bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Samuel 23
2 Samuel 23
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 24 →
1
ঈশ্বর যাঁকে মহান করেছিলেন, যাকোবের ঈশ্বর যাঁকে রাজারূপে অভিষিক্ত করেছিলেন, ইসরায়েলের জন্য যিনি সুমধুর গীতসংহিতা রচনা করেছিলেন, যেশির পুত্র সেই দাউদের শেষ কথা:
2
2 প্রভু পরমেশ্বরের আত্মা আমার মাধ্যমে কথা বলেন তাঁর বাণীর অধিষ্ঠান আমার ওষ্ঠাধরে।
3
ইসরায়েলের ঈশ্বর বলেছেন, ইসরায়েলের রক্ষক আমায় বলেছেনঃ যে রাজা ন্যায়পরায়ণতায় প্রজাশাসন করেন, সসম্ভ্রমে ঈশ্বরের বাধ্য হয়ে প্রজাপালন করেন,
4
সেই প্রজাদের কাছে তিনি প্রভাতের আলোকের মত, মেঘমুক্ত প্রভাতের স্নিগ্ধ উজ্জ্বল আলোকের মত। তাদের কাছে তিনি যেন বর্ষণশেষে তৃণ দলে প্রতিফলিত সূর্যালোক।
5
এইভাবেই ঈশ্বর আমার কুল ধন্য করবেন কারণ তিনি আমার সঙ্গে সম্পাদন করেছেন চিরকালের এক চুক্তি, এমন এক চুক্তি যা কোনদিন বদলাবে না, এমন এক প্রতিজ্ঞা যা কখনও ভাঙ্গবে না। এই-ই আমার একান্ত কামনা, এতেই আমার পরিপূর্ণতা ঈশ্বর এই কামনা পূরণ করবেন।
6
কিন্তু ঈশ্বরবিমুখ লোকেরা কাঁটা ঝোঁপের মত, যেগুলি উপড়ে ফেলে দেওয়া হয়।
7
খালি হাতে তাদের ছোঁওয়া যায় না, লোহার কাঁটা কিম্বা বর্শার ডগা দিয়ে তাদের খুঁচিয়ে তোলা হয়, আগুণে তাদের পুড়িয়ে ফেলা হয় নিঃশেষে।
8
দাউদের বিখ্যাত যোদ্ধাদের নাম: তকহেমন নিবাসী যোশেব বসশেবেথ ছিলেন “তিনজন সেনাপতির” মধ্যে প্রধান। একটি যুদ্ধে শুধুমাত্র বর্শা দিয়ে তিনি আটশো জনকে বধ করেন।
9
এই “তিনজন” সেনাপতির মধ্যে দ্বিতীয় জন অহোহ্ গোষ্ঠীর ডোডোর পুত্র ইলিয়াসর। একসময় ফিলিস্তিনীরা যুদ্ধের জন্য জমায়েত হয়েছিল। সেই সময় দাউদ ও ইলিয়াসর তাদের বিদ্রূপ করে যুদ্ধ আহ্বান করলেন। ইসরায়েলীরা তখন পালিয়ে গেল।
10
কিন্তু ইলিয়াসর একা সমানে ফিলিস্তিনী সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে গেলেন। ক্লান্ত, অবসন্ন হয়ে তাঁর হাত অসাড় ও শক্ত হয়ে গেল, তাঁর হাতে তরোয়াল আটকে গেল। শেষ পর্যন্ত সেদিন প্রভু পরমেশ্বরই বিজয়ী হলেন। যুদ্ধ জয়ের পর ইসরায়েলীরা ইলিয়াসরের কাছে ফিরে এল মৃত সৈন্যদের কাছ থেকে অস্ত্র-শস্ত্র লুঠ করার জন্য।
11
বিখ্যাত তিনজন বীর যোদ্ধার মধ্যে তৃতীয় জনের নাম ছিল শামমাহ্। তিনি ছিলেন হারার নিবাসী আগীর পুত্র। লেহিতে এক মসুর ডালের ক্ষেতে ফিলিস্তিনীরা ইসরায়েলীদের সাথে যুদ্ধ করার জন্য জড়ো হতেই ইসরায়েলীরা তাদের ভয়ে পালিয়ে গেল।
