bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Revelation 1
Revelation 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 2 →
1
যীশু খ্রীষ্টের প্রকাশিত বাক্য। প্রভু পরমেশ্বর স্বয়ং এই বাক্য প্রকাশ করলেন যেন, অনতিবিলম্বে যা অবশ্যই ঘটবে সেই সমস্ত বিষয় তিনি তাঁর সেবকদের অবহিত করতে পারেন। খ্রীষ্ট স্বর্গদূত পাঠিয়ে তাঁর সেবক যোহনের কাছে সেই সমস্ত বিষয় ব্যক্ত করেছেন।
2
যোহন দিব্যদর্শনে যা কিছু প্রত্যক্ষ করেছেন, এখানে তারই বিবরণসহ ঈশ্বরের বাণী ও খ্রীষ্টের সুসমাচার সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন।
3
ভাবীকালের এই দিব্যদর্শনের বিবরণ যে পাঠ করে সে ধন্য এবং এতে লিখিত নির্দেশগুলি শুনে যারা পালন করে, তারা ধন্য। কারণ সমাগত সেই কাল।
4
এশিয়া প্রদেশের সপ্ত মণ্ডলী সমীপে যোহনের শুভেচ্ছা: যিনি আছেন, ছিলেন এবং যাঁর আবির্ভাব আসন্ন, তাঁর কাছ থেকে, তাঁর সিংহাসনের সম্মুখের সপ্ত আত্মার কাছ থেকে,
5
এবং ‘বিশ্বস্ত সাক্ষী, ‘মৃতলোক থেকে প্রথমজাত’ ও ‘পৃথিবীর রাজাধিরাজ’ যীশুখ্রীষ্টের কাছ থেকে,অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।যিনি আমাদের ভালবাসেন এবং নিজের রক্ত সিঞ্চন করে আমাদের পাপমুক্ত করেছেন
6
ও আমাদের সকলকে এক রাজ্যের অন্তর্ভুক্ত করে তাঁর ঈশ্বর ও পিতার পুরোহিত রৃপে নিযুক্ত করেছেন, গৌরব ও মহিমা যুগে যুগে তাঁরই হোক - আমেন।
7
দেখ, মেঘবাহনে তিনি আসিতেছেন! প্রতিটি নয়ন তাঁকে দেখবে, দেখবে তারাও যারা তাঁকে বিদ্ধ করেছিল। পৃথিবীর সমস্ত মানবগোষ্ঠী তাঁর জন্য বিলাপ করবে। অবশ্যই করবে, আমেন।
8
প্রভু পরমেশ্বর বলেন, ‘আমিই আল্ফা ও ওমেগা’। তিনি আছেন, ও ছিলেন ও তাঁর আবির্ভাব আসন্ন। তিনিই সর্বশক্তিমান।
9
আমি যোহন, তোমাদের ভ্রাতা, তোমাদের সঙ্গে যীশুতে সংযুক্ত এবং একই যন্ত্রণা, একই রাজ্যাধিকার এবং সহিষ্ণুতার শরিক। আমি ঈশ্বরের বাণী প্রচার এবং যীশুর পক্ষে সাক্ষ্য দেওয়ার অপরাধে পাটমস্ দ্বীপে নির্বাসিত ছিলাম।
10
আমি পবিত্র আত্মার আবেশে প্রভুর দিএনে ছিলাম। তখন আমার পিছনে তূর্যনির্ঘোষের মত তীব্র এক কণ্ঠস্বর শুনতে পেলাম।
11
ঘোষিত হল এই বাণী, ‘তুমি যা কিছু দেখছ সবই একটি গ্রন্থে লেখ এবং ইফিসাস্, স্মার্ণা, পর্গামাস্, থুয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া ও লায়োদেকিয়া —এই সপ্ত মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।
12
কার কণ্ঠস্বর আমাকে এ কথা বলছে তা দেখার জন্য আমি ঘুরে দাঁড়ালাম। দেখলাম, সাতটি স্বর্ণময় দীপাধার রয়েছে সেখানে।
13
সেই সাতটি দীপাধারের মাঝখানে দেখলাম মানবপুত্রের মত এক পুরুষকে। তাঁর পরণে আপাদ লম্বিত বেশ স্বর্ণপট্টে বেষ্টিত তাঁর বক্ষ,
14
মস্তক ও কেশ শ্বেত পশম ও তুষারের মত শুভ্র, নয়ন যেন বহ্ণিশিখা।
15
তাঁর চরণদুটি অগ্নিশোধিত পিতলের মত উজ্জ্বল এবং কণ্ঠস্বর যেন জলপ্রপাতের গম্ভীর গর্জন।
16
তাঁর দক্ষিণ হস্ত বিধৃত সপ্ত নক্ষত্র, মুখ থেকে নির্গত দ্বি-ধার তীক্ষ্ণ এক তরবাইর, মুখমণ্ডল পূর্ণদীপ্ত সূর্যের মত।
17
তাঁকে দেখামাত্র আমি তাঁর চরণপ্রান্তে মৃতবৎ পতিত হলাম। তিনি দক্ষিণ হস্ত প্রসারিত করে আমাকে স্পর্শ করলেন, বললেন,
18
ভয় করো না, আমিই আদি এবং অন্ত। আমি জীবন্ময়, আমি মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু দেখ এখন আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবিত। মৃত্যু ও পাতালের চাবি রয়েছে আমার হাতে।
19
এখন তুমি যা কিছু দেখলে, সব লেখ। বর্তমানে এবং ভবিষ্যতে এর সব কিছুই ঘটবে।
20
আমার ডান হাতে যে সাতটি তারা দেখলেল তার এবং ঐ সাতটি সোনার দীপাধারের নিগূঢ় তত্ত্ব হচ্ছে এই, ঐ সাতটি তারা সাতটি মণ্ডলীর দূত এবং সাতটি দীপাধার হচ্ছে সাতটি মণ্ডলী।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22