bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Joshua 11
Joshua 11
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 12 →
1
হাৎসোরের বাদশাহ্ যাবীন এই সব শুনে মাদোনের বাদশাহ্ যোবব এবং শিম্রোণের ও অক্ষফের বাদশাহ্দের কাছে খবর পাঠালেন।
2
এছাড়া তিনি উত্তর দিকের অন্যান্য যে সব বাদশাহ্ ছিলেন তাঁদের কাছেও খবর পাঠালেন। সেই রাজ্যগুলো ছিল উঁচু পাহাড়ী এলাকায়, কিন্নেরতের দক্ষিণে আরবা সমভূমিতে, নীচু পাহাড়ী এলাকায় এবং পশ্চিমে দোরের পাহাড়ী জায়গায়।
3
তিনি পূর্ব ও পশ্চিম দিকের কেনানীয়দের কাছে এবং পাহাড়ী এলাকার আমোরীয়, হিট্টীয়, পরিষীয় ও যিবূষীয়দের কাছে আর হর্মোণ পাহাড়ের নীচে মিসপা এলাকার হিব্বীয়দের কাছেও খবর পাঠালেন।
4
এই সব বাদশাহ্রা তাঁদের সমস্ত সৈন্যদল নিয়ে বের হয়ে আসলেন। তাতে সাগরের কিনারার বালুকণার মত অনেক সৈন্যের একটা মস্ত বড় দল হল। তাঁদের সংগে ছিল অনেক ঘোড়া এবং রথ।
5
এই সব বাদশাহ্রা একটা নির্দিষ্ট জায়গায় একত্র হয়ে বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য মেরোম নামে এক ঝর্ণার কাছে ছাউনি ফেললেন।
6
তখন মাবুদ ইউসাকে বললেন, “তুমি তাদের ভয় কোরো না, কারণ কালকে আমি এই সময়ের মধ্যে বনি-ইসরাইলদের সামনে তাদের সবাইকে শেষ করে দেব। তুমি তাদের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দেবে এবং রথগুলো পুড়িয়ে ফেলবে।”
7
তখন ইউসা তাঁর সমস্ত সৈন্য নিয়ে মেরোম ঝর্ণার কাছে তাদের বিরুদ্ধে হঠাৎ উপস্থিত হয়ে তাদের উপর আক্রমণ চালালেন।
8
মাবুদ বনি-ইসরাইলদের হাতে তাদের তুলে দিলেন। বনি-ইসরাইলরা তাদের মারতে মারতে মহাসীদোন, মিষ্রফোৎ-ময়িম এবং পূর্ব দিকে মিসপী উপত্যকা পর্যন্ত তাড়া করে নিয়ে গেল। শেষ পর্যন্ত আর কেউ বেঁচে রইল না।
9
মাবুদ ইউসাকে যে নির্দেশ দিয়েছিলেন ইউসা শত্রুদের প্রতি তা-ই করলেন। তিনি তাদের ঘোড়াগুলোর পায়ের শিরা কেটে দিলেন এবং রথগুলো পুড়িয়ে ফেললেন।
10
তারপর ইউসা ফিরে গিয়ে হাৎসোর অধিকার করে নিলেন এবং সেখানকার বাদশাহ্কে হত্যা করলেন। হাৎসোর ছিল ঐ সব রাজ্যগুলোর মধ্যে প্রধান।
11
বনি-ইসরাইলরা হাৎসোরের সবাইকে একেবারে ধ্বংস করে দিল, একটা প্রাণীকেও বাঁচিয়ে রাখল না। এর পর ইউসা শহরটা পুড়িয়ে ফেললেন।
12
ইউসা ঐ সব বাদশাহ্দের শহরগুলো দখল করে নিয়ে সেখানকার বাদশাহ্দের বন্দী করলেন। তিনি সেই বাদশাহ্দের ও সেখানকার লোকদের হত্যা করলেন। মাবুদের গোলাম মূসার হুকুম অনুসারে তিনি তাদের একেবারে ধ্বংস করে দিলেন।
