bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Samuel 7
2 Samuel 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
1
রাজা দাউদ এবার নির্বিঘ্নে দৃঢ় হাতে রাজ্য শাসন করতে লাগলেন। প্রভু পরমেশ্বর তাঁকে শত্রুদের হাত থেকে নিরাপদে রাখলেন।
2
একদিন রাজা নবী নাথানকে বললেন, আমি এখানে দেবদারু কাঠের তৈরী প্রাসাদে বাস করছি আর ঈশ্বরের সিন্দুক কি না রাখা হয়েছে তাম্বুর মধ্যে।
3
নাথান রাজাকে বললেন, আপনার মন যা চায় তাই করুন, কারণ প্রভু পরমেশ্বর আপনার সহায়।
4
সেই রাত্রেই প্রভু পরমেশ্বর নির্দেশ দিলেন নাথনকে,
5
যাও, আমার দাস দাউদকে গিয়ে বল, প্রভু বলেছেন, আমার মন্দির যে নির্মাণ করবে সেই জন তুমি নও।
6
মিশর দেশ থেকে ইসরাযেল সন্তানদের উদ্ধার করে আনার সময় থেকে আজও আমি কোন গৃহে বাস করি নি কিন্তু আবাস-তাম্বু ও সম্মেলন শিবিরে অবস্থান করে পরিভ্রমণ করেছি।
7
ইসরায়েলের সঙ্গে সমস্ত যাত্রাপথে নেতারূপে আমার নিযুক্ত কোন গোষ্ঠীপতিকে কখনও কি আমি বলেছি, আমার জন্য দেবদারু কাঠের ঘর কেন তৈরী করে দাও নি?
8
সুতরাং আমার দাস দাউদকে বলো, সর্বাধিপতি পরমেশ্বর বলেছেন,আমি তোমাকে ভেড়ার খোঁয়াড় থেকে মাঠে ভেড়া চরানোর কাজ থেকে তুলে এনে আমার প্রজা ইসরায়েলীদের রাজা করেছি।
9
তুমি যখন যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে থেকেছি, তোমার সমস্ত শত্রুকে ধ্বংস করেছি। পৃথিবীর মহান নেতাদের মত আমি তোমাকে বিখ্যাত করব।
10
উপরন্তু আমি আমার প্রজা ইসরায়েলের বসবাসের জন্য একটি দেশ মনোনীত করেছি। সেখানে তাদের প্রতিষ্ঠিত করব। তারা তাদের নিজের দেশে বাস করবে। সেখান থেকে তাদের আর কোনদিন কোথাও যেতে হবে না। কিম্বা আর কোন দুষ্ট দুরাচারী তাদের উপর আগের মত অত্যাচার করবে না।
11
এদেশে আসার পর শত্রুদের হাত থেকে আমার প্রজা ইসরায়েলীদের রক্ষা করার ভার দিয়েছিলাম জননায়কদের হাতে। এবার সমস্ত শত্রুর হাত থেকে তোমাকে নিষ্কৃতি দিলাম। তোমাকে আমি কুলপতি করব।
12
তোমার আয়ু ফুরালে তুমি চলে যাবে তোমার পিতৃপুরুষদের-কাছে পরলোকে। তখন তোমার এক বংশধরকে আমি তোমার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। তার রাজ্যের ভিত্তি করব সুদৃঢ়।
13
সে-ই আমার উদ্দেশে একটি মন্দির নির্মাণ করবে এবং আমি তার রাজসিংহাসন চিরস্থায়ী করব।
14
আমি তার পিতা হব এবং সে হবে আমার পুত্র। সে অপরাধ করলে, পিতা যেমন পুত্রকে দণ্ড দেয় তেমনি আমিও তাকে দণ্ড দেব।
15
তোমাকে রাজা করার জন্য শৌলের উপর থেকে আমার কৃপা যেমন ফিরিয়ে নিয়েছিলাম তেমনি তার উপর থেকে আমার কৃপা কখনও ফিরিয়ে নেব না।
16
তোমার বংশ ও তোমার রাজত্ব কখনও নির্মূল হবে না। তোমার সিংহাসন হবে চিরস্থায়ী।
17
এই সমস্ত কথা ও দর্শনের বিষয় নবী নাথান গিয়ে দাউদকে জানালেন।
18
রাজা দাউদ আবাস-তাম্বুর ভেতরে গিয়ে প্রভু পরমেশ্বরের সামনে নতজানু হলেন। বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর! কে আমি? কী এমন আমার বংশ মর্যাদা যে আমায় তুমি এই পর্যায়ে তুলে এনেছ?
