bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Revelation 13
Revelation 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
1
এর পরে আমি সমুদ্র থেকে একটি পশুকে উঠে আসতে দেখলাম। তার দশটি সিং ও সাতটি মাথা। তার শিংগুলিতে দশটি রাজমুকুট এবং সবগুলির মাথায় অঙ্কিত ছিল ঈশ্বরবিদ্বেষী নাম।
2
আমি যে পশুটি দেখলাম সেটি ছিল চিতাবাঘের মত। এর পাগুলি ছিল ভালুকের মত, আর মুখ সিংহের সিংহাসন ও বিরাট কর্তৃত্ব।
3
দেখে মনে হল, তার সাতটি মাথার একটি মারাত্মকভাবে আহত, কিন্তু তার সাংঘাতিক ক্ষত সারিয়ে দেওয়া হল। তার ফলে সারা পৃথিবী স্তম্ভিত বিস্ময়ে সেই পশুর অনুগামী হল।
4
লোকে দানবের পূজা করতে লাগল কারণ সে-ই ঐ পশুকে কর্তৃত্ব দিয়েছিল। তারা সেই পশুরও পূজা করে বলল, “এই পশুর তুল্য কে আছে? কে তার সঙ্গে যুদ্ধ করতে পারে?”
5
তকন দম্ভ ও ঈশ্বর-নিন্দা করার জন্য সেই পশুকে একটি মুখ দেওয়া হল এবং বিয়াল্লিশ মাস ধরে এই কর্ম করার ক্ষমতা তাকে দেওয়া হল।
6
তখন সে ঈশ্বর-নিন্দায় —তাঁর নাম, তাঁর আবাস এবং স্বর্গলোকবাসী সকলের নিন্দায় মুখর হয়ে উঠল।
7
পুণ্যাত্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাঁদের পরাস্ত করার অনুমতি তাকে দেওয়া হল। সমস্ত গোষ্ঠী, সমাজ, ভাষা ও জাতির উপরে কর্তৃত্বও তাকে দেওয়া হল।
8
জগৎ সৃষ্টির পূর্বেই পৃথিবীর অধিবাসীদের মধ্যে যাদের নাম একদা নিহত মেষশাবকের জীবন-পুস্তকে লেখা হয়েছিল, তারা ছাড়া সকলেই তাঁকে পূজা করবে।
9
শোনার মত কান যার আছে সে শুনুক এ কথা।
10
বন্দী হওয়ার জন্য যে নির্দিষ্ট, সে বন্দী হবে। তরবারি দ্বারা যে হত্যা করে, তরবারির দ্বারাই সে হবে নিহত। এমন পরিস্থিতিতেই পুণ্যাত্মাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হবে।
11
এর পর আমি আর একটি পশুকে পৃথিবীগর্ভ থেকে উঠে আসতে দেখলাম। মেষশিশুর মত তার দুটি শিং ছিল, মহাদানবের মত কথা বলছিল সে।
12
প্রতম পশুর যাবতীয় ক্ষমতা সে তারই সাক্ষাতে প্রয়োগ করছিল। পৃথিবীর সকলকে সে প্রথম পশু অর্থাৎ যার মারাত্মক ক্ষত নিরাময় হয়েছিল, তাকে পূজা করতে বাধ্য করছিল।
13
সে মহা অলৌকিক কাণ্ড দেখাচ্ছিল, এমন কি লোকজনের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনছিল।
14
এইভাবে ঐ প্রথম পশুর সামনে যেসব অলৌকিক লক্ষণ দেখাবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তা দিয়েই প;থিবীর মানুষকে এই দ্বিতীয় পশু বিভ্রান্ত করছিল। তরকবারির আঘাতে আহত হয়েও যে পশু বেঁচে গিয়েছিল তারই এক বিগ্রহ নির্মাণ করার আদেশ সে পৃথিবীনিবাসীদের দিল।
15
সেই বিগ্রহ যাতে কথা বলতে পারে সেইজন্য তাতে প্রাণসঞ্চার করার ক্ষমতাও তাকে দেওয়া হল। যারা সেই পশুর মূর্তি পূজা করবে না তাদের সে হত্যা করবে।
16
ছোট-বড়, ধনী-দরিদ্র, স্বাধীন কিম্বা ক্রীতদাস নির্বিশেষে সকলকেই সে ডান হাতে কিম্বা কপালে প্রতীকচিহ্ন ধারণ করতে বাধ্য করছিল।
17
ঐ পশুর নাম বা নামসূচক সংখ্যার সীলমোহরে চিহ্নিত না হলে কেউ কেনাবেচা করতে পারবে না।
18
এই ব্যাপারেই প্রজ্ঞার পরিচয় মিলবে। যার বোধ আছে সে ঐ পশুর নামসূচক সংখ্যার সঙ্কেত বুঝতে পারবে। কারণ ঐ সংখ্যাটি একজন মানুষের নামের প্রতীক। সংখ্যাটি 666।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22