bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
John 21
John 21
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
1
এর পরে টিবেরিয়াস সাগরের পারে সাহাবীদের কাছে আবার ঈসা দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল:
2
শিমোন্তপিতর, থোমা (যাঁকে যমজ বলে) গালীল প্রদেশের কান্না গ্রামের নথনেল, সিবদিয়ের ছেলেরা এবং ঈসার অন্য দু’জন সাহাবী একসংগে ছিলেন।
3
শিমোন্তপিতর তাঁদের বললেন, “আমি মাছ ধরতে যাচ্ছি।” তাঁরা বললেন, “আমরাও তোমার সংগে যাব।” তখন তাঁরা বের হয়ে নৌকায় উঠলেন, কিন্তু সেই রাতে কিছুই ধরতে পারলেন না।
4
সকাল হয়ে আসছে এমন সময় ঈসা সাগরের পারে এসে দাঁড়ালেন। সাহাবীরা কিন্তু চিনতে পারলেন না যে, তিনি ঈসা।
5
তিনি সাহাবীদের বললেন, “সন্তানেরা, কিছুই কি পাও নি?” তাঁরা বললেন, “জ্বী না, পাই নি।”
6
ঈসা তাঁদের বললেন, “নৌকার ডানদিকে জাল ফেল, পাবে।” তখন তাঁরা জাল ফেললেন, আর এত বেশী মাছ উঠল যে, তাঁরা তা টেনে তুলতে পারলেন না।
7
ঈসা যে সাহাবীকে মহব্বত করতেন সেই সাহাবী পিতরকে বললেন, “উনি হুজুর।” সেই সময় শিমোন্তপিতরের গায়ে কোন কাপড় ছিল না। তাই যখন তিনি শুনলেন, “উনি হুজুর,” তখন গায়ে কাপড় জড়িয়ে সাগরে ঝাঁপ দিলেন।
8
তাঁরা পার থেকে বেশী দূরে ছিলেন না, কমবেশ দু’শো হাত দূরে ছিলেন। এইজন্য অন্য সাহাবীরা মাছে ভরা জালটা টানতে টানতে নৌকায় করে পারে আসলেন।
9
পারে নেমে এসে তাঁরা কাঠকয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখতে পেলেন; সেখানে রুটিও ছিল।
10
তখন ঈসা তাদের বললেন, “এখন যে মাছ ধরলে তা থেকে কয়েকটা আন।”
11
শিমোন্তপিতর নৌকায় গিয়ে জালটা পারে টেনে আনলেন। একশো তিপ্পান্নটা বড় মাছে জালটা ভরা ছিল। যদিও এত মাছ ছিল তবুও জালটা ছিঁড়ল না।
12
ঈসা তাঁদের বললেন, “এস, খাও।” সাহাবীদের মধ্যে কারও সাহস হল না যে, জিজ্ঞাসা করে, “আপনি কে?” কারণ তাঁরা জানতেন, তিনি ঈসা।
13
পরে ঈসা এসে রুটি নিয়ে তাঁদের দিলেন, আর সেইভাবে মাছও দিলেন।
14
মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পর ঈসা এই তৃতীয় বার সাহাবীদের দেখা দিলেন।
15
তাঁদের খাওয়া শেষ হলে পর ঈসা শিমোন্তপিতরকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, ওদের মহব্বতের চেয়ে কি তুমি আমাকে বেশী মহব্বত কর?” শিমোন্তপিতর তাঁকে বললেন, “জ্বী, প্রভু, আপনি জানেন আপনি আমার কত প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার শিশু-ভেড়াগুলো চরাও।”
16
ঈসা দ্বিতীয় বার তাঁকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, তুমি কি আমাকে মহব্বত কর?” শিমোন্তপিতর তাঁকে বললেন, “জ্বী, প্রভু, আপনি তো জানেন আপনি আমার কত প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার ভেড়াগুলো লালন-পালন কর।”
17
পরে তিনি তৃতীয়বার শিমোন্তপিতরকে বললেন, “ইউহোন্নার ছেলে শিমোন, সত্যিই কি আমি তোমার প্রিয়?” পিতর এবার দুঃখিত হলেন, কারণ ঈসা এই তৃতীয় বার তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি কি সত্যিই তোমার প্রিয়?” এইজন্য পিতর ঈসাকে বললেন, “প্রভু, আপনি সব কিছুই জানেন; আপনি তো জানেন যে, আপনি আমার খুবই প্রিয়।” ঈসা তাঁকে বললেন, “আমার ভেড়াগুলো চরাও।
18
আমি তোমাকে সত্যিই বলছি, যখন তুমি যুবক ছিলে তখন তুমি নিজেই তোমার কোমর বাঁধতে আর যেখানে ইচ্ছা সেখানে যেতে। কিন্তু যখন তুমি বুড়ো হবে তখন তুমি তোমার হাত বাড়িয়ে দেবে এবং অন্য একজন তোমাকে বাঁধবে আর তুমি যেখানে যেতে চাও না সেখানেই নিয়ে যাবে।”
19
আল্লাহ্র মহিমা প্রকাশ করবার জন্য পিতর কিভাবে মরবেন তা বুঝাতে গিয়ে ঈসা এই কথা বললেন। এই কথা বলবার পর ঈসা পিতরকে বললেন, “আমার সংগে এস।”
20
পিতর পিছন ফিরে দেখলেন, ঈসা যাঁকে মহব্বত করতেন সেই সাহাবী পিছনে পিছনে আসছেন। ইনি সেই সাহাবী, যিনি খাবার সময়ে ঈসার দিকে ঝুঁকে বলেছিলেন, “হুজুর, আপনাকে যে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, সে কে?”
21
পিতর তাঁকে দেখে ঈসাকে বললেন, “প্রভু, এর কি হবে?”
22
ঈসা পিতরকে বললেন, “আমি যদি চাই এ আমার ফিরে না আসা পর্যন্ত থাকে, তাতে তোমার কি? তুমি আমার সংগে এস।”
23
এইজন্য ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে গেল যে, সেই সাহাবী মরবেন না। ঈসা কিন্তু পিতরকে বলেন নি সেই সাহাবী মরবেন না। তিনি বরং বলেছিলেন, “আমি যদি চাই সে আমার ফিরে না আসা পর্যন্ত থাকে, তাতে তোমার কি?”
24
সেই সাহাবীই এই সব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন আর এই সব লিখেছেন। আমরা জানি তাঁর সাক্ষ্য সত্যি।
25
ঈসা আরও অনেক কিছু করেছিলেন। যদি সেগুলো এক এক করে লেখা হত তবে এত কিতাব হত যে, আমার মনে হয় সেগুলো এই দুনিয়াতে ধরত না। ॥ভব
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21