bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Joshua 7
Joshua 7
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
1
জেরিকো শহরের ধ্বংসের বদদোয়ার অধীনে থাকা জিনিসের ব্যাপারে বনি-ইসরাইলরা বেঈমানী করেছিল। এহুদা-গোষ্ঠীর কর্মির ছেলে আখন ঐ সব জিনিস থেকে কয়েকটা নিজের জন্য নিয়েছিল। কর্মি ছিল সব্দির ছেলে আর সেরহের নাতি। আখনের এই কাজের জন্য বনি-ইসরাইলদের উপর মাবুদের রাগ জ্বলে উঠেছিল।
2
ইউসা জেরিকো থেকে অয় শহরে লোক পাঠালেন। সেই শহরটা ছিল বেথেল শহরের পূর্ব দিকে বৈৎ-আবন শহরের কাছে। সেই লোকদের পাঠাবার সময় তিনি তাদের বলে দিলেন, “তোমরা গিয়ে দেশটা ভাল করে দেখে এস।” কাজেই লোকগুলো গিয়ে গোপনে অয় শহরের খোঁজ-খবর নিল।
3
পরে তারা ইউসার কাছে ফিরে এসে বলল, “অয় শহরের বিরুদ্ধে সব লোকদের যাওয়ার দরকার নেই। ওটা দখল করবার জন্য দুই কিংবা তিন হাজার লোক পাঠিয়ে দিন। এই নিয়ে সব লোকদের কষ্ট দেবেন না, কারণ সেখানকার লোকসংখ্যা খুব কম।”
4
সেইজন্য কমবেশি তিন হাজার লোক সেখানে গেল; কিন্তু তারা অয় শহরের লোকদের কাছে হেরে গিয়ে পালিয়ে আসতে বাধ্য হল।
5
শহরের দরজার কাছ থেকে অয় শহরের লোকেরা বনি-ইসরাইলদের তাড়া করে শবারীম পর্যন্ত নিয়ে গেল এবং শবারীমের ঢালু জায়গায় তাদের ছত্রিশজনকে মেরে ফেলল। এতে বনি-ইসরাইলদের মনোবল একেবারে ভেংগে পড়ল।
6
তখন ইউসা ও বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতারা নিজেদের কাপড় ছিঁড়ে মাবুদের সিন্দুকের সামনে সন্ধ্যা পর্যন্ত মাটির উপর উবুড় হয়ে পড়ে রইলেন। তাঁরা নিজেদের মাথার উপর ধুলা ছিটিয়ে দিলেন।
7
ইউসা বললেন, “হে আল্লাহ্ মালিক, তুমি কেন আমাদের এই জাতিকে জর্ডান পার করে এনে ধ্বংস করবার জন্য আমোরীয়দের হাতে তুলে দিলে? হায়, আমরা যদি জর্ডানের ওপারে থেকেই খুশী থাকতাম!
8
হে মালিক, বনি-ইসরাইলরা শত্রুদের কাছে হার মেনে পালিয়ে আসবার পরে আমার আর বলবার কি থাকতে পারে?
9
কেনানীয়রা এবং এই দেশের অন্যান্য লোকেরা এই কথা শুনতে পাবে আর তারা আমাদের ঘেরাও করবে এবং দুনিয়ার বুক থেকে আমাদের নাম মুছে ফেলবে। এর পর তুমি কি করে তোমার সুনাম রক্ষা করবে?”
10
তখন মাবুদ ইউসাকে বললেন, “উঠে দাঁড়াও। কেন তুমি উবুড় হয়ে পড়ে আছ?
