bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Samuel 10
2 Samuel 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 11 →
1
কিছুদিন পরে আম্মোন দেশের রাজা নাহশ মারা গেলেন। তাঁর পুত্র হানুন রাজা হলেন।
2
রাজা দাউদ বললেন, হানুনের পিতা নাহশ যেমন আমায় দয়া করেছিলেন তেমনি আমিও হানুনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করব। সেইজন্য দাউদ তাঁর পিতৃশোকে সমবেদনা জানিয়ে দূত পাঠালেন। দূতেরা আম্মোনে এসে পৌঁছালে
3
আম্মোনী নেতারা হানুনকে গিয়ে বললেন, আপনি কি ভেবেছেন দাউদ আপনার পিতার প্রতি সম্মান দেখাবার জন্য আপনাকে সমবেদনা জানাতে দূত পাঠিয়েছেন? মোটেই নয়। দাউদ আপনার কাছে লোক পাঠিয়েছেন (আমাদের আক্রমণ করার জন্য।) রাজ্যের সমস্ত সুলুক-সন্ধান নিতে।
4
হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে বিদায় করে দিলেন।
5
লজ্জায় তারা বাড়ীতে ফিরতে পারছিল না। এই ঘটনার কথা তারা দাউদের কাছে বলে পাঠালে রাজা লোক দিয়ে তাদের জানালেন যে, তাদের দাড়ি না বাড়া পর্যন্ত যেন তারা যিরিহোতেই থাকে। তারপর ফিরে আসবে।
6
আম্মোনীরা বুঝল যে তারা দাউদকে তাদের শত্রু করে ফেলছে। তখন তারা বেথ রহোব ও সোবা থেকে সিরিয়ার কুড়ি হাজার পদাতিক সৈন্য এবং একহাজার সৈন্যসহ মাখার রাজাকে এবং টোব থেকে বারো হাজার সৈন্যকে ভাড়া করে আনল।
7
এই সংবাদ পেয়ে দাউদ তাঁর পরাক্রান্ত সৈন্যবাহিনীসহ সেনাপতি যোয়াবকে পাঠালেন।
8
আম্মোনী সৈন্যরা রাজধানী রব্বা নগরের তোরণদ্বারে ব্যূহ রচনা করল এবং সোবার সিরিয় সেনা আর রহোব, টোব ও মাখার সৈন্যদল খোলা মাঠে শৃঙ্খলাবদ্ধভাবে প্রস্তুত হয়ে থাকল।
9
যোয়াব দেখলেন, তাঁর শত্রু পক্ষ সামনে পিছনে দুদিক থেকেই তাঁকে আক্রমণ করার জন্য তৈরী হয়ে রয়েছে, তখন তিনি তাঁর ইসরায়েলী সৈন্যবাহিনীর বাছা বাছা সৈন্যদের নিয়ে সিরিয় সৈন্যদের সামনে ব্যূহ রচনা করলেন
10
এবং তাঁর ভাই অবিশয়ের পরিচালনায় বাকী সৈন্যদের পাঠালেন আম্মোনী সেনাদলের সাথে মোকাবিলা করতে।
11
যোয়াব তাঁর ভাইকে বললেন, যদি দেখ সিরিয় সেনাদল আমাকে হারিয়ে দিচ্ছে, তখন আমায় সাহায্য করতে এস। আর আম্মোনীরা যদি তোমায় হারিয়ে দেয় তাহলে আমি যাব তোমাকে সাহায্য করতে।
12
সাহস কর। এস আমরা আমাদের জাতির জন্য এবং আমাদের ঈশ্বরের নগরীগুলির জন্য প্রাণপণে যুদ্ধ করি। পরম ঈশ্বর প্রভুর মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক।
13
যোযাব সসৈন্যে সিরিয় সেনাদের আক্রমণ করতে এগিয়ে চললেন। তারা ভয়ে পালিয়ে গেল।
14
তাদের পালাতে দেখে আম্মোনীরাও অবিশয়ের সামনে থেকে নিজেদের নগরে পালিয়ে গেল। যোয়াব তখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে গেলেন জেরুশালেমে।
15
ইসরায়েলের কাছে পরাজিত হয়ে সিরিয়রা আবার একত্র হল।
16
রাজা হদদেষর ইউফ্রেটিস নদীর পূর্বদিকের সিরিয় অধিবাসীদেরও ডেকে পাঠালেন। সোবার রাজা হদদেষরের সেনাপতি শোবকের নেতৃত্বে তারা এসে জড়ো হল হেলমে।
17
দাউদ একথা শুনে সমস্ত ইসরায়েলী সৈন্য একত্র করে, তাদের নিয়ে জর্ডন নদী পার হয়ে হেলমে গিয়ে পৌঁছালেন। সিরিয়ার সৈন্যদল সেখানে যুদ্ধের জন্য তৈরী। দুইদলে যুদ্ধ বেধে গেল।
18
সিরিয় সৈন্যদল ইসরায়লী সৈন্যদলের কাছে পরাজিত হয়ে পালাল। দাউদ সিরিয় সৈন্যদলের সাতশো রথী এবং চল্লিশ হাজার অশ্বারোহী সৈন্যকে বধ করলেন। সেনাপতি শোবকও আহত হলেন এবং যুদ্ধক্ষেত্রেই মারা গেলেন।
19
হদদেষরের অধীন সামন্ত রাজারা ইসরায়েলের কাছে এভাবে পরাজিত হয়ে ইসরায়েলের সঙ্গে সন্ধি করলেন ও তাদের অধীনতা স্বীকার করলেন। সেই থেকে তাঁরা ভয়ে আর কোনদিন আম্মোনীদের সাহায্য করেন নি।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24