bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Joshua 5
Joshua 5
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 6 →
1
জর্ডান নদীর পশ্চিম দিকের আমোরীয়দের সমস্ত বাদশাহ্রা এবং সাগর পারের সমস্ত কেনানীয় বাদশাহ্রা যখন শুনলেন যে, আমরা পার হয়ে আসবার সময় মাবুদ কিভাবে জর্ডানের পানি আমাদের, অর্থাৎ বনি-ইসরাইলদের সামনে থেকে শুকিয়ে দিয়েছিলেন তখন তাদের আশা-ভরসা সব ফুরিয়ে গেল; বনি-ইসরাইলদের সামনে দাঁড়াবার সাহস আর তাঁদের রইল না।
2
সেই সময় মাবুদ ইউসাকে বললেন, “তুমি চক্মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করিয়ে নাও এবং তা দিয়ে আগের মত এই বনি-ইসরাইলদের খৎনা করাও।”
3
এই কথা শুনে ইউসা চক্মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করালেন এবং তা দিয়ে গিবিয়োৎ হারালোতে (যার মানে “খৎনা করবার পাহাড়”) বনি-ইসরাইলদের খৎনা করালেন।
4
যে জন্য তিনি এই কাজ করলেন তা এই: যুদ্ধে যাবার বয়স হয়েছে এমন যে সব পুরুষ লোক মিসর দেশ থেকে বের হয়ে এসেছিল তারা মিসর ছেড়ে আসবার পর পথে মরুভূমিতে মারা গিয়েছিল।
5
যারা মিসর ছেড়ে বের হয়ে এসেছিল তাদের খৎনা করানো হয়েছিল; কিন্তু মিসর থেকে বের হয়ে আসবার পর যাত্রাপথে মরুভূমিতে যাদের জন্ম হয়েছিল তাদের কারও খৎনা করানো হয় নি।
6
মিসর থেকে বেরিয়ে আসবার সময় যাদের যুদ্ধ করবার মত বয়স হয়েছিল তারা সবাই মারা না যাওয়া পর্যন্ত চল্লিশ বছর ধরে বনি-ইসরাইলদের মরুভূমিতে ঘুরে বেড়াতে হয়েছিল, কারণ তারা মাবুদের কথা মেনে চলে নি। মাবুদ তাদের কসম খেয়ে বলেছিলেন যে, তাদের পূর্বপুরুষদের কাছে দুধ আর মধুতে ভরা যে দেশটা আমাদের দেবেন বলে তিনি ওয়াদা করেছিলেন তা তারা দেখতে পাবে না।
7
তাই তাদের জায়গায় তাদের ছেলেদের তিনি দাঁড় করালেন আর ইউসা এদেরই খৎনা করালেন। যাত্রাপথে তাদের খৎনা করানো হয় নি বলে তারা তখনও খৎনা-না-করানো অবস্থায় ছিল।
8
সব লোকদের খৎনা করানো হল আর তারা সুস্থ না হওয়া পর্যন্ত সেই জায়গাতে ছাউনির মধ্যেই রইল।
9
এর পর মাবুদ ইউসাকে বললেন, “মিসরে তোমাদের যে অসম্মান ছিল তা আমি আজ তোমাদের কাছ থেকে দূর করে দিলাম।” সেইজন্য আজও ঐ জায়গাটাকে গিল্গল বলা হয়ে থাকে।
10
সেই মাসের চৌদ্দ দিনের দিন সন্ধ্যাবেলায় জেরিকোর সমভূমির গিল্গলে ছাউনি ফেলে থাকবার সময় বনি-ইসরাইলরা উদ্ধার-ঈদ পালন করল।
11
তার পরের দিনই তারা সেই দেশের ফসল থেকে তৈরী খামিহীন রুটি আর ভাজা শস্য খেল।
12
যেদিন তারা ঐ দেশের খাবার খেল তার পরের দিন থেকে মান্না পড়া বন্ধ হয়ে গেল। এর পর বনি-ইসরাইলরা আর মান্না পায় নি। সেই বছর থেকে তারা কেনান দেশের ফসল খেতে লাগল।
13
জেরিকোর কাছাকাছি গেলে পর ইউসা খোলা তলোয়ার হাতে একজন লোককে তাঁর সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ইউসা তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কার পক্ষের লোক- আমাদের, না আমাদের শত্রুদের?”
14
জবাবে তিনি বললেন, “আমি কারও পক্ষের লোক নই। আমি মাবুদের সৈন্যদলের সেনাপতি; এখন আমি এখানে এসেছি।” এই কথা শুনে ইউসা মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে সম্মান দেখালেন এবং জিজ্ঞাসা করলেন, “আমার প্রভু তাঁর গোলামকে কি কিছু বলতে চান?”
15
মাবুদের সৈন্যদলের সেনাপতি জবাবে বললেন, “তোমার পায়ের জুতা খুলে ফেল, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছ সেই জায়গাটা পবিত্র।” ইউসা তা-ই করলেন।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24