bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ecclesiastes 10
Ecclesiastes 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 11 →
1
একটি মরা মাছি যেমন আতরের পুরো শিশিটাই ভরিয়ে দিতে পারে দুর্গন্ধে, তেমনি সামান্য একটু নির্বুদ্ধিতা শ্রেষ্ঠতম প্রজ্ঞাকেও লুটিয়ে দেয় ধূলায়।
2
জ্ঞানীর প্রবণতা থাকে ন্যায়ের দিকে, কিন্তু মূর্খ অন্যায়প্রবণ।
3
মূর্খ যখন পথে চলে তখনও প্রকাশ পায় তার নির্বুদ্ধিতা, সে সকলকেই জানিয়ে দেয় যে, সে বোধবুদ্ধিহীন।
4
যদি তোমার ঊর্ধ্বতন কর্তা কোনও কারণে ক্রুদ্ধ হন তোমার উপর, তাহলে পদত্যাগ করো না, বরং নতিস্বীকার করলে অনেক গুরুতর ত্রুটিও ক্ষমা করা হয়।
5
এ জগতে আমি একটা অন্যায় ঘটতে দেখেছি শাসকদের ভুলেই এই অন্যায় ঘটে থাকে।
6
নির্বোধদের অনেক সময় প্রতিষ্ঠিত করা হয় উচ্চপদে, অথচ সম্ভ্রান্তেরা হয় উপেক্ষিত।
7
আমি দেখেছি, ক্রীতদাসেরা ঘোড়ায় চড়ে চলেছে, আর সম্ভ্রান্তেরা পায়ে হেঁটে চলেছে ক্রীতদাসের মত।
8
যে গর্ত খোঁড়ে, সে নিজেই তাতে পড়তে পারে, আর যে দেওয়াল ভাঙ্গে, তাকে কামড়াতে পারে সাপে।
9
পাথরের খাদে যে পাথর কাটার কাজ করে, পাথরেই তার আঘাত লাগে। যে কাঠ কাটে, ঐ কাঠ দিয়েই তার আঘাত লাগার সম্ভাবনা।
10
ভোঁতা কুড়ুলে ধার না দিলে পরিশ্রম হয় বেশি। বুদ্ধি মানুষকে সাহায্য করে সাফল্য লাভে।
11
মন্ত্র আওড়াবার আগেই যদি সাপে কামড়ায় তাহলে মন্ত্র জেনেও কোনও লাভ হয় না।
12
মূর্খের মরণ হয় তার নিজের কথাতেই, কিন্তু জ্ঞানবান সম্মান পান তাঁর আপন উক্তিতে।
13
মূর্খের কথা শুরু হয় তার বোকামি দিয়ে, শেষ হয় নিছক প্রলাপে।
14
নির্বোধ সর্বজ্ঞের মত কথা বলে চলে, কিন্তু জানে না এর পরে কি ঘটতে চলেছে, মৃত্যুর পরেই বা কি ঘটবে, কে বোঝাবে তাকে?
15
মূর্খ অযথা পরিশ্রম করে এত ক্লান্ত হয় যে, বাড়ি ফিরে আসার শক্তিটুকুও তার থাকে না।
16
দুর্ভাগা সেই দেশ, যে দেশের রাজা, তরুণ, কিশোর এবং মন্ত্রীরা দিনরাত মত্ত থাকে আমোদ-প্রমোদে।
17
কিন্তু সৌভাগ্য সেই দেশের যে দেশের রাজা স্বাধীনচেতা, যে দেশের মন্ত্রীরা পানাহার করে যথাসময়ে, তারা আত্মসংযমী, সুরাপানে হয় না মত্ত।
18
যে আলস্যে ছাদ সারায় না, তার ছাদ চুঁইয়ে জল পড়ে, শেষে তার ঘরও ভেঙ্গে পড়ে।
19
ভোজ খেয়ে হাসি ফোটে মুখে, সুরা পানে স্ফূর্তি জাগে প্রাণে, তবে অর্থ না থাকলে এর কিছুই হয় না।
20
মনে মনেও নিন্দা করো না রাজার, শয়নকক্ষে নিভৃতে বসেও করো না ধনীর সমালোচনা, হয়ত বা কাক-পক্ষীতে তা শুনে ফেলবে আর প্রকাশ করে দেবে তার কাছে তোমার সমস্ত কথা।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12