bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Samuel 21
2 Samuel 21
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 22 →
1
দাউদের রাজত্বকালে তিন বছর ধরে দেশে দারুণ দুর্ভিক্ষ হয়েছিল। তাই দাউদ প্রভু পরমেশ্বরের কাছে এই ব্যাপারে পরামর্শ চাইলেন। প্রভু বললেন, শৌল এবং তার বংশধরেরা হতার অপরাধে অপরাধী। সে গিবিয়োনের অধিবাসীদের হত্যা করেছিল।
2
(গিবিয়োনের অধিবাসীরা ইসরায়েলী নয়,তারা ছিল অমোরীদের ছোট একটি অংশ। ইসরায়েলীরা এদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু শৌল ইসরায়েল ও যিহুদীয়ার লোকদের স্বার্থেই অতি মাত্রায় উৎসাহী হয়ে ওদের হত্যা করতে চেয়েছিলেন।)
3
দাউদ তখন গিবিয়োনের লোকদের ডেকে বললেন, আমি তোমাদের জন্য কি করতে পারি? তোমাদের উপরে যে অন্যায় করা হয়েছিল, আমি তার ক্ষতিপূরণ করতে চাই যাতে তোমরা প্রভু পরমেশ্বরের প্রজাদের প্রতি প্রসন্ন হও ও তারা আশীর্বাদ লাভ করে।
4
তারা বলল, সোনা কিম্বা রূপো দিয়ে অথবা কোন ইসরায়েলীকে হত্যা করে শৌলের ও তাঁর বংশের সঙ্গে আমাদের বিবাদ ঘুচবে না। তাহলে, তোমাদের জন্য আমি কি করতে পারি? দাউদ জিজ্ঞাসা করলেন।
5
তারা বলল, শৌল চেয়েছিলেন আমাদের নিঃশেষে ধ্বংস করতে, ইসরায়েলের মধ্যে আমাদের একজনকেও তিনি বাঁচিয়ে রাখতে চাননি।
6
কাজেই তাঁর বংশধরদের মধ্যে সাতজন পুরুষকে আমাদের হাতে তুলে দিন। প্রভু পরমেশ্বরের মনোনীত রাজা শৌলের জন্মভূমি গিবিয়াতে পরমেশ্বর প্রভুর সামনে আমরা তাদের ফাঁসি দেব। রাজা বললেন, ঠিক আছে, তোমাদের হাতে তাদের তুলে দেব।
7
কিন্তু দাউদ ও যোনাথন যে পবিত্র শপথ নিয়ছিলেন, সেই অনুযায়ী দাউদ যোনাথনের পুত্র এবং শৌলের পৌত্র মফিবোশেথকে রেহাই দিলেন।
8
যাই হোক, তিনি অয়ের কন্যা রিসপার গর্ভজাত শৌলের দুই পুত্র আরমোনি ও মফিবোশেথকে এবং শৌলের কন্যা মীখলের গর্ভজাত মেহোলাহ্ নিবাসী বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের পাঁচ পুত্রকে নিয়ে গিয়ে
9
গিবিয়োনের লোকদের হাতে তুলে দিলেন। তারা পাহাড়ে প্রভু পরমেশ্বরের সামনে তাদের ফাঁসি দিল, একসাথে সাতজনের মৃত্যু হল। বসন্ত বিদায়ের মুখে, যব কাটার মরশুমের তখন সবে শুরু-এমনি সময়েই তাদের মৃত্যু হয়েছিল।
10
শৌলের উপপত্নী রিসপা (অয়ের কন্যা) তখন সেই পাহাড়ে পুত্রদের মৃতদেহের কাছে একটা চট বিছিয়ে সেখানেই থাকতে লাগল। দিনের বেলায় সে পাখি তাড়াতো আর রাতে বুনো জানোয়ার তাড়াতো যাতে তারা দেহগুলি খেতে না পারে। এইভাবে ফসল কাটার মরশুমের শুরু থেকে বর্ষাকাল না আসা পর্যন্ত সে সেখানেই থাকল।
