bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Chronicles 16
2 Chronicles 16
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 17 →
1
আসার রাজত্বের ছত্রিশ বছরের সময়ে ইসরাইলের বাদশাহ্ বাশা এহুদার লোকদের বিরুদ্ধে গিয়ে রামা শহরটা কেল্লার মত করে গড়ে তুলতে লাগলেন যাতে কেউ এহুদার বাদশাহ্ আসার কাছে যাওয়া-আসা করতে না পারে।
2
তখন আসা মাবুদের ঘর ও তাঁর নিজের রাজবাড়ীর ভাণ্ডার থেকে সোনা ও রূপা বের করে নিয়ে সিরিয়া দেশের বাদশাহ্ বিন্হদদের কাছে পাঠিয়ে দিলেন। বিন্হদদ দামেস্ক শহরে বাস করতেন। আসা তাঁকে বলে পাঠালেন,
3
“আমার বাবা ও আপনার বাবার মত আসুন, আমরাও আমাদের মধ্যে একটা চুক্তি করি। আমি আপনাকে এই সব সোনা ও রূপা উপহার পাঠালাম। আপনি ইসরাইলের বাদশাহ্ বাশার সংগে এখন চুক্তি ভেংগে ফেলুন, তাতে সে আমার কাছ থেকে চলে যাবে।”
4
বাদশাহ্ আসার কথায় রাজী হয়ে বিন্হদদ ইসরাইলের গ্রাম ও শহরগুলোর বিরুদ্ধে তাঁর সেনাপতিদের পাঠিয়ে দিলেন। তাঁরা ইয়োন, দান, আবেল-ময়িম ও নপ্তালির সমস্ত ভাণ্ডার-শহরগুলো দখল করে নিলেন।
5
বাশা এই কথা শুনে রামা শহর শক্তিশালী করে গড়ে তুলবার কাজ বন্ধ করে দিলেন।
6
তখন বাদশাহ্ আসা এহুদার সমস্ত লোকদের নিয়ে এসে বাশা যে সব পাথর ও কাঠ ব্যবহার করছিলেন সেগুলো রামা থেকে নিয়ে গেলেন। সেগুলো দিয়ে তিনি গেবা ও মিসপা গ্রাম কেল্লার মত করে গড়ে তুললেন।
7
সেই সময় নবী হনানি এসে এহুদার বাদশাহ্ আসাকে বললেন, “আপনার মাবুদ আল্লাহ্র উপর ভরসা না করে আপনি সিরিয়ার বাদশাহ্র উপর ভরসা করেছিলেন বলে সিরিয়ার বাদশাহ্র সৈন্যদল আপনার হাতছাড়া হয়ে গেছে।
8
ইথিওপীয় ও লিবীয়দের কি অনেক রথ ও ঘোড়সওয়ার সুদ্ধ একটা বিরাট সৈন্যদল ছিল না? কিন্তু আপনি মাবুদের উপর ভরসা করেছিলেন বলে তিনি আপনার হাতে তাদের তুলে দিয়েছিলেন।
9
যাদের দিল মাবুদের প্রতি ভয়ে পূর্ণ থাকে তাদের রক্ষা করবার জন্য তাঁর চোখ দুনিয়ার সব জায়গায় থাকে। আপনি বোকামির কাজ করেছেন। এখন থেকে আপনি বারবার যুদ্ধে জড়িয়ে পড়বেন।”
10
এই কথা শুনে আসা সেই নবীর উপর ভীষণ রাগ করে তাঁকে জেলখানায় পাঠিয়ে দিলেন। একই সময়ে আসা কতগুলো লোকের উপর জুলুম করলেন।
11
আসার অন্যান্য কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “এহুদা ও ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
12
আসার রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় তাঁর পায়ে একটা রোগ হল। তাঁর এই রোগ ভীষণ হলেও তিনি মাবুদের সাহায্য না চেয়ে কেবল ডাক্তারদের সাহায্য নিলেন।
13
পরে তাঁর রাজত্বের একচল্লিশ বছরের সময় তিনি তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন।
14
নানা রকম মসলা ও মিশানো খোশবু জিনিসে পরিপূর্ণ খাটে লোকেরা তাঁকে শোয়াল এবং দাউদ-শহরে তিনি নিজের জন্য যে কবর ঠিক করে রেখেছিলেন তারা সেখানে তাঁকে দাফন করল। লোকেরা তাঁর সম্মানে বিরাট একটা আগুন জ্বালাল।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36