bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Samuel 1
2 Samuel 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 2 →
1
শৌলের মৃত্যুর পর অমালেকীদের পরাজিত করে দাউদ ফিরে এলেন এবং সিকলগে দুদিন থাকলেন।
2
তাঁর ফেরার পরের দিন শৌলের শিবির থেকে একটি যুবক দাউদের কাছে এল। তার পরণে ছেঁড়া কাপড়, মাথায় মাটি মাখা। সে সসম্ভ্রমে সাষ্টাঙ্গে দাউদকে প্রণাম করল।
3
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছ? সে বলল, আমি ইসরায়েলীদের শিবির থেকে পালিয়ে এসেছি।
4
দাউদ বললেন, কি হয়েছে?ওখানকার কি খবর? সে বলল, আমাদের সৈন্যরা রণক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে। অনেক সৈন্য মারা গেছে এবং শৌল ও তাঁর পুত্র যোনাথনও মারা গেছেন।
5
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে শৌল আর যোনাথন মারা গেছেন?
6
সেই সংবাদদাতা যুবক তাঁকে বলল, ঘটনাক্রমে আমি গিলবোয়া পর্বতে ছিলাম। দেখলাম, শৌল বর্শার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং শত্রুপক্ষের রথ ও অশ্বারোহী সৈন্যরা তাঁকে প্রায় ধরে ফেলেছে।
7
এমনি সময় তিনি পিছন দিকে মুখ ফিরাতেই আমাকে দেখে ডাকলেন। আমি বললাম, বলুন মহারাজ!
8
তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি বললাম, আমি একজন অমালেকী।
9
তিনি আমাকে বললেন, এস, আমাকে হত্যা কর। আমি মারাত্মকভাবে আহত, আমি মরণাপন্ন।
10
আমি নিশ্চিতভাবে বুঝেছিলাম যে তিনি পড়ে গেলেই মারা যাবেন তাই আমি এগিয়ে গিয়ে তাঁকে হত্যা করলাম। তারপর তাঁর মুকুট ও হাতের বালা নিয়ে আমি এখানে আপনার কাছে এসেছি প্রভু।
11
রাগে দুঃখে দাউদ তখন নিজের পরণের কাপড় টেনে ছিঁড়ে ফেললেন। দেখাদেখি তাঁর সঙ্গীরাও তাই করলেন।
12
শৌল ও তাঁর পুত্র যোনাথন এবং পরমেশ্বর প্রভুর প্রজা ইসরায়েলীরা এভাবে যুদ্ধে মারা যাওয়ায় তাঁরা সন্ধ্যা পর্যন্ত শোক পালন করলেন। কিছুই মুখে তুললেন না।
13
দাউদ সেই সংবাদদাতা যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কোন দেশের লোক? সে বলল, আমি একজন অমালেকী, আপনারই দেশে থাকি।
14
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সাহসে পরমেশ্বর প্রভুর অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করলে?
15
তারপরই দাউদ একজন রক্ষীকে ডেকে বললেন, একে হত্যা কর। সঙ্গে সঙ্গে সে তাকে আঘাত করল।
16
এই অবস্থায়, দাউদ সেই অমালেকীকে বললেন, এই শাস্তির জন্য তুমি নিজেই দায়ী। কারণ, তুমি নিজের মুখেই স্বীকার করেছ যে পরমেশ্বর প্রভুর অভিষিক্ত বক্তিকে হত্যা করেছ এবং নিজের দণ্ড ডেকে এনেছ।
17
দাউদ শৌল ও যোনাথনের জন্য এই বিলাপগাথা রচনা করলেন এবং
18
যিহুদীয়ার সমস্ত লোককে শিখাবার আদেশ দিলেন। গাথাটি যাশারের গ্রন্থে লেখা আছে।
19
হে ইসরায়েল, তোমারই পর্বতে তোমার গৌরব নিহত হল কি করুণভাবে পতন হল সেই মহাবীরদের!
20
গাতে একথা বলো না, ঘোষণা করো না আস্কিলোনের পথে পথে নইলে ফিলিস্তিনীদের মেয়েরা আনন্দ করবে, আনন্দ করবে বিজাতীয়দের কন্যারা।
21
হে গিলবোয়ার পর্বতমালা তোমাদের উপরে শিশির অথবা বৃষ্টি বর্ষিত না হোক, মরুভূমির উষরতা নামুক চিরতরে মহাবীরদের ঢাল সেখানে অমর্যাদায় ভূলুন্ঠিত অনাদরে মলিন হয়ে গেল শৌলের ঢাল।
22
বিপক্ষের রক্তধারা, বীরকুলের মেদ আস্বাদন না করে যোনাথনের ধনুঃশর ফিরতো না কখনও, শৌলের নির্দয় তরবারি ফেরে নি কখনও শূন্য হাতে।
23
শৌল ও যোনাথন ছিলেন দুজনে দুজনের প্রিয়তম, পরমসুন্দর।জীবনে-মরণে তাঁরা বিছিন্ন হন নি কখনও। তাঁরা ছিলেন ঈগলের চেয়েও গতিমান শক্তিমান সিংহের চেয়েও।
24
ওগো ইসরায়েলের মেয়েরা শৌলের জন্য কাঁদ যিনি তোমাদের ঘোর রক্তবর্ণের রমণীয় পোষাকে সাজাতেন, সোনার অলঙ্কারে যিনি ভূষিত করতেন তোমাদের।
25
হায়! বীর সোনানীদের পতন হল, যুদ্ধে নিহত হল তারা! যোনাথন নিহত হয়ে পড়ে আছেন পাহাড়ের কোলে।
26
যোনাথন, আমি তোমার জন্য বেদনার্ত, তুমি আমার কত প্রিয় ছিলে! আমার কাছে তোমার ভালবাসা ছিল অতি সুমধুর রমণীর প্রেমও হার মানে তার কাছে।
27
হায়! বীরেরা সবাই নিপাতিত, অস্ত্রগুলি আর ব্যবহার করবে না তারা সেগুলি আজ পরিত্যক্ত ব্যবহার করার কেউ নেই।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24