bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Mark 11
Mark 11
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
1
পরে যখন তাঁরা যিরূশালেমের কাছাকাছি জৈতুন পর্ব্বতে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামে এলেন, তখন তিনি নিজের শিষ্যদের মধ্য দুই জনকে পাঠিয়ে দিলেন,
2
তাদেরকে বললেন, “তোমাদের সামনে ঐ গ্রামে যাও; গ্রামে ঢোকা মাত্রই মুখে দেখবে একটি গাধার বাচ্চা বাঁধা আছে, যার ওপরে কোন মানুষ কখনও বসে নি; সেটাকে খুলে আন।”
3
আর যদি কেউ তোমাদেরকে বলে, এ কাজ কেন করছ? তবে বল, এটাকে আমাদের প্রভুর দরকার আছে; সে তখনই গাধাটাকে এখানে পাঠিয়ে দেবে ।
4
তখন তারা গিয়ে দেখতে পেলো, একটি গাধার বাচ্চা দরজার কাছা কাছি বাইরে বাঁধা রয়েছে, আর তারা তাকে খুলতে লাগলো।
5
এবং সেখানে যারা দাঁড়িয়েছিল তাদের ভিতরে কেউ কেউ বললো, গাধার বাচ্চাটাকে খুলে কি করছ?
6
যীশু শিষ্যদের যেমন বলেছিলেন, তারা লোকদেরকে সেই রকম বললো, আর তারা তাদেরকে সেটা নিয়ে যেতে দিল।
7
তারপর শিষ্যরা গাধার বাচ্চাটিকে যীশুর কাছে এনে তার ওপরে নিজেদের কাপড় পেতে দিলেন; আর যীশু তার ওপরে বসলেন ।
8
তারপর অনেকে নিজের নিজের কাপড় পথে পেতে দিল ও অন্য লোকেরা বাগান থেকে ডালপালা কেটে এনে পথে ছড়িয়ে দিল।
9
আর যেসব লোক সামনে ও পেছনে যাচ্ছিল, তারা খুব জোরে চেঁচিয়ে বোলতে লাগলো, হোশান্না! ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!
10
ধন্য যে রাজ্য আসছে আমাদের পিতা দায়ূদের রাজ্য উচ্চ স্থানে হোশান্না।
11
পরে তিনি যিরূশালেমে এসে মন্দিরে গেলেন, চারপাশের সবকিছু দেখতে দেখতে বেলা শেষ হয়ে এলে সেই বারো জনের সঙ্গে বের হয়ে বৈথনিয়াতে চলে গেলেন ।
12
পরের দিন তাঁরা বৈথনিয়া থেকে বেরিয়ে আসার পর যীশুর খিদে পেলো;
13
কিছু দূর থেকে পাতায় ভরা একটা ডুমুরগাছ তিনি দেখতে পেলেন, যখন তিনি গাছটা দেখতে এগিয়ে গেলেন তখন দেখলেন শুধু পাতা ছাড়া আর কোনো ফল নেই; কারণ তখন ডুমুর ফলের সময় ছিল না।
14
তিনি গাছটির দিকে তাকিয়ে বললেন, এখন থেকে আর কেউ কখনও তোমার ফল খাবে না । এ কথা তাঁর শিষ্যরা শুনতে পেলো ।
15
পরে তাঁরা যিরূশালেমে এলেন, আর তিনি মন্দিরের ভেতরে গিয়ে, যারা মন্দিরের ভেতরে কেনা বেচা করছিল, তাদেরকে বের করে দিতে লাগলেন, এবং টাকা বদলকারীদের টেবিল উল্টে দিলেন, ও যারা পায়রা বিক্রী করছিলো, তাদের সব আসন উল্টে ফেললেন ।
16
আর মন্দিরের ভেতর দিয়ে কাউকে কোন জিনিষ নিয়ে যেতে দিলেন না।
17
আর তিনি শিষ্যদের শিক্ষা দিলেন এবং বললেন, এটা কি লেখা নেই, “আমার ঘরকে সব জাতির প্রার্থনার -ঘর বলা যাবে”? কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিনত করেছো” ।
18
এ কথা শুনে প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকরা তাঁকে কিভাবে মেরে ফেলবে, তারই চেষ্টা করতে লাগলো; কারণ তারা তাঁকে ভয় করতো, কারণ তাঁর শিক্ষায় সব লোক অবাক হয়েছিল ।
19
সন্ধ্যেবেলায় তাঁরা শহরের বাইরে যেতেন।
20
সকালবেলায় তাঁরা যেতে যেতে দেখলেন, সেই ডুমুরগাছটী শেকড় সহ শুকিয়ে গেছে ।
21
তখন পিতর আগের কথা মনে করে তাঁকে বললেন, গুরুদেব, দেখুন, আপনি যে ডুমুরগাছটিকে অভিশাপ দিয়েছিলেন, সেটী শুকিয়ে গেছে ।
22
যীশু তাদেরকে বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখ।
23
আমি তোমাদের সত্যি কথা বলছি যে কেউ এই পর্ব্বতকে বলে ‘সরে সমুদ্রে গিয়ে পড়,’ এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে, যা বলবে তা ঘটবে, তবে তার জন্য তাই হবে।
24
এই জন্য আমি তোমাদের বলি, যা কিছু তোমরা প্রার্থনা করো ও চাও, বিশ্বাস কর যে, তা পেয়েছ, তাতে তোমাদের জন্য তাই হবে।
25
আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোন কথা থাকে, তাকে ক্ষমা কোর;
26
যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সব অপরাধ ক্ষমা করেন।
27
পরে তাঁরা আবার যিরূশালেমে এলেন; আর যীশু মন্দিরের ভেতরে বেড়াচ্ছেন এমন সময়ে প্রধান যাজকেরা, শিক্ষাগুরুরা ও বয়ষ্করা তাঁর কাছে এসে তাঁকে বললো,
28
তুমি কোন অধিকারে এই সব করছ? এ সব করতে তোমাকে কেই বা অধিকার দিয়েছে?
29
যীশু তাদেরকে বললেন, আমিও তোমাদের একটা প্রশ্ন করবো, যদি তোমরা আমাকে উত্তর দাও তা হলে আমি তোমাদের বলবো, কোন অধিকারে আমি এসব করছি ।
30
যোহনের বাপ্তিস্ম কী স্বর্গ থেকে হয়েছিল, না মানুষের থেকে? আমাকে সে কথার উত্তর দাও ।
31
তখন তারা নিজেদের ভেতরে আলোচনা কোরে বললো, আমরা যদি বলি ইশ্বরের কাছ থেকে, তাহলে সে বলবে, তবে তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন?
32
আবার যদি বলি, মানুষের কাছ থেকে তবে? তাঁরা লোকদের ভয় করতেন, কারণ সবাই যোহনকে সত্যি একজন নবী বোলে মনে করতো।
33
তখন তারা যীশুকে বললেন, আমরা জানি না। তখন যীশু তাদের বললেন, তাহলে আমিও তোমাদের বলব না আমি কোন অধিকারে এসব করছি ।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16