bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Chronicles 14
2 Chronicles 14
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 15 →
1
পরে অবিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে দাউদ-শহরে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আসা বাদশাহ্ হলেন। আসার সময়ে দশ বছর দেশে শান্তি ছিল।
2
আসা তাঁর মাবুদ আল্লাহ্র চোখে যা ভাল ও ঠিক তা-ই করতেন।
3
তিনি দেব-দেবীদের বেদীগুলো ও পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করলেন আর পূজার পাথরগুলো চুরমার করলেন এবং আশেরা-খুঁটিগুলো কেটে ফেললেন।
4
তিনি এহুদার লোকদের তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চলতে এবং তাঁর শরীয়ত ও হুকুম পালন করতে বললেন।
5
তিনি এহুদা দেশের প্রত্যেকটি গ্রাম ও শহরের পূজার উঁচু স্থানগুলো ও ধূপ-বেদীগুলো ধ্বংস করলেন। তাঁর অধীনে রাজ্যে শান্তি ছিল।
6
দেশে শান্তি ছিল বলে তিনি কয়েকটা গ্রাম দেয়াল দিয়ে ঘিরে শক্তিশালী করলেন। ঐ সব বছরে কেউ আসার সংগে যুদ্ধ করে নি, কারণ আল্লাহ্ তাঁকে শান্তিতে থাকতে দিয়েছিলেন।
7
তিনি এহুদার লোকদের বলেছিলেন, “আসুন, আমরা এই গ্রামগুলোর চারপাশে দেয়াল তৈরী করে তাতে উঁচু পাহারা-ঘর, দরজা ও আগল দিয়ে সেগুলো শক্তিশালী করি। দেশ এখনও আমাদের হাতে আছে, কারণ আমরা আমাদের মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চলেছি; সেইজন্য তিনি সব দিক থেকেই আমাদের শান্তি দিয়েছেন।” এইভাবে তারা সব কাজ সফলতার সংগে শেষ করল।
8
এহুদা-গোষ্ঠীর এলাকায় বাদশাহ্ আসার বড় ঢাল ও বর্শাধারী তিন লক্ষ সৈন্য ছিল, আর বিন্যামীন-গোষ্ঠীর এলাকায় ছিল ঢাল ও ধনুকধারী দুই লক্ষ আশি হাজার সৈন্য। এরা সবাই ছিল শক্তিশালী যোদ্ধা।
9
পরে ইথিওপিয়া দেশের সেরহ দশ লক্ষ সৈন্য ও তিনশো রথ নিয়ে এহুদার লোকদের বিরুদ্ধে বের হয়ে মারেশা পর্যন্ত এগিয়ে আসলেন।
10
তখন আসা তাঁর বিরুদ্ধে বের হলেন এবং দুই দলই মারেশার কাছে সফাথা উপত্যকায় যুদ্ধের জন্য প্রস্তুত হল।
11
তখন আসা তাঁর মাবুদ আল্লাহ্কে ডেকে বললেন, “হে মাবুদ, তুমি যেমন শক্তিশালীকে সাহায্য করতে পার তেমনি তো শক্তিহীনকেও সাহায্য করতে পার। সেইজন্য হে আমাদের মাবুদ আল্লাহ্, তুমি আমাদের সাহায্য কর, কারণ আমরা তোমার উপরেই ভরসা করি আর তোমার নামেই আমরা এই বিরাট সৈন্যদলের বিরুদ্ধে এসেছি। হে আল্লাহ্, তুমিই আমাদের মাবুদ; মানুষকে তোমার বিরুদ্ধে জয়লাভ করতে দিয়ো না।”
12
তখন আসা ও এহুদার লোকদের সামনে থেকে মাবুদ ইথিওপীয়দের হটিয়ে দিলেন। তাতে ইথিওপীয়রা পালিয়ে গেল।
13
আসা ও তাঁর সৈন্যদল গরার পর্যন্ত তাদের তাড়া করে নিয়ে গেলেন। এত বেশী ইথিওপীয় মারা পড়ল যে, তারা আর শক্তিশালী হয়ে উঠতে পারল না। তারা মাবুদ ও তাঁর সৈন্যদলের সামনে শেষ হয়ে গেল। এহুদার লোকেরা প্রচুর লুটের জিনিস নিয়ে আসল।
14
তারা গরারের চারপাশের সমস্ত গ্রামগুলো ধ্বংস করে দিতে পেরেছিল, কারণ সেখানকার লোকেরা মাবুদকে ভীষণ ভয় করেছিল। সেখানে লুট করবার মত অনেক জিনিস ছিল বলে তারা এই সব গ্রাম লুট করেছিল।
15
তারা পশুপালকদের তাম্বুগুলোও আক্রমণ করে পালে পালে ভেড়া, ছাগল ও উট নিয়ে এসেছিল। তারপর তারা জেরুজালেমে ফিরে গেল।
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36