bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Joshua 9
Joshua 9
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 10 →
1
জর্ডান নদীর পশ্চিম দিকের বাদশাহ্রা এই সব কথা শুনতে পেলেন। এঁরা ছিলেন উঁচু পাহাড়ী এলাকার এবং তার নীচের পাহাড়ী এলাকার দেশগুলোর আর লেবানন পর্যন্ত ভূমধ্যসাগরের সমস্ত কিনারা ধরে যে দেশগুলো ছিল সেগুলোর বাদশাহ্। এঁরা ছিলেন হিট্টীয়, আমোরীয়, কেনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয়দের বাদশাহ্।
2
বনি-ইসরাইলদের সম্বন্ধে সব কথা শুনে তাঁরা এক মন হয়ে ইউসা এবং বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য একজোট হলেন।
3
জেরিকো এবং অয়ের অবস্থা ইউসা যা করেছেন তা যখন গিবিয়োন শহরের বাসিন্দা হিব্বীয়রা শুনল তখন তারা একটা চালাকি খাটাল। তাদের পক্ষ থেকে এক দল লোক ইউসার কাছে রওনা হল। তারা তাদের গাধার উপরে পুরানো বস্তা এবং ফাটা ও তালি দেওয়া আংগুর-রস রাখবার পুরানো চামড়ার থলি চাপালো।
5
তারা পায়ে দিল পুরানো ও তালি দেওয়া জুতা এবং গায়ে পরল পুরানো কাপড়। পথে খাবার হিসাবে তারা যে সব রুটি নিল তা ছিল টুকরা টুকরা শুকনা রুটি।
6
এইভাবে তারা গিল্গলে বনি-ইসরাইলদের ছাউনিতে ইউসার সামনে উপস্থিত হল। তারা তাঁকে ও বনি-ইসরাইলদের বলল, “আমরা অনেক দূর দেশ থেকে এসেছি; আপনারা আমাদের সংগে সন্ধি করুন।”
7
তখন বনি-ইসরাইলরা সেই হিব্বীয়দের বলল, “খুব সম্ভব আপনারা আমাদের কাছাকাছিই থাকেন। যদি তা-ই হয় তবে কেমন করে আমরা আপনাদের সংগে সন্ধি করব?”
8
তারা ইউসাকে বলল, “দেখুন, আমরা আপনার গোলাম।” তখন ইউসা তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কারা, আর কোথা থেকেই বা এসেছেন?”
9
জবাবে তারা বলল, “আপনার মাবুদ আল্লাহ্র সুনাম শুনে আপনার এই গোলামেরা অনেক দূর দেশ থেকে এসেছে। তিনি মিসর দেশে যা করেছিলেন তার খবর আমরা পেয়েছি।
10
এছাড়া তিনি হিষবোনের বাদশাহ্ সীহোন এবং অষ্টারোতে বাসকারী বাশনের বাদশাহ্ উজ- জর্ডানের পূর্ব দিকের এই দুই আমোরীয় বাদশাহ্র যে দশা করেছিলেন তার কথাও আমরা শুনেছি।
11
আমাদের বৃদ্ধ নেতারা এবং আমাদের দেশের বাসিন্দারা সবাই আমাদের এই নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন যাত্রাপথের জন্য খাবার সংগে নিয়ে আপনাদের সংগে দেখা করে বলি, ‘আমরা আপনাদের গোলাম এবং আপনারা আমাদের সংগে একটা সন্ধি করুন।’
12
আপনাদের কাছে রওনা হওয়ার দিনে আমরা বাড়ী থেকে গরম গরম রুটি বেঁধে নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এখন দেখুন, সেই রুটি শুকিয়ে টুকরা টুকরা হয়ে গেছে।
13
আংগুর-রস রাখবার থলিগুলোও ভরে নিয়েছিলাম এবং সেগুলো নতুন ছিল কিন্তু দেখুন, এখন সেগুলো কি রকম ফেটে গেছে। এত দূরের পথ আসতে আমাদের পায়ের জুতা আর গায়ের কাপড়ও পুরানো হয়ে গেছে।”
