bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ecclesiastes 8
Ecclesiastes 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 9 →
1
একমাত্র জ্ঞানবান ব্যক্তিই বুঝতে পারে সব বিষয়ের প্রকৃত মর্ম, প্রজ্ঞা হাসি ফোটায় তার মুখে, তার চিন্তা করে দূর।
2
রাজার আদেশ পালন কর, যদি কোনও শপথ কর ঈশ্বরের কাছে, তবে তা হঠকারী ভাবে করো না।
3
রাজা যা খুশী তা-ই করতে পারেন, সরে যাও তাঁর সম্মুখ থেকে, অপ্রীতিকর কোনও ব্যাপারে তাঁকে পীড়াপীড়ি করো না।
4
রাজার আদেশ চূড়ান্ত, কেউ তাঁর কাজের সমালোচনা করতে পারে না।
5
যে তাঁর আদেশ মেনে চলে, কোনও ক্ষতি হয় না তার। জ্ঞানী ব্যক্তি জানে, কখন কি ভাবে চলতে হয়।
6
সব কাজেরই উপযুক্ত সময় ও পদ্ধতি আছে, কিন্তু আমরা সেই ব্যাপারে নিতান্তই অজ্ঞ।
7
মানুষ জানে না ভবিষ্যতে কি ঘটবে, কেউ বলে দিতে পারে না তাকে ভবিষ্যতের কোনও কথা।
8
প্রাণ বাঁচিয়ে রাখার ক্ষমতা কারও নেই, মৃত্যু দিনের উপর নেই কারও কর্তৃত্ব। কেউ এড়িয়ে যেতে পারে না এই সংগ্রাম, দুর্নীতিপরায়ণেরাও তাদের দুর্নীতির সাহায্যে উদ্ধার পায় না এর কবল থেকে।
9
জগতে যা কিছু ঘটে, সে সব বিচার-বিশ্লেষণ করার সময় আমি উপলব্ধি করেছি এই সত্য যে, মানুষ তার ক্ষমতার অপব্যবহার করে, নিপীড়ন করে মানুষকে।
10
আমি দুষ্ট লোকদের আপন সমাধিতে সমাধিস্থ হতে দেখেছি। আরও দেখেছি তাদের দ্বারা উৎপীড়িত মানুষ তাদেরই প্রশংসায় মুখর। এ-ও এক অদ্ভুত ব্যাপার!
11
অন্যায়ের দণ্ডবিধান সময় মত হয় না বলেই মানুষ ইতস্ততঃ করে না অন্যায় করতে।
12
দুর্জন শতসহস্র অপরাধ করেও সুখেই বেঁচে থাকে। যদিও জানি, ঈশ্বরের আদেশ পালন করলে জীবনে আসে মঙ্গল, অন্যথায় অমঙ্গল হয়।
13
দুর্জনের জীবন ছায়ার মত, অকালমৃত্যু হবে তার, কারণ ঈশ্বরকে জানে না সে। এ সবই অর্থহীন কথা।
14
এ জগতে আরও একটি অর্থহীন ব্যাপার ঘটে, কখনও দুষ্টদের প্রাপ্য লাভ করে ধার্মিকেরা, এবং দুষ্টেরা পায় ধার্মিকের প্রাপ্য পুরস্কার। আমার কাছে অতি দুর্বোধ্য এ ব্যাপার!
15
সুতরাং, ভাল ভাবে জীবন যাপন করাই মানুষের পক্ষে শ্রেয়! ঈশ্বরদত্ত এই জীবনে শ্রমলব্ধ উপার্জনে সুখে শান্তিতে সৎজীবন যাপন করার চেয়ে ভাল আর কি হতে পারে?
16
যখন আমি জ্ঞান আহরণে প্রবৃত্ত হলাম, পৃথিবীর তাবৎ বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করলাম, তখনই বুঝলাম যে দিনরাত ভেবেও মানুষ কখনও ঈশ্বরের কীর্তিকলাপের মর্ম বুঝতে সক্ষম হবে না। মানুষ যত চেষ্টাই করুক না কেন, কখনও করতে পারবে না এ বিষয়ের কূল-কিনারা। জ্ঞানীরা তা জানেন বলে দাবী করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরাও জানেন না কিছুই।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12