bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ecclesiastes 3
Ecclesiastes 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 4 →
1
জগতের সব কিছুর জন্যই আছে নির্দিষ্ট কাল, সর্ব কর্মের জন্য রয়েছে নির্ধারিত সময়।
2
জন্ম ও মৃত্যুর কাল নির্ধারিত আছে, আছে রোপণ ও আহরণের কাল।
3
আছে হনন ও নিরাময়ের নির্দিষ্ট কাল, ভাঙ্গা ও গড়ার কাল।
4
আছে হাসি-কান্নার কাল, শোক, দুঃখ ও নৃত্যগীতের কাল।
5
আছে ছড়িয়ে দেওয়া ও কুড়িয়ে নেওয়ার কাল, আছে মিলন ও বিরহের কাল।
6
আছে অন্বেষণ ও হারানোর কাল, এবং আয় ও ব্যয়ের কাল।
7
আছে ছিঁড়ে ফেলা ও জোড়া দেওয়ার কাল, নীরবতা ও মুখরতার কাল।
8
আছে ভালবাসা ও ঘৃণ্য করার কাল, এবং সংগ্রাম ও শান্তির কাল।
9
আবার ভাবি আমি, পরিশ্রম করে কি লাভ হয় মানুষের?
10
বুঝলাম, কর্মের দায়িত্ব দিয়ে মানবকুলকে সচল রাখেন ঈশ্বর।
11
ঈশ্বর সমস্ত বিষয়ের জন্য উপযুক্ত কাল নিরূপিত করেছেন। অতীত ও ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ধারণা দিলেও ঈশ্বরের কাজের আদি-অন্ত বোঝার ক্ষমতা মানুষকে দেওয়া হয় নি।
12
আমি উপলব্ধি করলাম, মানুষের আয়ু যতদিন, ততদিন আনন্দে সৎজীবন যাপন করাই শ্রেয়।
13
সুতরাং আমাদের উচিত পূর্ণ আনন্দে শ্রমফল ভোগ করা, এই-ই ঈশ্বরের অভিপ্রায়।
14
আমি জানি, ঈশ্বর যা কিছু করেন, সবই হয় চিরস্থায়ী, তার সঙ্গে কিছু যোগ করা যায় না, কিছু বাদ দেওয়াও যায় না তা থেকে। ঈশ্বর করেছেন এই ব্যবস্থা যেন মানুষ তাঁকে সসম্ভ্রমে স্মরণে রাখে।
15
সংসারে যা কিছু ঘটে বা ঘটতে পারে, তা সবই ঘটে যাওয়া ঘটনার পুরনাবৃত্তি মাত্র, ঈশ্বরের এও এক আশ্চর্য বিধান।
16
এ ছাড়াও আমি আর একটি বিষয় লক্ষ্য করেছি, এ জগতে যেখানে আশা করা যায় ন্যায় ও সুবিচার, সেখানেই দেখি অবিচারের ঘন অন্ধকার।
17
আমি তাই এই সিদ্ধান্তে এলাম: স্বয়ং ঈশ্বরই যখন সর্ববিষয় ও সর্ব কর্মের জন্য সময় নির্দিষ্ট করেছেন, তখন তিনিই যথা সময়ে করবেন ভালোমন্দের বিচার।
18
আমি এলাম আরও এক সিদ্ধান্তে, নানান পরীক্ষার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের দেখাতে চান আমরা নিছক পশু মাত্র।
19
কারণ মানুষের যে পরিণতি, পশুরও পরিণতি তাই-ই। উভয়েরই মৃত্যু হয় একই ভাবে, উভয়েই এক ধরণের জীব, পশুর চেয়ে কোন অংশেই মানুষ শ্রেয় নয়। এও এক বিরাট রহস্য!
20
সকলেরই শেষ গতি এক, সকলেরই উৎপত্তি ধূলি থেকে, আবার ধূলিতেই মিলাবে সকলে।
21
কে বলতে পারে, মানুষের আত্মা হবে ঊর্ধ্বগামী আর পশুর আত্মা যাবে পাতালে?
22
বুঝলাম, আপন উপার্জিত ধন ভোগ করাই মানুষের সঙ্গত কর্ম। এই-ই তার জন্য নির্ধারিত, কারণ, তারপর কি ঘটবে তা কে বলতে পারে?
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12