bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Revelation 17
Revelation 17
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 18 →
1
তখন সপ্তপাত্রধারী সপ্তদূতের একজন এসে আমাকে বললেন, “এস, বহুনদী বেষ্টিত মহাগণিকার কি দণ্ড হয়েছে তা আমি তোমাকে দেখাব।
2
এর সঙ্গে পৃথিবীর সকল নৃপতি ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং তার কামনার সুরা পান করে পৃথিবীর মানুষ হয়েছে প্রমত্ত।”
3
তিনি আত্মার আবেশে আমাকে এক প্রান্তরে নিয়ে গেলেন। সেখানে আমি দেখলাম একটি নারী রক্তবর্ণ এক পশুর উপরে বসে রয়েছে। পশুটির গায়ে ঈশ্বনিন্দাসূচক বহু নাম অঙ্কিত। তার সাতটি মাথা, দশটি শিং।
4
সেই নারীর পরণে ছিল বেগুনী ও রক্তবর্ণের বসন, সোনা এবং বহুবিধ মণিমুক্তার অলঙ্কারে বিভূষিত ছিল সে। তার হাতে ছিল তার জঘন্য ভ্রষ্টাচারের অশুচি উপকরণে পূর্ণ সোনার একটি পানপাত্র।
5
তার ললাটে রহস্যময় এই পরিচয় লেকা ছিল: ভ্রষ্টাচার ও গণিকাকুলের জননী মহতী ব্যাবিলন।
6
আমি দেখলাম, সেই নারী ঈশ্বরভক্ত পুণ্যাত্মা ও যীশুর অনুগামী শহীদদের রক্তপানে প্রমত্তা। তাকে দেখে আমি ভীষণ বিস্মিত হলাম।
7
তখন সেই দূত আমাকে বললেন, “বিস্মিত হলে কেন? এই নারী এবং তার বাহন ঐ সাতটি মাথা ও দশটি শিং বিশিষ্ট পশুর রহস্য আমি তোমাকে বলব।
8
ঐ যে পশুটি তুমি দেখলে, সে একসময় জীবিত ছিল, কিন্তু এখন নেই। কিন্তু সে রসাতল থেকে আবার উত্থিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীনিবাসীদের মধ্যে যাদের নাম জগৎ সৃষ্টির কালে জীবনপুস্তকে লিখিত হয়নি তারা এই পশুকে দেখে বিস্মিত হবে কারণ এর অস্তিত্ব ছিল, এখন নেই কিন্তু পরে উপস্থিত হবে।
9
প্রাজ্ঞজনই বুঝবে এই তত্ত্ব। ঐ সাতটি মাথা হচ্ছে সাতটি পর্বত, স্ত্রীলোকটি যার উপরে বসে রয়েছে।
10
এগুলি আবার সাতজন রাজার প্রতীক। এদের পাঁচজনের পতন হয়েছে, একজন আছে, আর একজনের আবির্ভাব এখনও হয়নি। সে এলেও অল্পকাল থাকবে।
11
আর যে পশু ছিল কিন্তু এখন নেই, সে ঐ সাতজনের অন্যতম হলেও সে হচ্ছে অষ্টম। ধ্বংসই তার পরিণাম।
12
তুমি যে দশটি সিং দেখলে তারা হচ্ছে দজন নৃপতি। তারা এখনও রাজত্ব পবায়নি, তারা মাত্র এক ঘণ্টার জন্য ঐ পসুর সঙ্গে রাজত্ব করবে।
13
তারপর তারা একমত হয়ে ঐ পসুকে তাদের 7মতা ও কর্তৃত্ব হসক্তান্তর করবে।
14
তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”
15
তারপর তিনি আমাকে বললেন, “তুমি যে জলধি দেখলে, যার উপরে ঐ বারাঙ্গনা বসে রয়েছে, সেই জলধি হচ্ছে বিভিন্ন সমাজ, জনগণ, জাতি ও ভাষাভাষীর প্রতীক।
16
তুমি যে পশু ও দশটি শিং দেখলে তারা সকলে ঐ বারাঙ্গনাকে ঘৃণা করবে, তাকে সর্বস্বান্ত ও নগ্ন করবে, তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে।
17
কারণ ঈশ্বরই তাঁর উদ্দেশ্য সাধনের জ্ন্য তাদের এই প্রবৃত্তি দিয়েছেন। ঈশ্বরের বাণী সফল না হওয়া পর্যন্ত তারা একমত হয়ে তাদের রাজকর্তৃত্ব ঐ পশুকে অর্পণ করবে।
18
আর তুমি যে নারীকে দেখলে সে হচ্ছে ঐ মহানগরী, সে পৃথিবীর রাজাদের উপর আধিপত্য করে।”
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22