bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Mark 14
Mark 14
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 15 →
1
উদ্ধারপর্ব ও তাড়ীশুন্য রুটির পর্বের মাত্র দুইদিন বাকী; এমন সময় প্রধান যাজকরা ও ব্যবস্থা শিক্ষকেরা গোপনে যীশুকে মেরে ফেলার চেষ্টা করছিলেন।
2
কারণ তারা বলল, পর্বের সময়ে নয়, কেননা লোকদের ভেতরে গোলমাল হতে পারে ।
3
যীশু তখন বৈথনিয়াতে কুষ্ঠরোগী শিমোনের বাড়িতে ছিলেন, তিনি যখন খাচ্ছিলেন তখন একজন মহিলা সাদা পাথরের বাটিতে করে খুব দামী ও খাঁটি আতর আনল; বাটিটি ভেঙে সে তাঁর মাথায় ঢেলে দিল ।
4
সেখানে যারা হাজির ছিল তাদের ভেতরে কয়েকজন বিরক্ত হয়ে একে অপরকে বলতে লাগলো এই ভাবে আতরটা নষ্ট করা হল কেন?
5
এই আতরটা বিক্রি করলে তিনশো সিকিরও বেশী পাওয়া যেত এবং তা গরীবদের দেওয়া যেত । আর এই বলে তারা সেই মহিলাটিকে বকাবকি করতে লাগলো ।
6
তখন যীশু বললেন 'থাম, কেন একে দুঃখ দিচ্ছ'? এতো আমার জন্য ভালোকাজ করেছে ।
7
গরীবেরা সব সময় তোমাদের সাথে আছে; যখন ইচ্ছা তখনই তাদের উপকার করতে পার; কিন্তু আমাকে তোমরা সব সময় পাবে না ।
8
এ যা পেরেছে তাই করেছে, আমাকে কবরের জন্য প্রস্তূত করতে আগেই আমার দেহের উপর আতর ঢেলে দিয়েছে ।
9
আমি তোমাদের সত্যি বলছি জগতের যে কোন জায়গায় সুসমাচার প্রচার করা হবে, সেখানে এই মহিলার কথা মনে করিয়ে দেবার জন্য ওর এই কাজের কথাও বলা হবে ।
10
এর পরে ইস্করোতীয় যিহূদা নামে, সেই বারো জন শিষ্যের ভেতরে এক জন যীশুকে ধরিয়ে দেবার জন্য, প্রধান যাজকদের কাছে গেল l
11
তাঁরা যিহুদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে কথা দিলেন; তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগে খুঁজতে লাগলো ।
12
তাড়ীশুন্য রুটীর পর্বের প্রথম দিনে, নিস্তারপর্ব্বের ভেড়ার বাচ্চা বলি দেওয়া হতো, সেই দিন তাঁর শিষ্যরা তাঁকে বললেন, আমরা কোথায় গিয়ে আপনার জন্য নিস্তারপর্ব্বের ভোজ তৈরী করব বলুন?
13
তখন যীশু তাঁর দুই জন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা নগরে যাও, সেখানে এমন একজন লোকের দেখা পাবে, যে একটা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে; তোমরা তার পেছনে পেছনে যেও;
14
সে যে বাড়িতে ঢুকবে, সেই বাড়ির মালিককে বোলো, গুরু বলেছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্বের ভোজ খেতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়?
15
তাতে সে লোকটি তোমাদেরকে ওপরের একটী সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সেই জায়গায় আমাদের জন্য তৈরী করো।
16
পরে শিষ্যরা শহরে ফিরে গেলেন, আর তিনি যেরকম বলেছিলেন, সেরকম দেখতে পেলেন; পরে তাঁরা নিস্তারপর্ব্বের ভোজ তৈরী করলেন ।
17
পরে সন্ধ্যা হলে যীশু সেই বারো জন শিষ্যকে নিয়ে সেখানে এলেন।
18
তাঁরা বসে ভোজন করছেন, সেই সময়ে যীশু বললেন, আমি তোমাদেরকে ঠিকই বলছি, তোমাদের মধ্য একজন যে আমাকে ধরিয়ে দেবে, সে আমার সঙ্গে ভোজন করছে ।
19
তখন শিষ্যরা দুঃখ পেলো এবং একে একে যীশুকে জিজ্ঞাসা করতে লাগলো, আমি কি সেই লোক?