11
বনি-ইসরাইলরা গুনাহ্ করেছে; আমি তাদের আমার যে ব্যবস্থা পালন করতে বলেছিলাম তা তারা পালন করে নি। যে সব জিনিস ধ্বংসের বদদোয়ার অধীন তার কতগুলো তারা নিয়েছে; তারা চুরি করেছে, মিথ্যা কথা বলেছে আর সেই সব জিনিস নিয়ে তারা তাদের নিজেদের জিনিসের সংগে রেখেছে।
12
সেইজন্যই বনি-ইসরাইলরা তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারছে না; তারা পিছন ফিরে পালাচ্ছে, কারণ তারা ধ্বংসের বদদোয়ার অধীন হয়ে পড়েছে। ধ্বংসের বদদোয়ার অধীন কতগুলো জিনিস তোমাদের কাছে আছে। যদি তোমরা সেগুলো ধ্বংস করে না ফেল তবে আমি আর তোমাদের সংগে থাকব না।
13
“তুমি গিয়ে লোকদের পাক-পবিত্র করে নাও। তাদের বল যেন তারা কালকের জন্য নিজেদের পাক-সাফ করে। বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্ বলছেন, ‘হে ইসরাইল, তোমাদের মধ্যে এমন কতগুলো জিনিস রয়েছে যা ধ্বংসের বদদোয়ার অধীন। সেগুলো তোমাদের মধ্য থেকে দূর করে না ফেলা পর্যন্ত তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।
14
কাজেই, সকালবেলা তোমরা গোষ্ঠী অনুসারে আমার সামনে এসে দাঁড়াবে। যে গোষ্ঠী আমার হাতে ধরা পড়বে সেই গোষ্ঠী বংশ অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে বংশ আমার হাতে ধরা পড়বে সেই বংশের লোকেরা পরিবার অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে পরিবার আমার হাতে ধরা পড়বে সেই পরিবারের লোকেরা এক একজন করে এগিয়ে আসবে।
15
যা ধ্বংসের বদদোয়ার অধীন তা যে লোকটির কাছে আছে বলে ধরা পড়বে তাকে তার সব কিছু সুদ্ধ আগুনে পুড়িয়ে ফেলতে হবে। সে মাবুদের ব্যবস্থা অমান্য করেছে এবং এমন একটা কাজ করেছে যা বনি-ইসরাইলদের পক্ষে একটা লজ্জার ব্যাপার।’ ”
16
পরের দিন খুব ভোরে ইউসা গোষ্ঠী অনুসারে বনি-ইসরাইলদের মাবুদের সামনে আনলেন, তাতে এহুদা-গোষ্ঠী ধরা পড়ল।
17
তারপর এহুদা-গোষ্ঠীর বংশগুলো এগিয়ে আসলে পর সেরহীয় বংশ ধরা পড়ল। তারপর সেরহীয় বংশের নেতারা এক এক করে এগিয়ে আসলে পর সব্দি ধরা পড়ল।
18
পরে সব্দির পরিবারের লোকেরা এক এক করে সামনে আসলে পর এহুদা-গোষ্ঠীর কর্মির ছেলে আখন ধরা পড়ল। কর্মি ছিল সব্দির ছেলে আর সেরহের নাতি।
19
ইউসা তখন আখনকে বললেন, “বাবা, সত্যি কথা বলে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র গৌরব কর, তাঁর প্রশংসা কর; তুমি যা করেছ তা আমাকে বল, গোপন কোরো না।”
20
জবাবে আখন বলল, “এই কথা সত্যি যে, আমি বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র বিরুদ্ধে গুনাহ্ করেছি। আমি যে কাজ করেছি তা এই:
21
আমি লুটের মালের মধ্যে শিনিয়র দেশের সুন্দর একটা কাপড়, প্রায় আড়াই কেজি রূপা আর ছ’শো গ্রাম ওজনের একটা সোনার খণ্ড দেখে লোভ সামলাতে না পেরে তা নিয়েছি। ওগুলো আমার তাম্বুর ভিতরে মাটির নীচে লুকানো আছে আর সবগুলোর নীচে আছে রূপা।”
22
এই কথা শুনে ইউসা লোক পাঠিয়ে দিলেন। তারা দৌড়ে সেই তাম্বুর মধ্যে গিয়ে দেখল সেখানে জিনিসগুলো লুকানো রয়েছে, আর সব কিছুর নীচে রয়েছে রূপা।
23
তারা সেগুলো তাম্বু থেকে বের করে ইউসা ও সমস্ত বনি-ইসরাইলদের কাছে নিয়ে আসল এবং মাবুদের সামনে সেগুলো বিছিয়ে রাখল।
24
পরে ইউসা ও সমস্ত বনি-ইসরাইল সেরহের বংশধর আখনকে নিয়ে আখোর উপত্যকায় গেল। তারা সংগে নিল সেই রূপা, কাপড়, সোনার খণ্ড, আখনের ছেলেমেয়ে, তার গরু-গাধা-ভেড়া, তার তাম্বু আর তার যা কিছু ছিল সব।
25
তারপর ইউসা বললেন, “কেন তুমি আমাদের উপর এই বিপদ ডেকে আনলে? আজ মাবুদও তোমার উপর বিপদ আনবেন।” তখন সমস্ত বনি-ইসরাইল প্রথমে আখনকে ও পরে তার পরিবারের সবাইকে পাথর ছুঁড়ে হত্যা করল। তারপর সব কিছু সুদ্ধ তাদের পুড়িয়ে ফেলল।
26
আখনের মৃতদেহের উপরে তারা অনেক পাথর জড়ো করে একটা স্তূপ করে রাখল। সেটা আজও রয়েছে। এর পর মাবুদ তাঁর রাগ থেকে ফিরলেন। এইজন্যই ঐ জায়গাটাকে এর পর থেকে আখোর উপত্যকা বলা হয়ে থাকে।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24