12
শামমাহ্ তখন সেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে একা ফিলিস্তিনীদের প্রতিহত করে ক্ষেত্র রক্ষা করলেন। যুদ্ধে সমস্ত ফিলিস্তিনী সৈন্য নিহত হল। প্রভু পরমেশ্বর সেদিনের যুদ্ধেও চূড়ান্ত জয়লাভ করলেন।
13
ফসল কাটার মরশুমে “ত্রিশজন” প্রধানের মধ্যে তিনজন অদুল্লম গুহায় দাউদের কাছে গেলেন। সেই সময় ফিলিস্তিনী সৈন্যদল রফায়িম উপত্যকায় শিবির সন্নিবেশ করেছিল
14
তখন দাউদ ছিলেন একটি পার্বত্য দুর্গে। আর এদিকে একদল ফিলিস্তিনী সৈন্য বেথলেহেম দখল করে রেখেছিল।
15
এই সময় দেশের জন্য দাউদের খুব মন খারাপ করাতে তিনি বললেন, যদি কেউ বেথলেহেমের তোরণদ্বারের পাশের কুয়ো থেকে জল এনে আমায় খাওয়াত-তাহলে কি ভালই না হত।
16
সেই তিনজন যোদ্ধা তাঁর কথা শুনে ফিলিস্তিনীদের শিবিরের ভিতর দিয়ে জোর করে বেথলেহেমে গিয়ে তোরণের পাশের কুয়ো থেকে জল তুলে এনে দাউদকে দিল। তিনি কিন্তু সেই জল খেলেন না। প্রভু পরমেশ্বরের কাছে নৈবেদ্যরূপে সেই জল ঢেলে দিলেন।
17
বললেন, হে প্রভু পরমেশ্বর, এই জল আমি খেতে পারি না। এই জল খাওয়ার অর্থ, যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে জল এনেছে, তাদের রক্ত পান করা। তাই তিনি জল খেতে চাইলেন না। এইভাবে তিনজন বীর সৈনিক এই দুঃসাহসিক কাজ করেছিল।
18
যোয়াবের ভাই অবিশয় (এঁদের মা সরূয়া) এই “বিখ্যাত ত্রিশজনের” দলপতি ছিলেন। তিনি একাই বর্শা হাতে তিনশো জনের সঙ্গে যুদ্ধ করে তাদের বধ করেন এবং এই ত্রিশজনের মধ্যে খুবই বিখ্যাত হয়ে পড়েন ও তাদের নেতা হন।
19
ত্রিশজনের দলের মধ্যে তিনি সুবিখ্যাত হলেও ঐ তিন বীর যোদ্ধার সমকক্ষ ছিলেন না।
20
কাবজীল নিবাসী যিহোয়াদার পুত্র বনায় ছিলেন আর একজন নামজাদা যোদ্ধা। তিনি অনেক সাহসিকতার কাজ করেছিলেন। দুজন মোয়াবী বীর যোদ্ধাকে হত্যাও তাঁর এই কাজের মধ্যে পড়ে। একবার এক তুষার ঝরা দিনে তিনি একটা গর্তের মধ্যে ঢুকে একটা সিংহ মেরেছিলেন।
21
বিরাটাকায় এক মিশরী ব্যক্তিকেও তিনি হত্যা করেছিলেন। মিশরীর হাতে ছিল বর্শা। বনায় একটা মুগুর হাতে তার কাছে গিয়ে তার বর্শাটা কেড়ে নেন এবং তারই বর্শা দিয়ে তাকে হত্যা করেন।
22
এই সমস্ত দুঃসাহসিক কাজ করে বনায় ঐ ত্রিশজনের একজন হতে পেরেছিলেন।
23
কিন্তু এদের মধ্যে তিনি খুব নাম করলেও ঐ “বিখ্যাত তিনজনের” সমকক্ষ হতে পারেন নি। দাউদ তাঁকে তাঁর দেহরক্ষী দলের প্রধানের দায়িত্ব দিয়েছিলেন।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24