bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ecclesiastes 11
Ecclesiastes 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 12 →
1
বৈদেশিক বাণিজ্যে বিনিয়োগ কর তোমার অর্থ, ভবিষ্যতে তুমি তা থেকে লাভ করবে।
2
বিভিন্ন ব্যবসায়ীর কাছে দাও তোমার পণ্য, কারণ তুমি জান না এ জগতে কখন কোথায় ঘটবে তোমার বিপত্তি।
3
উত্তর বা দক্ষিণ—যেদিকেই গাছ পড়ুক না কেন, যেদিকে পড়ে, সেদিকেই সেটা থাকে পড়ে। মেঘ জলকণায় পূর্ণ হয় যখন, বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীরই বুকে।
4
যে শুধু বাতাসের গতি আর মেঘের দিকে চেয়ে বসে থাকে, সে কখনও বুনতে পারে না বীজ, ফসলও তার কাটা হয় না কখনও।
5
নারীর জঠরে কি ভাবে সঞ্চার হয় নতুন প্রাণের, তা যেমন তুমি জান না, তেমনি সর্বস্রষ্টা ঈশ্বর কাজ করেন কি ভাবে তাও তুমি বুঝতে পার না।
6
সকালে বীজ বপন কর, সন্ধ্যাকালেও বসে থেক না হাত গুটিয়ে, কারণ তুমি তো জান না যে, তোমার সব প্রচেষ্টা সমান সার্থক হবে, কিম্বা একটির চেয়ে বেশি সফল হবে অন্যটি।
7
বেঁচে থেকে জীবন উপভোগের মধ্যেই মানুষের আনন্দ, অতএব যতদিন বাঁচবে কৃতজ্ঞতায় আনন্দে ভরে থেক।
8
তবু মনে রেখ, মৃতলোক বাসের দিনগুলি, তোমার আরও বেশী হবে জীবনের দিনগুলির চেয়ে। এ রহস্য আমাদের বুদ্ধির অগম্য।
9
হে তরুণ, জীবনের এই নবীন ক্ষণটিকে হেলায় করো না নষ্ট, বরং তোমার বিচার-বিবেচনার আলোতে পথ চল। মনে রেখ, তুমি যা-ই কর না কেন, ঈশ্বর করবেন তার বিচার।
10
তোমার মনকে উদ্বেগে করো না ভারাক্রান্ত, সুস্থ ও সবল রেখ তোমার দেহ, জেন, যৌবন বেশি দিনের নয়।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12