19
এত করেও তবু তোমার তৃপ্তি হয় নি হে প্রভু পরমেশ্বর, আগামীদিনে তোমার দাসের বংশকে আরও মহত্তর মর্যাদা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছ! এ কী মানুষের কাজ, হে প্রভু পরমেশ্বর?
20
আমি তোমায় আর বেশি কি বলব, তুমি তো তোমার দাসকে জান।
21
তুমি প্রতিশ্রুতি রক্ষার তাগিদে স্বেচ্ছায় এই সমস্ত মহান কাজ করেছ, চেয়েছ তোমার মহিমার কথা জানাতে, চেয়েছ আমায় শিক্ষা দিতে।
22
কত মহান তুমি হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর! তোমার মত কেউ নাই, তুমিই একমাত্র অদ্বিতীয় ঈশ্বর, আর কোন ঈশ্বর নাই, এ কথা আমি সুনিশ্চিত জানি।
23
তোমার প্রজা ইসরায়েলের মত আর কোন জাতি আছে এ ভূমণ্ডলে, যাদের তুমি নিজের প্রজা করার জন্য উদ্ধার করে এনেছ দাসত্বের বন্ধন থেকে? যে মহান ও অত্যাশ্চার্য কাজ তুমি করেছ তাতে তোমার নাম ও মহিমা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। যাদের তুমি নিজের প্রজা করার জন্য মিশর দেশ থেকে মুক্ত করে এনেছিলে, তাদের তোমার প্রতিশ্রুত দেশে নিয়ে যাবার সাথে সাথে সমস্ত জাতি ও তাদের দেবতাদের বিতাড়িত করেছিলে।
24
তুমি চিরদিনের জন্য ইসরায়েলকে করেছ নিজের প্রজা আর হে প্রভু পরমেশ্বর, তুমি হয়েছ তাদের ঈশ্বর।
25
হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার দাস আমার সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, যে কথা বলেছ আমার বংশ সম্পর্কে, সেই কথামত তা তুমি পূর্ণ কর চিরকালের জন্য।
26
তোমার নাম মহিমান্বিত হোক, চিরদিন লোকে বলুক, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের ঈশ্বর এবং তোমার এই দাসের বংশকে তুমি চিরদিন রক্ষা কর।
27
হে সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের ঈশ্বর, তুমি তোমার দাস আমার কাছে প্রকাশ করেছ এ কথা, বলেছ, আমি তোমাকে রাজকুলপতি করব, তাই, আমি, তোমার দাস তোমার কাছে এই প্রার্থনা নিবেদন করতে সাহসী হয়েছি।
28
হে প্রভু পরমেশ্বর, তুমিই সেই ঈশ্বর, তোমার কথা অভ্রান্ত, তুমি তোমার দাসের কাছে এই মহৎ প্রতিশ্রুতি দান করেছ।
29
তাই তোমার কাছে নিবেদন, তোমার এই দাসের বংশকে চিরদিন কৃপা করো। কারণ, হে প্রভু পরমেশ্বর, তুমিই দিয়েছ এই প্রতিশ্রুতি, তোমার দাসের বংশধারা তোমার আশিসধন্য হয়ে বিরাজ করুক চিরকাল।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24