bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ecclesiastes 1
Ecclesiastes 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 2 →
1
উপদেশকের কথামালা। এই উপদেশক ছিলেন দাউদের পুত্র এবং জেরুশালেমের রাজা।
2
উপদেশক বলেনঃ সংসারে সবই দুর্বোধ্য, সব কিছুই হেঁয়ালি।
3
সারাটি জীবন ধরে এত পরিশ্রম করে এ সংসারে কি পেলে তুমি?
4
প্রজন্মের পর প্রজন্ম আসে, আবার চলেও যায়, কিন্তু জগত-সংসার যেমন ছিল তেমনই রয়ে যায়।
5
সূর্য উদিত হয়, চলে যায় অস্তাচলে, আবার ফিরে আসে উদয়ের পথে।
6
আপন প্রবাহ পথে বায়ু বয় উত্তর-দক্ষিণে, ঘুরে ঘুরে ফিরে আসে আবার আপন আবর্তে।
7
নদী অবিরল ঢালে বারিধারা সাগরের বুকে, তবু তো সাগর হয় না পূর্ণ, আবার নদী ফেরে আপন উৎসমুখে।
8
দেখে দেখে তবু নয়ন হয়নি ক্লান্ত, শত উপদেশেও শ্রবণ হয়নি শ্রান্ত। ভাষায় বোঝান যায় না এই গতানুগতিক ধারা।
9
সংসারে যা ঘটেছিল, তা ঘটবে আবার, যা করা হয়েছিল, তা করবে পুনর্বার। এ বিশ্ব সংসারে, নতুন কিছুই নেই, সব পুরাতনই ফিরবে বারংবার।
10
যদি বল, দেখ দেখ এ এক নতুন ব্যাপার! আমি বলব, ভুল, এ সবই ভুল। আদিকাল, থেকে ঘটছে এ সবই, নতুন কিছুই নেই।
11
কেউ মনে রাখে না অতীতের স্মৃতি, রাখবে না মনে আগামীদিনের ঘটনাও, কোন কিছুই কাটবে না দাগ মানুষের মনে।
12
আমি, উপদেশক, রাজধানী জেরুশালেম থেকে ইসরায়েলীদের উপর রাজত্ব করেছি।
13
আমি সঙ্কল্প করেছিলাম, এ জগত-সংসারে যা কিছু ঘটে, সে সবের নিগূঢ় তত্ত্ব বহু অনুসন্ধানে আমি হব অবগত প্রজ্ঞার আলোকে।
14
এ জগতের সব ঘটনাই আমি দেখেছি, বুঝেছি, সবই দুর্বোধ্য, সবই হেঁয়ালি।
15
কোঁকড়া চুল কি সোজা করা যায়? যা নেই তা কি কখনও গোণা যায়?
16
মনে মনে ভাবলাম, মহাজ্ঞান আমি করেছি অর্জন। জেরুশালেমে আমার পূর্বসূরী যারা, তাঁদের চেয়েও আমি বিজ্ঞ; লাভ করেছি আমি পূর্ণ প্রজ্ঞা, পেয়েছি বহু অভিজ্ঞতা ও জ্ঞান।
17
আমি বোঝবার চেষ্টা করলাম, জ্ঞান ও অজ্ঞতায়, প্রজ্ঞা ও মূর্খতায় প্রভেদ কোথায়? আমি উপলব্ধি করলাম, বুঝলাম সবই দুর্বোধ্য, সব হেঁয়ালি, এ যেন আলেয়ার পিছনে ছোটা।
18
জ্ঞানের বাহুল্যে দুঃখ বাড়ে প্রজ্ঞার আধিক্য আনে উদ্বেগের বিষম জ্বালা।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12