20
যীশু তাদেরকে বললেন, এই বারো জনের ভেতরে এক জন, যে আমার সঙ্গে এখন ভোজন করছে।
21
কারণ মানবপুত্রের বিষয়ে সেরকম লেখা আছে, সে রকম ভাবেই তিনি মারা যাবেন কিন্তু ধিক সেই লোকটিকে, যে যীশুকে ধরিয়ে দেবে । সেই লোকটি যদি না জন্মাত তবে লোকটির পক্ষে ভালো হতো ।
22
যখন খাওয়া দাওয়া চলছিল, সেই সময়ে যীশু রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটি ভাঙলেন এবং শিষ্যদের কে দিলেন এবং বললেন তোমরা নাও, এটাই আমার শরীর।
23
খাওয়ার পরে যীশু পানপাত্র নিয়ে ইশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের দিলেন এবং তারা সকলেই তা থেকে পান করলো।
24
যীশু তাঁর শিষ্যদের বললেন, এটাই আমার রক্ত, যা অনেকের জন্য ঢেলে দেওয়া হলো, এই দিয়ে মানুষের সঙ্গে ইশ্বরের নতুন নিয়ম প্রতিষ্ঠিত হল ।
25
আমি তোমাদের সত্য কথা বলছি, যে দিন আমি ঈশ্বরের রাজ্যে এটা নতুন ভাবে পান করব, সেই দিন থেকে আমি আঙুর ফলের রস আর কখনও পান করব না।
26
এর পরে তাঁরা ঈশ্বরের স্তবগান করে জৈতুন পর্ব্বতে চলে গেলেন।
27
যীশু তাদেরকে বললেন, তোমরা সকলে আমাকে ছেড়ে পালাবে; শাস্ত্রে এরকম লেখা আছে, “আমি মেষ পালককে আঘাত করবো, তাতে মেষেরা চারিদিকে ছড়িয়ে পড়বে।”
28
কিন্তু জীবিত হওয়ার পর আমি তোমাদের আগে গালীলে যাব।
29
পিতর তাঁকে বলল, সবাই যদি আপনাকে ফেলে পালায়, আমি কখনো ফেলে যাব না।
30
যীশু তাকে বললেন, আমি তোমাকে ঠিক কথা বলছি, আজ রাতে দুইবার মোরগ ডাকার আগে, তুমি আমাকে তিন বার চিনতে পারবে না।
31
পিতর খুব বেশী উত্সাহের সঙ্গে বলতে লাগলেন, যদি আপনার সঙ্গে মরতেও হয়, কোন ভাবে আপনাকে আমি চিনি না বলবো না। অপর শিষ্যরা ও সেই রকম বললো।
32
পরে তাঁরা গেৎশিমানী নামে এক জায়গায় এলেন; আর যীশু নিজের শিষ্যদের বললেন, আমি যতক্ষণ না প্রার্থনা করে আসি, তোমরা এখানে বসে থাক।
33
পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে গেলেন এবং খুব দুঃখী হলেন ও ভয় পেতে লাগলেন ।
34
তিনি তাদেরকে বললেন, মৃত্যুর ভয়ে আমার প্রাণ দুঃখ ও ব্যথায় ভরে গেছে; তোমরা এখানে জেগে থেকে প্রার্থনা করো ।
35
কিছু দুরে এগিয়ে গিয়ে যীশু মাটিতে পড়ে এই প্রার্থনা করলেন, যদি সম্ভব হয় তবে যেন সেই সময় তাঁর কাছ থেকে চলে যায়।
36
যীশু বললেন, আব্বা, পিতা তোমার কাছে তো সবই সম্ভব; এই দুঃখের পেয়ালা তুমি আমার কাছ থেকে সরিয়ে নাও; তবুও আমার ইচ্ছামত না হয়, কিন্তু তোমার ইচ্ছামত হয় ।
37
যীশু ফিরে এসে দেখলেন, শিষ্যরা ঘুমিয়ে পড়েছে, তিনি পিতরকে বললেন, শিমোন তুমি কি ঘুমিয়ে পড়েছ? এক ঘন্টাও কি তুমি জেগে থাকতে পারলে না?
