bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Mark 7
Mark 7
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 8 →
1
আর ফরীশীরা ও কয়েক জন ধর্মীয় শিক্ষক যিরুশালেম থেকে এসে তাঁর কাছে জড়ো হল।
2
তারা দেখল যে, তাঁর কয়েক জন শিষ্য হাত না ধুয়ে খাচ্ছে।
3
ফরীশীরা ও যিহূদীরা সবাই পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম মেনে চলে আসছে সেই নিয়ম মেনে হাত না ধুয়ে খায় না।
4
আর বাজার থেকে আসলে তারা স্নান না করে খাবার খায় না; এবং তারা আরও অনেক বিষয় মানবার আদেশ পেয়েছে, যথা, ঘটী, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধোয়া।
5
পরে ফরীশীরা ও ধর্মীয় শিক্ষকেরা তাঁকে জিজ্ঞাসা করল, তোমার শিষ্যেরা পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম চলে আসছে সে নিয়ম মেনে চলে না কেন তারা তো হাত না ধুয়েই খায়?
6
তিনি তাদেরকে বললেন, আপনারা ভন্ড, যিশাইয় তোমাদের বিষয়ে ঠিক কথা বলেছেন, তিনি লিখেছেন, “এই লোকেরা শুধুই মুখে আমার সম্মান করে, কিন্তু এদের মন আমার থেকে অনেক দূরে থাকে।
7
এরা শুধুমাত্র আমার উপাসনা করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের কতকগুলো নিয়ম মাত্র।”
8
তোমরা ঈশ্বরের কথা বাদ দিয়ে মানুষের দেওয়া কতগুলি নিয়ম পালন করো।
9
তিনি তাদেরকে আরও বললেন, ঈশ্বরের আদেশ বাদ দিয়ে নিজেদের নিয়ম পালন করবার জন্য বেশ ভালো উপায় আপনাদের জানা আছে।
10
কারণ মোশি বলেছেন, “তুমি নিজের বাবাকে ও নিজ মাকে সম্মান কর,” আর “যে কেউ বাবা ও মার নিন্দা করে, তার মৃত্যুদন্ড হোক।”
11
কিন্তু তোমরা বলে থাক, মানুষ যদি বাবাকে কিংবা মাকে বলে, ‘আমার থেকে যা দিয়ে তোমার উপকার হতে পারত, তা কর্ব্বান্, অর্থাৎ ঈশ্বরর কাছে দেওয়া হয়েছে,’
12
তবে বাবা ও মার জন্য তাকে আর কিছুই করতে হয় না।
13
এইভাবে তোমাদের নিজেদের চলতি নিয়ম শিক্ষা দিয়ে ঈশ্বরের বাক্য বাতিল করেছ; আর এই রকম আরও অনেক কাজ করে থাক।
14
পরে তিনি লোকদেরকে আবার কাছে ডেকে বললেন, তোমরা সকলে আমার কথা শোন ও বোঝ।
15
বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অশুচি করতে পারে না;
16
কিন্তু যা মানুষের ভিতর থেকে বের হয়, সেই সব মানুষকে অশুচি করে।
17
পরে তিনি যখন লোকদের কাছ থেকে ঘরের মধ্যে গেলেন তাঁর শিষ্যেরা তাঁকে গল্পটির মানে জিজ্ঞাসা করলেন।
18
তিনি তাঁদেরকে বললেন, তোমরাও কি এত অবুঝ? তোমরা কি বোঝ না যে, যা কিছু বাইরের থেকে মানুষের ভিতরে যায়, তা তাকে অশুচী করতে পারে না?
19
কারণ এটা তার হৃদয়ের মধ্যে ঢোকে না, কিন্তু পেটের মধ্যে ঢোকে এবং যেটা বাইরে গিয়ে পড়ে। এ কথা দিয়ে তিনি বোঝালেন সমস্ত খাদ্য দ্রব্যই শুচী।
20
তিনি আরও বললেন, মানুষ থেকে যা বের হয়, সেটাই মানুষকে অশুচী করে।
21
কারণ ভেতর থেকে, মানে মানুষের হৃদয় থেকে, কুচিন্তা বের হয়-
22
বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লাম্পট্য, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মুর্খতা;
23
এই সব মন্দ বিষয় মানুষের ভেতর থেকে বের হয়, এবং মানুষকে অশুচি করে।
24
পরে তিনি উঠে সে জায়গা থেকে সোর ও সিদোন অঞ্চলে চলে গেলেন। আর তিনি এক বাড়িতে ঢুকলেন তিনি চাইলেন যেন কেউ জানতে না পারে; কিন্তু তিনি লুকিয়ে থাকতে পারলেন না।
25
কারণ তখন একটী স্ত্রীলোক, যার একটী মেয়ে ছিল, আর তাকে মন্দ আত্মায় পেয়েছিল, যীশুর কথা শুনতে পেয়ে স্ত্রীলোকটি এসে তাঁর পায়ের ওপর পড়ল।
26
স্ত্রীলোকটী গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁকে কাকুতি মিনতি করতে লাগল, যেন তিনি তার মেয়ের ভিতর থেকে ভূত তাড়িয়ে দেন।
27
তিনি তাকে বললেন, প্রথমে ছেলেমেয়েরা পেট ভরে খাক, কারণ ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরদের কাছে ফেলে দেওয়া ঠিক না।
28
কিন্তুু স্ত্রীলোকটী উত্তর করে তাঁকে বলল, হাঁ প্রভু, আর কুকুরেরাও টেবিলের নীচে ছেলেমেয়েদের খাবারের গুঁড়াগাঁড়া খায়।
29
তখন তিনি তাকে বললেন, তুমি ঠিক কথাই বলেছ, তুমি এখন চলে যাও, তোমার মেয়ের মধ্য থেকে মন্দ আত্মা বের হয়ে গেছে ।
30
পরে সে ঘরে গিয়ে দেখতে পেল, মেয়েটি বিছানায় শুয়ে আছে, এবং মন্দ আত্মা বের হয়ে গেছে।
31
পরে তিনি সোর অঞ্চল থেকে বের হলেন এবং সিদোন হয়ে দিকাপলি অঞ্চলের ভিতর দিয়ে গালীল সাগরের কাছে আসলেন।
32
তখন মানুষেরা একজন বধির ও তোতলা লোককে তাঁর কাছে এনে তার ওপরে হাত রাখতে কাকুতি মিনতি করল।
33
তিনি তাকে ভিড়ের মধ্য থেকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার দুই কানে নিজের অাঙ্গুল দিলেন, থুথু দিলেন ও তার জিহ্বা ছুঁলেন।
34
আর তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিশ্বাস ছেড়ে তাকে বললেন, ইপৃফাথা, অর্থাৎ খুলে যাক।
35
তাতে তার কর্ণ খুলে গেল, জিভের বাধন খুলে গেল, আর সে ভালোভাবে কথা বলতে লাগল।
36
পরে তিনি তাদেরকে আদেশ দিলেন, তোমরা এই কথা কাউকে বোলো না; কিন্তু তিনি যত বারণ করলেন, তত তারা আরও বেশী প্রচার করল।
37
আর তারা সবাই খুব অবাক হল, বলল, ইনি সব কাজ নিখুঁত ভাবে করেছেন, ইনি কালাকে শুনবার শক্তি এবং বোবাদের কথা বলবার শক্তি দান করেছেন।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16