14
বনি-ইসরাইলরা তাদের খাবার নিয়ে দেখল বটে কিন্তু মাবুদের মতামত জিজ্ঞাসা করল না।
15
ইউসা তাদের সংগে সন্ধি করলেন এবং তাদের হত্যা করবেন না বলে একটা চুক্তি করলেন, আর ইসরাইলীয় সমাজের নেতারাও সেই সম্বন্ধে কসম খেলেন।
16
গিবিয়োনীয়দের সংগে সন্ধি করবার তিন দিন পরেই বনি-ইসরাইলরা শুনতে পেল যে, তারা আসলে তাদের প্রতিবেশী আর তারা কাছেই বাস করে।
17
তখন বনি-ইসরাইলরা তাদের এলাকার দিকে রওনা হল আর তিন দিনের দিন সেখানে গিয়ে পেীঁছাল। তাদের এলাকায় ছিল গিবিয়োন, কফীরা, বেরোৎ ও কিরিয়ৎ-যিয়ারীম শহর।
18
বনি-ইসরাইলরা কিন্তু তাদের আক্রমণ করল না, কারণ তাদের সমাজের নেতারা বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র নামে তাদের কাছে কসম খেয়েছিলেন। এতে নেতাদের বিরুদ্ধে গোটা ইসরাইল সমাজটাই বিরক্তি প্রকাশ করতে লাগল।
19
তাতে সমস্ত নেতারা তাদের বললেন, “আমরা বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র নামে তাদের কাছে কসম খেয়েছি তাই এখন আমরা তাদের গায়ে হাত তুলতে পারি না।
20
তবে আমরা তাদের জন্য এই কাজ করব, আমরা তাদের প্রাণে মারব না যেন আমরা তাদের কাছে যে কসম খেয়েছি তা ভাংবার দরুন মাবুদের গজব আমাদের উপর না পড়ে।”
21
তাঁরা আরও বললেন, “তারা বেঁচে থাকুক।” সেইজন্য গিবিয়োনীয়দের সম্বন্ধে নেতাদের কথা অনুসারে তারা ইসরাইলীয় সমাজের সমস্ত লোকদের জন্য কাঠ কাটবার এবং পানি আনবার লোক হল।
22
এর পর ইউসা গিবিয়োনীয়দের ডেকে বললেন, “তোমরা আমাদের কাছ থেকে অনেক দূরে থাক এই কথা বলে কেন আমাদের ঠকালে? আসলে তোমরা তো আমাদের কাছেই বাস কর।
23
সেইজন্য তোমাদের উপর এই বদদোয়া রইল যে, আমার আল্লাহ্র ঘরের জন্য তোমরা কাঠ কাটবার আর পানি আনবার কাজ করবে। এই গোলামের কাজ করা থেকে তোমরা কখনো রেহাই পাবে না।”
24
জবাবে তারা ইউসাকে বলল, “এই গোটা দেশটাই আপনাদের দেবার জন্য এবং আপনাদের সামনে থেকে এই দেশের সবাইকে মুছে ফেলবার জন্য যে হুকুম আপনার মাবুদ আল্লাহ্ তাঁর গোলাম মূসাকে দিয়েছিলেন তা পরিষ্কার ভাবেই আপনার এই গোলামদের কাছে বলা হয়েছিল। সেইজন্য আপনাদের বিষয়ে সব কথা শুনে প্রাণের ভয়ে আমরা এই কাজ করেছি।
25
আমরা এখন আপনার হাতেই আছি; আপনার যা ভাল এবং উচিত বলে মনে হয় আমাদের প্রতি আপনি তা-ই করুন।”
26
সেইজন্য ইউসা বনি-ইসরাইলদের হাত থেকে তাদের বাঁচালেন; তারা তাদের হত্যা করল না।
27
ইউসা গিবিয়োনীয়দের সেই দিনই হুকুম দিলেন যেন তারা বনি-ইসরাইলদের জন্য এবং মাবুদ যে জায়গা বেছে নেবেন সেই জায়গায় মাবুদের কোরবানগাহের জন্য কাঠ কাটবার ও পানি আনবার কাজ করে। আজও তারা সেই কাজ করছে।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24