bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Chronicles 2
2 Chronicles 2
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 3 →
1
সোলায়মান মাবুদের উদ্দেশে একটা এবাদত-খানা এবং নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবার হুকুম দিলেন।
2
তিনি সত্তর হাজার লোককে বোঝা বইবার জন্য, আশি হাজার লোককে পাহাড়ে পাথর কাটবার জন্য এবং তিন হাজার ছ’শো লোককে তাদের তদারক করবার জন্য কাজে লাগালেন।
3
সোলায়মান টায়ারের বাদশাহ্ হীরমকে এই খবর পাঠালেন, “আমার পিতা দাউদের থাকবার জন্য একটা রাজবাড়ী তৈরী করতে আপনি যেমন তাঁকে এরস কাঠ পাঠিয়েছিলেন তেমনি আমার জন্যও এরস কাঠ পাঠিয়ে দিন।
4
এখন আমি আমার মাবুদ আল্লাহ্র জন্য একটা ঘর তৈরী করতে ও তাঁর নামে সেটি পবিত্র করতে প্রস্তুত হয়েছি, যাতে তাঁর সামনে খোশবু-ধূপ জ্বালানো যায়, নিয়মিত ভাবে পবিত্র-রুটি সাজিয়ে রাখা যায় এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায়, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের মাবুদ আল্লাহ্র স্থির-করা বিভিন্ন ঈদের সময়ে পোড়ানো-কোরবানী দেওয়া যায়। এই সব পালন করা বনি-ইসরাইলদের জন্য একটা চিরকালের নিয়ম।
5
“যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে মহৎ, কারণ আমাদের আল্লাহ্ সমস্ত দেবতার চেয়ে মহান।
6
কিন্তু তাঁর জন্য ঘর তৈরী করতে কে পারে? কারণ আসমানে, এমন কি বেহেশতেও তাঁর স্থান অকুলান হয়। কেবল তাঁর সামনে বিভিন্ন কোরবানীর জিনিসগুলো পোড়াবার স্থান ছাড়া আমি আর কি করে তাঁর জন্য একটা ঘর তৈরী করতে পারি?
7
“আমার পিতা দাউদ দক্ষ কারিগরদের ঠিক করে রেখেছেন যারা এখন এহুদা ও জেরুজালেমে আমার কাছে আছে। তাদের সংগে কাজ করবার জন্য আপনি আমাকে এমন একজন দক্ষ কারিগর পাঠিয়ে দিন যে সোনা-রূপা, ব্রোঞ্জ ও লোহার কাজ, বেগুনী, লাল ও নীল রংয়ের সুতার কাজ এবং খোদাই কাজ করতে জানে।
8
এছাড়া আপনি এরস, বেরস, আল্গুম নামে লেবাননের এই খোশবু কাঠগুলো পাঠিয়ে দেবেন, কারণ আমি জানি আপনার লোকেরা সেখানকার কাঠ কাটবার কাজে পাকা। আমার লোকেরা আপনার লোকদের সংগে কাজ করবে যেন তারা আমাকে প্রচুর কাঠের যোগান দিতে পারে, কারণ যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে খুব বড় ও চমৎকার।
10
আমি আপনার লোকদের, অর্থাৎ যে কাঠুরেরা গাছ কাটবে তাদের তিন হাজার ছ’শো টন পেষা গম, তিন হাজার ছ’শো টন যব, চার লক্ষ চারশো লিটার আংগুর-রস এবং চার লক্ষ চারশো লিটার জলপাইয়ের তেল দেব।”
11
টায়ারের বাদশাহ্ হীরম জবাবে সোলায়মানকে এই চিঠি লিখে পাঠালেন, “মাবুদ তাঁর বান্দাদের মহব্বত করেন বলেই আপনাকে তাদের বাদশাহ্ করেছেন।”
12
হীরম আরও লিখলেন, “সমস্ত প্রশংসা ইসরাইলের মাবুদ আল্লাহ্র, যিনি আসমান ও জমীন সৃষ্টি করেছেন। তিনি বাদশাহ্ দাউদকে এমন একজন জ্ঞানী ছেলে দিয়েছেন যাঁর বুদ্ধি এবং বুঝবার ক্ষমতা আছে এবং যিনি মাবুদের জন্য একটা ঘর ও নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবেন।
13
“আমি আপনার কাছে হীরাম নামে একজন খুব দক্ষ ও বুদ্ধিমান কারিগরকে পাঠালাম।
14
তার মা দান-গোষ্ঠীর মেয়ে এবং তার বাবা টায়ারের লোক। সে সোনা-রূপা, ব্রোঞ্জ, লোহা, পাথর ও কাঠ এবং বেগুনী, নীল ও লাল সুতা আর মসীনা সুতার কাজ করতে জানে। সব রকম খোদাই করবার কাজে সে পাকা এবং যে কোন নক্শা দিলে সে তা করতে পারে। সে আপনাদের কারিগরদের সংগে ও আমার মালিক, আপনার পিতা দাউদের কারিগরদের সংগে কাজ করবে।
15
“কাজেই আমার মালিক আপনি যেমন বলেছেন সেই মত গম, যব, জলপাইয়ের তেল ও আংগুর-রস আমাদের কাছে পাঠিয়ে দেবেন।
16
আমরা লেবানন থেকে আপনার প্রয়োজন মত সমস্ত কাঠ কেটে একসংগে বেঁধে সমুদ্রে ভাসিয়ে জাফা পর্যন্ত নিয়ে যাব। তারপর আপনি সেগুলো জেরুজালেমে তুলে নিয়ে যাবেন।”
17
সোলায়মান তাঁর পিতা দাউদের লোকগণনার মতই ইসরাইল দেশে বাসকারী সমস্ত বিদেশীদের সংখ্যা গণনা করালেন। তাতে তাদের সংখ্যা হল এক লক্ষ তিপ্পান্ন হাজার ছ’শো।
18
তাদের মধ্য থেকে তিনি সত্তর হাজার লোককে বোঝা বইবার জন্য, আশি হাজার লোককে পাহাড়ে পাথর কাটবার জন্য এবং সেই লোকদের কাজের তদারক করবার জন্য তিন হাজার ছ’শো লোককে নিযুক্ত করলেন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36