11
শৌলের উপপত্নী রিসপার এই অবস্থার কথা শুনে রাজা।
12
দাউদ গিলিয়দের যাবেশ নামে জায়গাটির লোকদের কাছ থেকে শৌল ও তাঁর পুত্র যোনাথনের সমস্ত অস্থি নিয়ে এলেন। (গিলবোয়াতে ফিলিস্তিনীরা শৌলকে হত্যা করার পর তাঁদের দুজনের মৃতদেহ বেথশানের বারোয়ারী চকে ঝুলিয়ে দিয়েছিল। সেখান থেকে যাবেশ বাসীরা মৃতদেহ দুটি চুরি করে আনে।)
13
দাউদ শৌল আর যোনাথনের অস্থি এবং সাতজনের অস্থি একজায়গায় জড়ো করালেন।
14
তারপর বিন্যামীনের বংশের এলাকার সেলাতে শৌলের পিতা কীশের সমাধিতে অস্থিগুলিকে সমাহিত করা হল। রাজার আদেশে তাঁদের মরদেহের সৎকারে কাজ শেষ হল। তারপর ঈশ্বর প্রসন্ন হলেন, দেশের জন্য তাঁদের আবেদনে সাড়া দিলেন।
15
ফিলিস্তিনী আর ইসরায়েলীদের মধ্যে আবার যুদ্ধ বাধল। দাউদ সৈন্য সামন্ত নিয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে দাউদ খুব ক্লান্ত হয়ে পড়লেন।
16
সেখানে ছিল ইশবীবেনোব নামে বিরাটাকায় দুর্দান্ত এক যোদ্ধা। তার কোমরে বাঁধা ছিল নতুন তরোয়াল আর হাতে তিনশো শেকেল ওজনের ব্রোঞ্জের তৈরী বর্শা। সে এগিয়ে এল দাউদকে হত্যা করবে বলে।
17
ইতিমধ্যে সরূয়ার পুত্র অবিশয় দাউদকে সাহায্য করতে ছুটে এল এবং সেই ফিলিস্তিনী যোদ্ধাকে আক্রমণ করে হত্যা করল। দাউদের সৈন্য সামন্তরা তখন রাজাকে প্রতিজ্ঞা করাল, বলল, রাজা আর কখনও তাদের সঙ্গে যুদ্ধে যাবেন না। তারা বলল, আপনি ইসরায়েলের প্রদীপ। সেই প্রদীপকে আমরা নিভতে দেব না।
18
এরপর গোব-এর ফিলিস্তিনীদের সঙ্গে তাদের যুদ্ধ বাধল। হুশাহ্ নিবাসী সিব্বেকাই সফ নামে বিরাটকায় আর এক যোদ্ধাকে বধ করল।
19
গোবেতেই ফিলিস্তিনীদের সঙ্গে আর একটা যুদ্ধে বেথলেহেমের তাঁতি যায়ীরের পুত্র এলহানান গাতের গলিয়াৎকে হত্যা করল। গলিয়াৎ-এর বর্শার হাতলটা ছিল তাঁতের নরাজের মত মোটা।
20
আবার একটা যুদ্ধ বাধল গাতে। সেখানে ছিল এক দারুণ যুদ্ধবাজ লোক। বিরাট তার দেহ। তার প্রত্যেক হাতে পায়েছিল ছয়টা করে মোট চব্বিশটা আঙ্গুল।
21
সে ইসরায়েলীদের গালাগালি দিতে লাগল। তখন দাউদের ভাই শামমাহর পুত্র যোনাথন তাকে বধ করল।
22
এই চারজন ছিল গাতের বিরাটাকায় মানুষদের বংশধর। দাউদ ও তাঁর সৈন্যদের হাতে তারা নিহত হল।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24