13
কিন্তু টিলার উপর যে সব শহর ছিল সেগুলোর কোনটাই বনি-ইসরাইলরা পোড়ালো না, কেবল হাৎসোর ইউসা পুড়িয়ে দিয়েছিলেন।
14
এই শহরগুলো থেকে যে সব জিনিসপত্র ও পশুপাল লুট করা হয়েছিল সেগুলো বনি-ইসরাইলরা নিজেদের জন্য নিয়ে গেল; কিন্তু সমস্ত লোককে তারা একেবারে শেষ করে দিল, একটা প্রাণীকেও তারা বাঁচিয়ে রাখল না।
15
মাবুদ তাঁর গোলাম মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন মূসা ইউসাকে তা জানিয়েছিলেন, আর ইউসা সেই সব হুকুম পালন করেছিলেন। মাবুদ মূসাকে যে সব হুকুম দিয়েছিলেন ইউসা তার একটাও অমান্য করেন নি।
16
এইভাবে ইউসা গোটা দেশটাই দখল করে নিলেন। তার মধ্যে ছিল উঁচু পাহাড়ী এলাকা, সমস্ত নেগেভ, সমস্ত গোশন এলাকা, নীচু পাহাড়ী জায়গাগুলো, আরবা সমভূমি এবং ইসরাইলের উত্তর দিকের উঁচু পাহাড়ী এলাকা ও তার নীচের জায়গাগুলো।
17
এক কথায় সেয়ীর পাহাড়শ্রেণীর দিকে উঠে যাওয়া হালক পাহাড় থেকে হর্মোণ পাহাড়ের নীচে লেবানন উপত্যকার বাল্গাদ পর্যন্ত সমস্ত জায়গাটাই ইউসা অধিকার করে নিলেন। তিনি ঐ সব জায়গার বাদশাহ্দের ধরে হত্যা করলেন।
18
ইউসা অনেক দিন ধরে এই সব বাদশাহ্দের সংগে যুদ্ধ করেছিলেন।
19
একমাত্র গিবিয়োনের বাসিন্দা হিব্বীয়রা ছাড়া আর কোন শহরের লোকেরা বনি-ইসরাইলদের সংগে সন্ধি করে নি; বনি-ইসরাইলরা যুদ্ধ করে তাদের সবাইকে হারিয়ে দিয়েছিল।
20
মাবুদ ঐ সব লোকদের মন কঠিন করে দিয়েছিলেন যাতে তারা বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করে আর তাতে তারা যেন ধ্বংসের বদদোয়ার অধীন হয় এবং কোন রকম দয়া না পেয়ে মারা যায়। এই হুকুমই মাবুদ মূসাকে দিয়েছিলেন।
21
এর পর ইউসা গিয়ে পাহাড়ী এলাকার অনাকীয়দেরও হত্যা করলেন। এই এলাকার মধ্যে ছিল হেবরন, দবীর ও অনাব শহর এবং এহুদা ও ইসরাইলের সমস্ত পাহাড়ী জায়গাগুলো। তিনি অনাকীয়দের এবং তাদের শহর ও গ্রামগুলো একেবারে ধ্বংস করে দিলেন।
22
বনি-ইসরাইলদের দেশের মধ্যে কোন অনাকীয় আর বেঁচে রইল না; কেবল গাজা, গাৎ ও অস্দোদে কিছু কিছু অনাকীয় বেঁচে রইল।
23
মাবুদ মূসাকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে ইউসা গোটা দেশটা দখল করে নিলেন এবং গোষ্ঠী অনুসারে সম্পত্তি হিসাবে তা বনি-ইসরাইলদের মধ্যে ভাগ করে দিলেন। দেশে তখনকার মত যুদ্ধ থেমে গিয়েছিল।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24