38
তোমরা জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; তোমাদের মনে ইচ্ছা আছে, কিন্তু শরীরে বল নেই ।
39
আর তিনি আবার গিয়ে সেই কথা বলে প্রার্থনা করলেন ।
40
পরে তিনি আবার এসে দেখলেন, তারা ঘুমিয়ে পড়েছে কারণ তাদের চোখ ঘুমে ভারী হয়ে ছিল, তারা যীশুকে কি উত্তর দেবে, তা তারা বুঝতে পারল না।
41
পরে তিনি তৃতীয় বার এসে তাদেরকে বললেন, এখন তোমরা ঘুমাও, বিশ্রাম কর; যথেষ্ট হয়েছে; সময় এসেছে, দেখ, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ।
42
উঠ, আমরা যাই; এই দেখ, যে লোক আমাকে ধরিয়ে দেবে, সে কাছে এসেছে । যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেয় ।
43
আর তিনি যখন কথা বলছিলেন, সেই সময় যিহূদা, সেই বারো জনের এক জন এল এবং তার সঙ্গে অনেক লোক তরওয়াল ও লাঠি নিয়ে প্রধান যাজকদের, ব্যবস্থা শিক্ষকদের ও প্রাচীনদের কাছ থেকে এল ।
44
যে যীশুকে ধরিয়ে দিচ্ছিল, সে আগে থেকে তাদের এই চিহ্ন এর কথা বলেছিল, আমি যাকে চুম্বন করবো, সেই ঐ লোক, তোমরা তাকে ধরে সাবধানে নিয়ে যাবে।
45
সে তখনি তাঁর কাছে গিয়ে বললো, গুরু; এই বলে তাঁকে উত্সাহের সঙ্গে চুম্বন করলো ।
46
তখন তারা যীশুকে বেঁধে ধরে ফেললো ।
47
কিন্তু যারা পাশে দাঁড়িয়েছিল, তাদের ভেতরে এক জন নিজের খাঁড়া খুলে মহাযাজকের সেবককে আঘাত করলো, তার একটি কান কেটে ফেললো।
48
তখন যীশু তাদেরকে বললেন, যেমন ডাকাতকে ধরা হয়, তেমন কি তোমরা খাঁড়া ও লাঠি নিয়ে আমাকে ধরতে এলে?
