ্তালী গোষ্ঠীর লোকেরা রণক্ষেত্রে প্রাণ তুচ্ছ করে সংগ্রাম করল রণক্ষেত্রে।
19
প্রতিপক্ষের রাজন্যবর্গ এলেন যুদ্ধ করতে, যোগ দিলেন কনানী নৃপতিরাও তাঁদের সাথে। তানাকে — মেগিদ্দোর নদীতীরে চলল ঘোরতর সংগ্রাম। এ যুদ্ধে তাঁরা লুঠ করলেন না কোন ধন সম্পদ।
20
স্বর্গমর্ত্যে চলল যুদ্ধের আলোড়ন, নক্ষত্ররাজিও করলো যুদ্ধ ঘোষণা সিসেরার বিরুদ্ধে।
21
কীশোনের স্রোতে ভেসে গেল শত্রুদল, খরস্রোতা পুণ্যতোয়া কীশোন! আমি এগিয়ে যাব বীরদর্পে।
22
তীব্রবেগে অশ্বারোহী বাহিনী হল ধাবমান, অশ্বক্ষুরে ধ্বনিত হল প্রচণ্ড আওয়াজ।
23
প্রভুর দূত বলেন, ‘মেরোজকে শাপ দাও, শাপ দাও সেখানের অধিবাসীদের, তারা এগিয়ে আসেনি প্রভুর সহায়তা করতে, শত্রুসেনার বিরুদ্ধে করেনি প্রভুকে সাহায্য।’
24
নারী সমাজে ধন্য যায়েল, কেনী হেবরের পত্নী, তাম্বু বাসিনী নারীকুলে তিনিই পরম ধন্যা।
25
সিসেরা জল চেয়েছিল, তিনি তাকে দিলেন দুধ। অভিজাত সমাজে ব্যবহৃত পাত্রে তিনি এনে দিয়েছিলেন ক্ষীর।
26
তিনি এক হাতে নিলেন তাঁবুর খোঁটা, আর এক হাতে নিলেন হাতুড়ি, আঘাত করলেন সিসেরাকে। ভেঙ্গে গেল তার মাথার খুলি, রগে আঘাত করে তার মাথা এফোঁড় ওফোঁড় করে দিলেন।
27
সে এলিয়ে পড়ল, তাঁর পায়ের তলায়।, নিথর হয়ে গেল তার দেহ যেখানে সে এলিয়ে পড়েছিল, সেখানেই রচিত হল তাঁর শেষ শয্যা। সেখানেই মরে পড়ে রইল সে।
28
সিসেরা-জননী পথ চেয়ে বসেছিলেন বাতায়নে, চিৎকার করে উঠলেন তিনি, তার রথ ফিরতে দেরী করছে কেন? তার অশ্বের গতি কেন এত ধীর?
29
তাঁর বুদ্ধিমতী সহচরীরা তাঁকে বুঝাতে লাগল তিনি নিজেও মনকে প্রবোধ দিয়ে বললেন,
30
ওরা হয়তো লুঠপাট করছে, ভাগ করছে লুণ্ঠিত সম্পদ সকলেই পেল বুঝি এক বা একাধিক রমণীরত্ন। সিসেরার ভাগে হয়তো পড়েছে রঙীন বস্ত্রসম্ভার, রঙীন সূচীশিল্পশোভিত বস্ত্রখণ্ড, মনোহর কণ্ঠভূষণ!
31
এভাবেই বিধ্বস্ত হোক তোমার বৈরীদল, হে পরমেশ্বর! কিন্তু তোমার ভক্তবৃন্দ ভাস্বর হয়ে উঠুক উদীয়মান সূর্যের মত।” এর পরে চল্লিশ বছর দেশে শান্তি স্থায়ী হয়েছিল।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21