bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Joshua 20
Joshua 20
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 21 →
1
এর পর মাবুদ ইউসাকে বললেন,
2
“তুমি বনি-ইসরাইলদের বল, ‘মূসার মধ্য দিয়ে আমি তোমাকে যে নির্দেশ দিয়েছি সেইমতই তারা যেন কতগুলো আশ্রয়-শহর ঠিক করে নেয়।
3
যদি কেউ হঠাৎ করে কিংবা খুন করবার ইচ্ছা মনে না রেখে কাউকে হত্যা করে তাহলে সে সেখানে পালিয়ে যেতে পারবে এবং রক্তের শোধ যার নেবার কথা তার হাত থেকে রক্ষা পাবে।
4
এই সব আশ্রয়-শহরের কোন একটার কাছে পৌঁছে শহরের সদর দরজার কাছে দাঁড়িয়ে সেখানকার বৃদ্ধ নেতাদের কাছে সে নিজের সম্বন্ধে সব কথা খুলে বলবে। তারপর তারা তাকে তাদের শহরে ঢুকতে দেবে এবং তার থাকবার জন্য একটা জায়গা দেবে।
5
রক্তের শোধ যার নেবার কথা সে যদি তার পিছনে তাড়া করে আসে তবে খুনের দায়ে পড়া লোকটিকে তারা তার হাতে ছেড়ে দেবে না, কারণ সেই লোককে হত্যা করবার পিছনে আগে থেকে তার মনে কোন ইচ্ছা বা হিংসা ছিল না।
6
বিচার-সভায় যতদিন না তার বিচার হয় এবং সেই সময়কার মহা-ইমামের যতদিন না মৃত্যু হয় ততদিন পর্যন্ত তাকে সেই আশ্রয়-শহরে থাকতে হবে। এর পর যেখান থেকে সে পালিয়ে এসেছিল সেখানে তার নিজের বাড়ীতে ফিরে যেতে পারবে।’ ”
7
সেইজন্য বনি-ইসরাইলরা আশ্রয়-শহর হিসাবে নপ্তালি-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার গালীলের কেদশ, আফরাহীম-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার শিখিম এবং এহুদা-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ হেবরন আলাদা করে রাখল।
8
জেরিকোর উল্টাদিকে জর্ডানের পূর্ব দিকে তারা রূবেণ-গোষ্ঠীর ভাগের সমভূমির মরুভূমির মধ্যে বেৎসর, গাদ-গোষ্ঠীর ভাগের গিলিয়দের রামোৎ এবং মানশা-গোষ্ঠীর ভাগের বাশনের গোলান আশ্রয়-শহর হিসাবে ঠিক করল।
9
কোন ইসরাইলীয় কিংবা তাদের মধ্যে বাস করা অন্য কোন জাতির লোক যদি কাউকে হঠাৎ মেরে ফেলে তবে সে এই সব ঠিক করা শহরগুলোর কোন একটাতে পালিয়ে যেতে পারবে। রক্তের শোধ যার নেবার কথা বিচার-সভায় খুনের দায়ে পড়া লোকটির বিচার না হওয়া পর্যন্ত সে তাকে হত্যা করতে পারবে না।
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 21 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24