49
আমি প্রতিদিন মন্দিরে তোমাদের কাছে থেকে শিক্ষা দিয়েছি, তখন ত আমায় ধরলে না; কিন্তু শাস্ত্রের কথা গুলি সফল হওয়ার জন্য এরকম ঘটালে
50
তখন শিষ্যরা তাঁকে ছেড়ে পালিয়ে গেল ।
51
আর, এক জন যুবক উলঙ্গ চেহারায় কেবল একখানি চাদর পরে যীশুর পেছন পেছন যেতে লাগলো;
52
তারা যুবকটিকে ধরলে, সে সেই চাদরটি ফেলে উলঙ্গ হয়ে পালাল ।
53
পরে তারা যীশুকে মহাযাজকের কাছে নিয়ে গেল; তাঁর সঙ্গে প্রধান যাজকরা, প্রধাণরা ও শিক্ষাগুরুরা জড়ো হল।
54
আর পিতর দূরে দূরে থেকে তাঁর পেছন পেছন ভিতরে, মহাজাজকের উঠোন পর্য্যন্ত গেলেন, এবং পাহারাদারদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলো ।
55
তখন প্রধান যাজকরা ও সব মহাসভা যীশুকে মেরে ফেলার জন্য তাঁর বিরুদ্ধে দোষ খুঁজছিলেন, কিন্তু পেলেন না।
56
কেননা অনেকে তাঁর বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দিল কিন্তু তাদের সাক্ষ্য মিললো না ।
57
পরে একজন দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দিয়ে বললো,
58
আমরা ওনাকে এই কথা বলতে শুনেছি, আমি এই হাতে তৈরী উপাসনার ঘর ভেঙে ফেলবো, আর তিন দিনের ভেতরে হাতে তৈরী নয় আর এক উপাসনার ঘর তৈরী করবো ।
59
এতে ও তাদের সাক্ষ্য মিললো না।
60
তখন মহাযাজক মাঝখানে দাঁড়িয়ে যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে এরা কি সাক্ষ্য দিচ্ছে?
61
কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র?
62
যীশু বললেন, আমি সেই; আর তোমরা মনুষ্যপুত্রকে ঈশ্বরের ডান পাশে বসে থাকতে ও আকাশে মেঘের ভেতর দিয়ে আসতে দেখবে ।
63
তখন মহাযাজক নিজের কাপড় ছিঁড়ে বললেন, আর সাক্ষীতে আমাদের কি দরকার?
64
তোমরা ত ঈশ্বর-নিন্দা শুনলে তোমাদের মতামত কি? তারা সবাই তাঁকে দোষী করে বলল, একে মেরে ফেলা উচিত ।
65
তখন কেউ কেউ তাঁর গায়ে থুথু দিতে লাগলো এবং তাঁর মুখ ঢেকে তাঁকে ঘুষি মারতে লাগলো, আর বলতে লাগলো, ঈশ্বরের বাক্য বল না? পরে পাহারাদাররা মারতে মারতে তাঁকে নিয়ে গেলো ।
66
পিতর যখন নীচে উঠোনে ছিলেন, তখন মহাযাজকের এক সেবিকা এল;
67
সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে তাকিয়ে বললো, তুমিও ত সেই নাসরতীয়ের, সেই যীশুর, সঙ্গে ছিলে।
68
কিন্তু পিতর স্বীকার না করে বললো, তুমি যা বলছ, আমি তা জানিও না, বুঝিও না। পরে তিনি বেরিয়ে দরজার কাছে গেলেন, আর মোরগ ডেকে উঠলো ।
69
কিন্তু দাসী তাঁকে দেখে, যারা কাছে দাঁড়িয়ে ছিল, তাদেরকে বলতে লাগলো এই লোক তাদেরই এক জন।
70
তিনি আবার অস্বীকার করলেন। কিছুক্ষণ পরে যারা কাছে দাঁড়িয়েছিল, আবার তারা পিতরকে বললো, ঠিকই বলছি তুমি তাদের এক জন, কারণ তুমি গালীলিয় লোক।
71
পিতর নিজেকে অভিশাপের সঙ্গে এই শপথ নিয়ে বলতে লাগলেন, তোমরা যে লোকের কথা বলছো, তাকে আমি চিনি না।
72
তখনি দ্বিতীয় বার মোরগ ডেকে উঠলো; তাতে যীশু এই যে কথা বলেছিলেন, ‘মোরগ দুই বার ডাকবার আগে তুমি তিন বার আমাকে অস্বীকার করবে, ’ সেই কথা পিতরের মনে পড়ল এবং তিনি সেই বিষয়ে মনে কোরে কাঁদতে লাগলেন
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16