bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Chronicles 22
2 Chronicles 22
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 23 →
1
জেরুজালেমের লোকেরা যিহোরামের ছোট ছেলে অহসিয়কে যিহোরামের জায়গায় বাদশাহ্ করল, কারণ লুটকারীরা আরবীয়দের সংগে লুট করতে এসে যিহোরামের সব বড় ছেলেদের হত্যা করেছিল। কাজেই এহুদার বাদশাহ্ যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করলেন।
2
অহসিয় বাইশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং এক বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মা অথলিয়া ছিলেন অম্রির নাতনী।
3
অহসিয়ও আহাবের বংশের লোকদের পথে চলতেন, কারণ তাঁর মা তাঁকে খারাপ কাজ করবার জন্য পরামর্শ দিতেন।
4
অহসিয় আহাবের বংশের লোকদের মতই মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন, কারণ তাঁর পিতার মৃত্যুর পরে সেই বংশের লোকেরাই তাঁকে পরামর্শ দিত। তার ফলে তাঁর পতন হয়েছিল।
5
তিনি তাদের পরামর্শমত ইসরাইলের বাদশাহ্ আহাবের ছেলে যোরামের সংগে রামোৎ-গিলিয়দে সিরিয়ার বাদশাহ্ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তখন সিরীয়রা যোরামকে আঘাত করল। সেই আঘাত থেকে ভাল হবার জন্য যোরাম যিষ্রিয়েলে ফিরে গেলেন। আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে এহুদার বাদশাহ্ যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখবার জন্য যিষ্রিয়েলে গেলেন।
7
এর মধ্য দিয়ে আল্লাহ্ অহসিয়ের পতন ঘটালেন। অহসিয় সেখানে পৌঁছে যোরামের সংগে নিম্শির ছেলে যেহূর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। এই যেহূকেই মাবুদ আহাবের বংশকে ধ্বংস করবার জন্য অভিষেক করেছিলেন।
8
যেহূ যখন আহাবের বংশের লোকদের শাস্তি দিচ্ছিলেন সেই সময় তিনি অহসিয়ের সাহায্যকারী এহুদার নেতাদের ও তাঁর সব ভাইয়ের ছেলেদের দেখতে পেয়ে তাদের হত্যা করলেন।
9
তারপর তিনি অহসিয়ের খোঁজে বের হলেন। অহসিয় সামেরিয়াতে লুকিয়ে ছিলেন আর যেহূর লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করল। তারা তাঁকে দাফন করল, কারণ তারা বলেছিল, “ইনি সেই যিহোশাফটের নাতি যিনি সমস্ত দিল দিয়ে মাবুদের ইচ্ছামত চলতেন।” অহসিয়ের বংশে বাদশাহ্ হওয়ার মত ক্ষমতা কারও ছিল না।
10
অহসিয়ের মা অথলিয়া যখন দেখলেন যে, তাঁর ছেলে মারা গেছে তখন তিনি এহুদার বাদশাহ্র সমস্ত ছেলেদের ধ্বংস করলেন।
11
কিন্তু সব রাজপুত্রদের হত্যা করবার আগে বাদশাহ্ যিহোরামের মেয়ে অহসিয়ের বোন যিহোশেবা অহসিয়ের ছেলে যোয়াশকে রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে নিয়ে আসলেন। অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য যিহোশেবা যোয়াশ ও তাঁর ধাইমাকে একটা শোবার ঘরে রাখলেন। কাজেই অথলিয়া তাঁকে হত্যা করতে পারেন নি। যিহোশেবা ইমাম যিহোয়াদার স্ত্রী ছিলেন বলে অথলিয়া যে ছয় বছর দেশে রাজত্ব করেছিলেন সেই বছরগুলোতে যোয়াশ আল্লাহ্র ঘরে লুকানো রইলেন।
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36