bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Joshua 4
Joshua 4
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 5 →
1
এইভাবে গোটা ইসরাইল জাতি জর্ডান পার হওয়ার পর মাবুদ ইউসাকে বললেন,
2
“তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারোজন লোক বেছে নাও।
3
তাদের বল, নদীর মধ্যে যে জায়গায় ইমামেরা দাঁড়িয়ে আছে তারা যেন সেই জায়গা থেকে বারোটা পাথর কুড়িয়ে নিয়ে তোমাদের সংগে যায় এবং আজ রাতে তোমরা যে জায়গায় থাকবে সেখানে ওগুলো রাখে।”
4
ইউসা বনি-ইসরাইলদের প্র্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে যে বারোজনকে নিযুক্ত করেছিলেন তাদের ডেকে বললেন, “তোমরা জর্ডান নদীতে নেমে তোমাদের মাবুদ আল্লাহ্র সাক্ষ্য-সিন্দুকের কাছে যাও এবং বনি-ইসরাইলদের বারোটা গোষ্ঠীর জন্য প্রত্যেকে একটা করে মোট বারোটা পাথর কাঁধে তুলে নাও।
6
এগুলো তোমাদের মধ্যে একটা চিহ্ন হয়ে থাকবে। ভবিষ্যতে তোমাদের ছেলেমেয়েরা ঐ পাথরগুলোর মানে জিজ্ঞাসা করলে তোমরা তাদের জানাবে যে, মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি যখন জর্ডান নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার পানির স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এই পাথরগুলো বনি-ইসরাইলদের কাছে এমন একটা চিহ্ন হয়ে থাকবে যা চিরদিন তাদের ঐ কথা মনে করিয়ে দেবে।”
8
বনি-ইসরাইলরা ইউসার হুকুম মতই কাজ করল। মাবুদ ইউসাকে যা বলেছিলেন সেই মতই বনি-ইসরাইলরা তাদের বারোটা গোষ্ঠীর জন্য জর্ডান নদীর মাঝখান থেকে বারোটা পাথর কুড়িয়ে নিল। তারপর সেগুলো নিয়ে তারা যেখানে রাতটা কাটাল সেখানে রেখে দিল।
9
জর্ডান নদীর যে জায়গায় সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামেরা দাঁড়িয়ে ছিলেন ইউসা সেখানে আরও বারোটা পাথর রাখলেন। পাথরগুলো আজও সেখানে আছে।
10
নদী পার হওয়ার হুকুম সম্বন্ধে মূসা ইউসাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। কাজেই লোকদের বলবার জন্য ইউসাকে দেওয়া মাবুদের হুকুম অনুসারে লোকেরা সব কিছু না করা পর্যন্ত সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামেরা নদীতে দাঁড়িয়েই রইলেন আর লোকেরা তাড়াতাড়ি নদী পার হয়ে গেল।
11
তারা সবাই পার হওয়ার পর মাবুদের সাক্ষ্য-সিন্দুক নিয়ে ইমামেরা লোকদের চোখের সামনে এপারে এসে উঠলেন।
12
মূসা যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন সেই অনুসারে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাই এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বনি-ইসরাইলদের আগে আগে পার হয়ে গিয়েছিল।
13
যুদ্ধ করবার জন্য প্রায় চল্লিশ হাজার লোক অস্ত্র হাতে মাবুদকে সামনে রেখে নদী পার হয়ে জেরিকোর সমভূমিতে গেল।
14
সেই দিন মাবুদ সমস্ত বনি-ইসরাইলদের চোখে ইউসাকে সম্মানিত করলেন। তার ফলে লোকেরা মূসার মত করে ইউসার সারা জীবন ধরে তাঁকে সম্মান করেছিল।
15
মাবুদ ইউসাকে বলেছিলেন,
16
“সাক্ষ্য-সিন্দুক বহনকারী ইমামদের জর্ডান নদী থেকে উঠে আসবার হুকুম দাও।”
17
সেইজন্য ইউসা ইমামদের জর্ডান নদী থেকে উঠে আসবার হুকুম দিয়েছিলেন।
18
তাতে যে ইমামেরা মাবুদের সাক্ষ্য-সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা নদীর মাঝখান থেকে উঠে এসে শুকনা মাটিতে পা দেওয়ার সংগে সংগে নদীর স্রোত আবার বইতে লাগল এবং আগের মতই তার দু’পার পানিতে ভেসে গেল।
19
বছরের প্রথম মাসের দশ দিনের দিন লোকেরা জর্ডান থেকে উঠে এসে জেরিকোর পূর্ব সীমানায় গিল্গলে গিয়ে ছাউনি ফেলল,
20
আর ইউসা এই গিল্গলেই জর্ডান থেকে তুলে আনা বারোটা পাথর রাখলেন।
21
তারপর তিনি বনি-ইসরাইলদের বললেন, “ভবিষ্যতে তোমাদের বংশধরেরা যখন এই পাথরগুলোর মানে তাদের পিতাদের জিজ্ঞাসা করবে,
22
তখন তোমরা তাদের বলবে, ‘বনি-ইসরাইলরা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে এই জর্ডান নদী পার হয়ে গিয়েছিল।’
23
আমরা লোহিত সাগর পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের মাবুদ আল্লাহ্ যেমন আমাদের সামনে সাগরটা শুকনা অবস্থায় রেখেছিলেন তেমনি জর্ডান নদীতেও তা-ই করলেন। তোমরা নদীটা পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের সামনে জর্ডান নদী শুকনা অবস্থায় রেখেছিলেন।
24
তিনি এই কাজ করেছিলেন যাতে দুনিয়ার সমস্ত জাতি জানতে পারে যে, মাবুদের হাত শক্তিশালী আর যাতে তোমরা সব সময় তোমাদের মাবুদ আল্লাহ্কে ভয় করে চল।”
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24