bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Mark 13
Mark 13
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
1
যীশু উপাসনা-ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তাঁর হয়ে একজন শিষ্য তাঁকে বলল, হে গুরু, দেখুন কী সুন্দর সুন্দর পাথর ও কী সুন্দর বাড়ি!
2
যীশু তাকে বললেন, তুমি কি এই সব বড় বড় বাড়ি দেখছ? এর একটা পাথর ও আর একটা পাথরের ওপরে থাকবে না, সবই ধ্বংস হবে।
3
পরে যীশু যখন উপাসনা ঘরের সামনে জৈতুন পর্ব্বতে বসেছিলেন তখন পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করল,
4
আপনি আমাদের বলুন, কখন এই সব ঘটনা ঘটবে? আর কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই সব ঘটার সময় হয়ে এসেছে?
5
যীশু তাদের বললো, দেখো কেউ যেন তোমাদের না ঠকায় ।
6
অনেকে আমার নাম নিয়ে আসবে, বলবে, আমিই সেই, আর অনেক লোককে ঠকাবে।
7
কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের গুজব শুনবে, তখন ভয় পেয়ো না; এ সব অবশ্যই ঘটবে, কিন্তু তখনও শেষ নয়।
8
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, ও এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে উঠবে। জায়গায় জায়গায় ভূমিকম্প ও দুর্ভিক্ষ হবে; এ সব কেবল কষ্টের শুরু ।
9
তোমরা নিজেদের বিষয়ে সাবধান হও। লোকে তোমাদের বিচার-সভার লোকেদের হাতে ধরিয়ে দেবে এবং সমাজ-ঘরে তোমাদের মারা হবে; আর আমার জন্য তোমাদের দেশের শাসনকর্তা ও রাজাদের সামনে সাক্ষী দেবার জন্য দাঁড়াতে হবে।
10
কিন্তু তার আগে সব জাতির কাছে সুসমাচার প্রচার করতে হবে।
11
কিন্তু লোকে যখন তোমাদের ধরে বিচারের জন্য নিয়ে যাবে, তখন কি বলতে হবে তা নিয়ে ভেবো না; সেই সময় যে কথা তোমাদের বলে দেওয়া হবে, তোমরা তাই বলবে; কারণ তোমরাই যে কথা বলবে তা নয়, কিন্তু পবিত্র আত্মাই কথা বলবেন ।
12
তখন ভাই ভাইকে ও বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দেবে; এবং ছেলেমেয়েরা নিজের নিজের বাবামায়ের বিরুদ্ধে গিয়ে তাদের খুন করবে।
13
আর আমার জন্য সবাই তোমাদের ঘৃনা করবে; কিন্তু যে শেষ পর্য্যন্ত আমার নামে দাঁড়িয়ে থাকবে, সে রক্ষা পাবে ।
14
যখন তোমরা দেখবে, সব শেষ করার সেই ঘৃণার জিনিস যেখানে থাকবার নয়, সেখানে রয়েছে - যে পড়ে, সে বুঝুক, -তখন যারা যিহূদিয়াতে থাকবে তারা পাহাড়ি জায়গায় পালিয়ে যাক;
15
যে ছাদের ওপরে থাকবে, সে ঘর থেকে কিছু নেবার জন্য নীচে যেন না নামে;
16
এবং যে জমিতে থাকে, সে নিজের কাপড় নেবার জন্য পিছনে ফিরে যেন না যায় ।
17
সেই সময়ে যারা গর্ব্ভবতী এবং যারা সন্তানকে বুকের দুধ পান করায় সেই মহিলাদের অবস্থা কী খারাপই না হবে!
18
প্রার্থনা কর, যেন এসব শীতকালে না ঘটে।
19
কারণ সেই সময় এমন কষ্ট হবে যা জগতের শুরু থেকে এই পর্য্যন্ত হয় নি, আর কখন হবে না।
20
আর প্রভু যদি সেই দিনগুলির সংখা কমিয়ে না দিতেন, তবে কোন প্রাণীই বাঁচত না; কিন্তু ঈশ্বর যাদেরকে বেছে নিয়েছেন সেই লোকদের জন্য ঈশ্বর দিনগুলি কমিয়ে দিয়েছেন ।
21
আর সেই সময় যদি কেউ তোমাদেরকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস কোর না।
22
কারণ নকল খ্রীষ্টেরা ও নকল নবীরা আসবে, এবং অনেক অদ্ভুত কাজ করবে, যেন তারা ঈশ্বরের বাছাই করা লোকদেরকে ও ঠকাতে পারে।
23
তোমরা কিন্তু সাবধান থেকো । আমি তোমাদেরকে আগে থেকেই সব কিছু বলে রাখলাম ।
24
সেই সময়ের কষ্টের ঠিক পরেই, সূর্য্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আলো দেবে না,
25
তারাগুলো আকাশ থেকে খশে পড়ে যাবে এবং চাঁদ, সূর্য্য, তারা আর আকাশের সব শক্তি নড়ে যাবে।
26
সেই সময় লোকেরা মানবপুত্রকে মহাশক্তি ও মহামহিমার সঙ্গে মেঘের ভেতর দিয়ে আসতে দেখবে ।
27
তখন তিনি তাঁর দূতদের পাঠিয়ে পৃথিবীর এক সীমা থেকে অন্য সীমা পর্য্যন্ত চারিদিক থেকে ঈশ্বরের সব বাছাই করা লোকদের জড়ো করবেন ।
28
ডুমুরগাছ দেখে শিক্ষা নাও; যখন তার ডালপালা নরম হয়ে তাতে পাতা বের হয়, তখন তোমরা জানতে পার যে গরমকাল এসেছে;
29
সেইভাবে যখন তোমরা দেখবে এই সব ঘটছে তখন বুঝতে হবে যে, তাঁর আসার সময় এগিয়ে এসেছে, এমন কি, দরজায় হাজির ।
30
আমি তোমাদের সত্যিই বলছি, যতক্ষণ না এই সব কিছু ঘটবে ততক্ষণ পর্যন্ত্য কিছু লোক বেঁচে থাকবে।
31
আকাশ ও পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমার বাক্য চিরকাল থাকবে ।
32
কিন্তু সেই দিন বা সেই সময়ের কথা কেউ জানে না; স্বর্গের দুতেরা ও না, ছেলে ও না, শুধু বাবাই জানেন।
33
সাবধান হও, জেগে থাক ও প্রার্থনা করো; কারণ সেই সময় কখন আসবে তা তোমরা জান না।
34
একজন লোক যেন নিজের বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে বাস করছেন; আর তিনি নিজের চাকরদের কাজ বুঝিয়ে দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে বললেন, এই ভাবে সেই দিন আসবে।
35
অতএব তোমরা ও এই ভাবে জেগে থাকো, কারণ বাড়ির কর্তা সন্ধ্যায়, কি দুপুররাতে, কি মোরগ ডাকার সময়, কি সকালবেলায় আসবেন তোমরা তা জান না;
36
তিনি হঠাৎ এসে যেন না দেখেন তোমরা ঘুমিয়ে আছ।
37
আর আমি তোমাদের যা বলি, সবাইকেই তা বলি, জেগে থাকো ।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16