bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Chronicles 11
2 Chronicles 11
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 12 →
1
জেরুজালেমে পৌঁছে রহবিয়াম এহুদা ও বিন্যামীন-গোষ্ঠীর সমস্ত লোককে যুদ্ধের জন্য জমায়েত করলেন। তাতে এক লক্ষ আশি হাজার সৈন্য হল। এটা করা হল যাতে বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করে রাজ্যটা আবার রহবিয়ামের হাতে নিয়ে আসা যায়।
2
কিন্তু আল্লাহ্র বান্দা শময়িয়ের উপর মাবুদের এই কালাম নাজেল হল,
3
“তুমি এহুদার বাদশাহ্ সোলায়মানের ছেলে রহবিয়ামকে এবং এহুদা ও বিন্ইয়ামীন এলাকার সমস্ত বনি-ইসরাইলদের বল যে,
4
মাবুদ বলছেন তারা যেন তাদের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে না যায়। তারা প্রত্যেকেই যেন বাড়ী ফিরে যায়, কারণ এটা মাবুদেরই কাজ।” কাজেই তারা মাবুদের কথা মেনে নিয়ে ইয়ারাবিমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল না।
5
রহবিয়াম জেরুজালেমে বাস করতে লাগলেন এবং এহুদা দেশটাকে রক্ষা করবার জন্য বেথেলহেম, ঐটম, তকোয়,
7
বৈৎ-সূর, সোখো, অদুল্লম,
8
গাৎ, মারেশা, সীফ,
9
অদোরয়িম, লাখীশ, অসেকা,
10
সরা, অয়ালোন ও হেবরন নামে এহুদা ও বিন্ইয়ামীন এলাকার কয়েকটা গ্রাম ও শহর দেয়াল দিয়ে ঘিরে শক্তিশালী করলেন।
11
তিনি সেগুলোর রক্ষার ব্যবস্থা মজবুত করলেন ও সেখানে সেনাপতিদের রাখলেন। তিনি সেখানে তাদের জন্য খাবার-দাবার, জলপাই-তেল ও আংগুর-রস মজুদ করলেন।
12
তিনি সেই সমস্ত গ্রাম ও শহরের মধ্যে ঢাল ও বর্শা রেখে সেগুলো খুব শক্তিশালী করলেন। এইভাবে এহুদা ও বিন্ইয়ামীন এলাকা তাঁর অধীনে রইল।
13
ইসরাইলের সমস্ত এলাকার ইমাম ও লেবীয়রা তাঁর পক্ষে ছিলেন।
14
লেবীয়রা তাদের পশু চরাবার মাঠ ও সম্পত্তি ত্যাগ করে এহুদা ও জেরুজালেমে চলে আসল, কারণ ইয়ারাবিম আর তাঁর ছেলেরা মাবুদের ইমামের পদ থেকে তাদের বাতিল করে দিয়েছিলেন।
15
ইয়ারাবিম এবাদতের উঁচু স্থানগুলোর জন্য এবং ভূতদের জন্য ও তাঁর তৈরী বাছুরের মূর্তিগুলোর জন্য তাঁর নিজের পুরোহিতদের নিযুক্ত করেছিলেন।
16
ইসরাইলের সমস্ত গোষ্ঠীর মধ্যে যারা ইসরাইলের মাবুদ আল্লাহ্র ইচ্ছা জানবার জন্য আগ্রহী হয়েছিল তারা তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে কোরবানী দেবার জন্য লেবীয়দের সংগে জেরুজালেমে আসল।
17
তারা তিন বছর পর্যন্ত এহুদা রাজ্য ও সোলায়মানের ছেলে রহবিয়ামের হাতকে শক্তিশালী করে তুলল, কারণ এই তিন বছর তারা দাউদ ও সোলায়মানের পথে চলেছিল।
18
রহবিয়াম দাউদের ছেলে যিরীমোতের মেয়ে মহলৎকে বিয়ে করেছিলেন। মহলতের মা অবীহয়িল ছিলেন ইয়াসির ছেলে ইলীয়াবের মেয়ে।
19
মহলতের গর্ভে যিয়ূশ, শমরিয় ও সহম নামে তিনটি ছেলের জন্ম হয়েছিল।
20
তারপর রহবিয়াম অবশালোমের মেয়ে মাখাকে বিয়ে করেছিলেন। তাঁর গর্ভে অবিয়, অত্তয়, সীষ ও শলোমীতের জন্ম হয়েছিল।
21
রহবিয়াম তাঁর অন্যান্য স্ত্রী ও উপস্ত্রীদের চেয়ে অবশালোমের মেয়ে মাখাকে বেশী ভালবাসতেন। তাঁর মোট আঠারোজন স্ত্রী ও ষাটজন উপস্ত্রী, আটাশজন ছেলে ও ষাটজন মেয়ে ছিল।
22
রহবিয়াম মাখার ছেলে অবিয়কে বাদশাহ্ করবার ইচ্ছা নিয়ে তাঁকে তাঁর ভাইদের মধ্যে প্রধান করলেন।
23
তাঁর কয়েকজন ছেলেকে তিনি এহুদা ও বিন্ইয়ামীনের সমস্ত এলাকার দেয়াল-ঘেরা শহরে পাঠিয়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলেন। তিনি তাঁদের প্রচুর খাবার-দাবার দিলেন এবং তাঁদের জন্য অনেক স্ত্রীর ব্যবস্থা করলেন।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36