bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ecclesiastes 4
Ecclesiastes 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 5 →
1
এ জগতে চলছে যে অন্যায় অত্যাচার তার কথা আমি ভাবতে লাগলাম, দেখলাম, কাঁদছে দলিত মানুষ, তাদের চোখের জল মুছে দেবার কেউ নেই, কেউ নেই তাদের পাশে দাঁড়াবার, কারণ ক্ষমতা রয়েছে অত্যাচারীর হাতে।
2
মনে হচ্ছে আমার, যারা বেঁচে আছে তাদের চেয়ে যারা মরে গেছে তারাই বরং সুখী।
3
কিন্তু এদের চেয়েও সুখী তারা যারা জন্মায় নি এখনও। কারণ জগতে যে সব দুষ্কর্ম ঘটছে তা তারা দেখেনি।
4
মানুষ কিসের জন্য এত পরিশ্রম করে, তা-ও জেনেছি আমি। এর কারণ প্রতিবেশীর সাথে মানুষের প্রতিদ্বন্দিতা। কিন্তু এ-ও তো অসার আলেয়ার পিছনে ছুটে চলা।
5
মূর্খই বসে থাকে হাত গুটিয়ে এবং অনাহারে শুকিয়ে মরে।
6
তবু দুহাতে পরিশ্রম করে আলেয়ার পিছনে ছুটে চলার চেয়ে শান্তিতে এক মুঠো সম্পদ ভোগ করা ভাল।
7
মানব জীবনে আমি আর একটি বিষয় দেখলাম, যা আমার মনে প্রশ্ন জাগায়।
8
নিঃসঙ্গ এক ব্যক্তি, সংসারে সে একা, তার কোনও সন্তান নেই, ভাই বন্ধু কেউ নেই, তবুও শেষ নেই তার পরিশ্রমের, নেই তার ধনাসক্তির নিবৃত্তি। সে কখনও তো দেখে না ভেবে কার জন্যে সে নিজেকে বঞ্চিত করেছে, করে চলেছে এত পরিশ্রম? এ সবই আমার বোধের অতীত।
9
এক জনের চেয়ে দুজন ভাল, কারণ দুজনের মিলিত প্রচেষ্টা কার্যকরী হয় বেশী।
10
তাদের একজন যদি অক্ষম হয়, তবে তাকে সাহায্য করতে পারবে অন্যজন। একান্ত অভাগা সে, জীবনে যে একা; যদি কখনও সে পড়েও যায়, তবে কেউ থাকে না তাকে তোলার।
11
যদি দুজনে একত্রে শোয়, তবে অবশ্যই তারা গরমে থাকে, কিন্তু একা লোক উষ্ণতা পেতে পারে না।
12
একা লোককে পরাস্ত করা যায় সহজেই, দুজন হলে একসাথে রুখে দাঁড়ায়, ত্রিগুণ রজ্জু সহজে যায় না ছেঁড়া।
13
কোন ব্যক্তি গরীব অবস্থা থেকে দেশের রাজা হতে পারে, কিম্বা উন্নীত হতে পারে কারাগার থেকে সিংহাসনে। কিন্তু সে যদি বৃদ্ধ বয়সে বুদ্ধি হারায়, কারও পরামর্শ নিতে না চায়, তাহলে তার চেয়ে একজন গরীব অথচ বুদ্ধিমান তরুণ অনেক ভাল।
15
মানুষের স্বভাবের কথা আমি ভাবতে লাগলাম, মনে হল, কোনও এক যুবক হয়তো কোনও এক দেশের রাজা হবে,
16
তার অধীনে থাকবে অসংখ্য অনুগামী প্রজা, কিন্তু যেদিন সে থাকবে না, সেদিন তার অবদানের কথা কেউ আর ভুলেও আনবে না মনে। এ-ও আমার বোধের অতীত।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12