bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Revelation 8
Revelation 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 9 →
1
মেষশাবক সপ্তম সীলমোহর ভাঙ্গার পর স্বর্গে প্রায় আধঘণ্টা নিস্তব্ধতা বিরাজ করল।
2
পরে আমি দেখলাম, ঈশ্বরের সম্মুখে যে সাতজন স্বর্গদূত দাঁড়িয়ে থাকেন তাঁদের হাতে সাতটি তুরী দেওয়া হল।
3
আর একজন স্বর্গদূত এসে বেদীর কাছে দাঁড়ালেন, তাঁর হাতে ছিল সোনা ধূপদানী। সিংহাসনের সামনে সোনার বেদীর উপরে পুণ্যাত্মাদের প্রার্থনার সঙ্গে নিবেদনের জন্য তাঁকে প্রচুর দূপ দেওয়া হল।
4
তখন পুণ্যাত্মাদের প্রার্থনার সঙ্গে সেই স্বর্গদূতের হাত থেকে দূপের ধোঁয়া ঊর্ধ্বে ঈশ্বরের কাছে পৌঁছাল।
5
তারপর সেই স্বর্গদূত বেদীর আগুনে সেই ধূপদানীটা ভরে দিলেন এবং পৃথিবীতে নিক্ষেপ করলেন। ফলে মেঘগর্জন, নানা রকমের শব্দ, বিদ্যুৎ-চমক ও ভূমিকম্প হতে লাগল।
6
তখন সেই সাতজন তূর্যধারী স্বর্গদূত তূর্যধ্বনি করার জন্য প্রস্তুত হলেন।
7
প্রথম দূত তূর্যধ্বনি করার পর পৃথিবীতে রক্ত-মিশ্রিত শিলা ও অগ্নিবৃষ্টি হতে লাগল। তার ফলে পুড়ে গেল পৃথিবীর এক-তৃতীয়াংশ, বৃক্ষরাজির এক-তৃতীয়াংশ এবং দগ্ধ হল শ্যামল তৃণদল। দগ্ধ হয়ে গেল সবই।
8
দ্বিতীয় দূত তূর্যধ্বনি করার পর বিরাট জ্বলন্ত এক পর্বতের মত বিশাল একটি বস্তু সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হল।
9
ফলে সমুদ্রের এক-তৃতীয়াংশ রক্তে পরিণত হল এবং সামুদ্রিক প্রাণীসমূহের এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হল। সমুদ্রগামী জাহাজগুলিরও এক-তৃতীয়াংশ ধ্বংস হল।
10
এর পরে তৃতীয় দূত তূর্যধ্বনি করলেন। তখন জ্বলন্ত মশালেনর মত বিরাট এক নক্ষত্র ও প্রস্রবণগুলির উপরে পতিত হল।
11
সেই নক্ষত্রের নাম ‘তিক্ততা’। এর ফলে সমস্ত জলরাশির এক-তৃতীয়াংশ সোমরাজ লতার মত তেতো হয়ে গেল। এই দূষিত জল পান করার ফলে বহু লোক মারা গেল।
12
এর পরে চতুর্থ দূত তূর্যধ্বনি করলেন। তখন সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররাজি প্রতিটির এক-তৃতীয়াংশের বিস্ফোরণ হল, ফলে এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হল। দিনের এক-তৃতীয়াংশ আলোকবিহীন হল। রাতেরও হল একই অবস্থা।
13
তখন আমি তাকিয়ে দেখলাম মধ্য-আকাশে উড়ন্ত এক ঈগল। তাকে উচ্চকণ্ঠে বলতে শুনলাম, “অবশিষ্ট যে তিনজন স্বর্গদূত তূর্যধ্বনি করতে উদ্যত, তাঁদের তূরীধ্বনির সঙ্গে সঙ্গে মর্ত্যলোকবাসীরদের চরম বিপর্যয়, ঘোর বিপর্যয়।”
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22