bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Mark 3
Mark 3
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 4 →
1
তিনি আবার সমাজ-ঘরে গেলেন; সেখানে একজন লোক ছিল, তার একটি হাত শুকিয়ে গিয়েছিল।
2
তিনি বিশ্রামবারে তাকে সুস্থ করেন কি না, দেখবার জন্য লোকেরা তাঁর প্রতি দৃষ্টি রাখল; তারা যেন তাঁর নামে দোষ দিতে পারে।
3
তখন তিনি সেই হাত শুকিয়ে যাওয়া লোকটীকে বললেন, ওঠ এবং সবার মাঝখানে এসে দাঁড়াও।
4
পরে তাদের বললেন, বিশ্রামবারে কি করা উচিত? ভাল করা না খারাপ করা? প্রাণরক্ষা করা উচিত না হত্যা করা উচিত?
5
কিন্তু তারা চুপ করে থাকলো। তখন তিনি তাদের মনের কঠিনতার জন্য খুব দুঃখ পেয়ে চারদিক দেখে রাগের সঙ্গে তাদের দিকে তাকিয়ে সেই লোকটীকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও; সে তার হাত বাড়িয়ে দিল এবং যীশু তার হাত আগের মতন ভালো করে দিল।
6
পরে ফরীশীরা বের হয়ে হেরোদ রাজার লোকদের সঙ্গে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, কিভাবে তাঁকে মেরে ফেলা যায়।
7
তখন যীশু তার নিজের শিষ্যদের সঙ্গে সমুদ্রের ধারে চলে গেলেন; তাতে গালীল থেকে একদল মানুষ তার পেছন পেছন গেল।
8
আর যিহূদীয়া, যিরূশালেম, ইদোম, যর্দ্দন নদীর অপর পারের দেশ থেকে এবং সোর ও সীদোনের চারদিক থেকে অনেক লোক, তিনি যে সব মহৎ মহৎ কাজ করছিলেন, তা শুনে তাঁর কাছে আসল।
9
তিনি নিজ শিষ্যদেরকে বললেন, যেন একটি নৌকো তাঁর জন্য তৈরী থাকে, কারণ সেখানে খুব ভিড় ছিল এবং যেন লোকেরা তাঁর ওপরে চাপাচাপি করে না পড়ে।
10
তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন, সেই জন্য রোগগ্রস্ত সব মানুষ তাঁকে ছোঁয়ার আশায় তাঁর গায়ের ওপরে পড়ছিল।
11
যখন ভূতেরা তাঁকে দেখতো তাঁর সামনে পড়ে চেঁচিয়ে বলত, আপনি ঈশ্বরের পুত্র;
12
তিনি তাদেরকে কঠিন ভাবে বারণ করে দিতেন, যেন তারা তাঁর পরিচয় না দেয়।
13
পরে তিনি পর্ব্বতের উপর উঠে, নিজে যাদেরকে চাইলেন তাদের কাছে ডাকলেন; তাতে তাঁরা তাঁর কাছে আসলেন।
14
তিনি বারো জনকে নিযুক্ত করলেন, যেন তাঁরা তাঁর সাথে থাকেন ও যেন তিনি তাঁদেরকে প্রচার করবার জন্য পাঠাতে পারেন
15
এবং যেন তাঁরা ভূত ছাড়াবার ক্ষমতা পায়।
16
যে বারো জনকে তিনি নিযুক্ত করেছেন তাদের নাম হলো শিমোন যার নাম যীশু “পিতর” দিলেন,
17
সিবদিয়ের ছেলে যাকোব ও সেই যাকোবের ভাই যোহন, এই দুই জনকে বোনেরগশ, মানে মেঘধ্বনির ছেলে, এই নাম দিলেন।
18
এবং আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফেয়ের ছেলে যাকোব, থদ্দেয় ও উদ্যোগী শিমোন,
19
এবং যে তাঁকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল, সেই ঈস্করিয়োতীয় যিহূদা।
20
তিনি ঘরে আসলেন এবং আবার এত লোক জড়ো হল যে, তাঁরা খেতে পারলেন না।
21
এই কথা শুনে তাঁর পরিবারের লোকেরা তাঁকে ধরে নিয়ে যেতে এলেন, কারণ তারা বললেন, সে অন্যমনষ্ক হয়ে পড়েছে।
22
আর যে শিক্ষকেরা যিরূশালেম থেকে এসেছিলেন, তারা বললেন “একে বেলসবূলের আত্মা ভর করেছে এবং ভূতদের শক্তি দিয়ে সে ভূত ছাড়ায়।
23
তখন তিনি তাদেরকে ডেকে উপমা দিয়ে বললেন, “শয়তান কি ভাবে শয়তানকে ছাড়াতে পারে?”
24
কোন রাজ্য যদি নিজের মধ্যে ভাগ হয়, তবে সেই রাজ্য ঠিক থাকতে পারে না।
25
আর কোন পরিবার যদি নিজের মধ্যে ভাগ হয়ে যায়, তবে সেই পরিবার টিকে থাকতে পারে না।
26
আর শয়তান যদি নিজের বিরুদ্ধ হয়ে ভাঙ্গন ধরায়, তবে সেও টিকে থাকতে পারে না, কিন্তু সেটা শেষ হয়ে যায়।
27
কিন্তু আগে শক্তিশালী মানুষকে না বাঁধলে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে।
28
আমি তোমদের সত্য বলছি, মানুষেরা যে সমস্ত পাপকাজ ও ঈশ্বরনিন্দা করে, সেই সবের ক্ষমা হবে।
29
কিন্তু যে মানুষ পবিত্র আত্মার নিন্দা করে, কোনোদিনও সে ক্ষমা পাবে না, সে বরং চিরকাল পাপের দায়ী থাকবে।
30
ওকে মন্দ আত্মায় পেয়েছে, তাদের এই কথার জন্যই তিনি এই রকম কথা বললেন।
31
আর তাঁর মা ও তাঁর ভাইয়েরা আসলেন, এবং বাইরে দাঁড়িয়ে কারুর মাধ্যমে তাঁকে ডেকে পাঠালেন।
32
তখন তাঁর চারপাশে অনেক লোক বসেছিল; তারা তাঁকে বললো, দেখুন, আপনার মা ও আপনার ভাইরা বাইরে আপনার খোঁজ করছেন।
33
তিনি উত্তরে তাদের বললেন, আমার মা কে? আমার ভায়েরাই বা কারা?
34
পরে যারা তাঁর চারপাশে বসেছিল, তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইরা;
35
কারণ যে কেউ ঈশ্বরের ইচ্ছা মেনে চলে, সেই আমার ভাই ও বোন ও মা।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16