bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ecclesiastes 7
Ecclesiastes 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 8 →
1
সুগন্ধী আতরের চেয়ে সুনাম ভাল, জন্মদিনের চেয়ে ভাল মৃত্যুদিন।
2
ভোজ বাড়িতে যাওয়ার চেয়ে শোকার্ত পরিবারে যাওয়া ভাল। জীবিত লোকদের মনে রাখা দরকার, মৃত্যুই সকলের শেষ গতি।
3
হাসির চেয়ে কান্না ভাল, কারণ কান্নায় মুখ বিষণ্ণ হলেও চেতনা হয় জাগ্রত।
4
মূর্খের মন মত্ত থাকে আমোদ প্রমোদে, কিন্তু শেষ পরিণতির ভাবনা থাকে জ্ঞানীর অন্তরে।
5
মূর্খের প্রশস্তি শোনার চেয়ে জ্ঞানবানের তিরস্কার সহ্য করা ভাল।
6
মূর্খের হাসির আওয়াজ কাঁটাগাছ পোড়ার হালকা আওয়াজের মতই, এ হাসি অর্থহীন।
7
জ্ঞানবান যখন প্রবঞ্চনায় আশ্রয় নেয়, তখন সে আচরণ করে মূর্খেরই মত, উৎকোচ গ্রহণ চরিত্র নষ্টের কারণ হয়।
8
কোনও কাজ শুরুর চেয়ে শেষ ভাল। কোমলতা ভাল গর্বের রূঢ়তার চেয়ে।
9
ক্রোধ দমন কর, অন্তরে ক্রোধ পোষণ করা মূর্খতা।
10
কখনও বলো না: পুরাণো দিনগুলি বর্তমানের চেয়ে কেন অত ভাল ছিল? এ প্রশ্ন বুদ্ধিমানের যোগ্য নয়।
11
মানুষমাত্রেরই বুদ্ধিপূর্বক চলা উচিত, কারণ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির নিরাপত্তা দেয় এই বুদ্ধি।
12
অর্থের মত প্রজ্ঞা মানুষকে নিরাপদে রাখে প্রজ্ঞাই জ্ঞানীকে দান করে নিরাপত্তা।
13
ঈশ্বরের মহান কর্মের কথা ভেবে দেখ, তিনি যা বাঁকা করেছেন, কে তা সোজা করতে পারে?
14
সুখের দিনে সুখী হও, বিবেচনা কর সঙ্কটের দিনে যে, সুখ ও দুঃখ—দুই-ই ঈশ্বরের দান। কারণ, কার জীবনে কখন কি ঘটে, তা কে জানে।
15
আমার এ ব্যর্থ জীবনে আমি সব কিছুই দেখেছি। আমি দেখেছি: একজন সৎলোক সৎপথে থেকেও ধ্বংস হয়, অথচ একজন দুর্জন দুষ্কর্ম করেও বেঁচে থাকে দীর্ঘকাল।
16
তাই বলি: অতি ধার্মিক অথবা অতি জ্ঞানী হয়ো না, তাতে তুমি ধ্বংস করবে নিজেকেই।
17
আবার এ-ও বলি: অতি দুষ্ট বা মূর্খও হয়ো না, তার ফলে তোমার মৃত্যু হবে অকালে।
18
অতএব কোন কিছুরই অতিরিক্ত ভাল নয়, ঈশ্বরকে যে ভক্তি করে সে কাটিয়ে ওঠে সমস্ত সঙ্কট।
19
প্রজ্ঞা মানুষকে নগরীর দশজন শাসকের চেয়েও শক্তিশালী করে।
20
পৃথিবীতে এমন কোনও ধার্মিক ব্যক্তি নেই, যে সর্বদাই সৎকর্ম করে, পাপ করে না কখনও।
21
লোকে যা বলে, সব সময় তাতে কান দিও না, তুমি হয়ত শুনবে তোমার ভৃত্য তোমার নিন্দায় মুখর,
22
কিন্তু তুমি জান যে, নিজেও তুমি বারবার নিন্দা করেছ অনেকের।
23
আমি এ সব তত্ত্বই বুদ্ধি দিয়ে বিচার করে দেখেছি। আমি জ্ঞান অর্জনের সঙ্কল্প করেছিলাম কিন্তু তা আমার সাধ্যের অতীত।
24
জীবনে যা ঘটে তার মর্ম আমাদের আয়ত্তের বাইরে, অনেক দূরে, অনেক গভীরে নিহিত। কে উদ্ধার করতে পারে সেই মর্ম?
25
আমি প্রজ্ঞার অনুশীলনে নিযুক্ত করলাম নিজেকে, ব্যাপৃত হলাম সব কিছুর অর্থ অনুসন্ধানে, দুর্নীতির মূর্খতা এবং নির্বুদ্ধির প্রমত্ততা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করলাম।
26
আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তিক্ত এক বস্তু-সে হচ্ছে নারী। তার ভালবাসা ফাঁদ ও জালের মত, শৃঙ্খলের মত তার বাহু আবদ্ধ করে তোমাকে। ঈশ্বর যার প্রতি প্রীত, সে-ই শুধু এড়াতে পারে তার কঠিন বন্ধন, কিন্তু পাপীরা ধরা পড়ে তার ফাঁদে।
27
উপদেশক বলছেনঃ এই আমার উপলব্ধি, আমি তিল তিল করে অবগত হয়েছি এই তত্ত্ব।
28
আমি বার বার আনুসন্ধান করেছি, কিন্তু পাই নি কোনও উত্তর। আমি হাজার জনের মধ্যে একজনকে খাঁটি পেয়েছি। কিন্তু নারীকুলের মধ্যে পেলাম না একজনকেও!
29
দেখ, আমি শুধু এই একটি তত্ত্বই বুঝেছি, ঈশ্বর মানুষকে সৃজন করলেন সহজ ও সরল করে, কিন্তু মানুষই নিজেকে জটিল করে তুলেছে।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12